Wednesday, September 16

Author: Rezaul Karim

ধর্ষণের পর হত্যার দায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড

ধর্ষণের পর হত্যার দায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড

জাতীয়, প্রচ্ছদ
মৃত্যুদন্ড প্রাপ্ত চার আসামি চাঁদপুরে এক নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় দেন। এই মামলায় আদালত আসামিদের ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ড এবং ৯(১)/৩০ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো– একই এলাকার জিয়া, কামাল মিয়াজী, আবুল বাশার ও মাহমুদা আক্তার। তাদের মধ্যে মাহমুদা আক্তার পলাতক রয়েছে। বাকি তিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক। অভিযোগ সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা ভুক্তভোগী নারীকে ২০১৩ সালের ২১ মে ধর্ষণ শেষে গলাটিপে হত্যা করে মরদেহ বাড়ির পাশের ভুট্টাক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনার পরদিন ভিকটিমের বাবা বা...
সম্রাট জামিনে মুক্ত, চিকিৎসার জন্য যেতে হতে পারে বিদেশে

সম্রাট জামিনে মুক্ত, চিকিৎসার জন্য যেতে হতে পারে বিদেশে

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (২২ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউ ইউনিটে সম্রাটের রিলিজ পেপারে স্বাক্ষর করে কারা কর্তৃপক্ষ। এর ফলে সম্রাটের মুক্তিতে আর বাধা রইলো না। তবে, চিকিৎসার প্রয়োজনে ডাক্তারদের সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত হাসপাতালের হেফাজতেই থাকতে হচ্ছে তাকে। নিজের মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, মুক্তি পেয়েছি ঠিকই, আমি তো আমার পরিবারের সঙ্গেও কথা বলতে পারছি না। আমার ছাড়া পাওয়ার ব্যাপারে এখন আমি কোনো কথাই বলতে পারছি না। কারণ, আমাকে নিয়ে ডাক্তাররা একটা বোর্ড বসবে। সে বোর্ড তো আজকে বসতে পারেনি। কাল বসে হয়তো সিদ্ধান্ত নেবে কী করা যায়। তখন আমিও হয়তো তাদের সঙ্গে বের হবো। অসুস্থতা সম্পর্কে সম্রাট জানান, ২৪ বছর...
নির্বাচনে গণতান্ত্রিকভাবে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ

নির্বাচনে গণতান্ত্রিকভাবে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ

জাতীয়, প্রচ্ছদ
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে গণতান্ত্রিকভাবে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সোমবার (২২ আগস্ট) সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এবং ফ্রেডরিক-এবার্ট-স্টিফটুং (এফইএস) আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। তাই, যুক্তরাজ্যের প্রত্যাশা—সংবিধান মেনে সুষ্ঠুভাবেই বাংলাদেশের আগামী নির্বাচন হবে। বাংলাদেশের সংবিধানেও সেটি উল্লেখ করা আছে। ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে সম্প্রতি একটি দল নির্বাচন কমিশনে সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করেছে। আশা করি, একটি সুন্দর নির্বাচন হবে। সুন্দর একটি নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করবে বলেও আমি প্রত্যাশা করি।’ রবার্ট চ্যাটার...
অফিস টাইম সকাল ৮টা থেকে বিকেল ৩টা ; শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ২ দিন

অফিস টাইম সকাল ৮টা থেকে বিকেল ৩টা ; শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ২ দিন

জাতীয়, প্রচ্ছদ
সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সোমবার (২২ আগস্ট) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, জ্বালানি সাশ্রয়ে আগামী বুধবার থেকে অফিস টাইম সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।  এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর  সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। সংবাদ সম্মেলনে সচিব বলেন, জ্বালানি সাশ্রয়ে আগামী ২৪ আগস্ট থেকে সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া, সপ্তাহে ২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কোন দুই দিন বন্ধ থা...
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের ১৪ জনই ডাক্তার

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের ১৪ জনই ডাক্তার

জাতীয়, প্রচ্ছদ
প্রশ্ন ফাঁসের ঘটনায় ৪৪ জনের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় ৪৪ জনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। এই ৪৪ জনের মধ্যে ১৪ জন চিকিৎসক। সিআইডির কর্মকর্তারা বলছেন, প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে এই চক্রের সদস্যদের প্রায় ১০০ কোটি টাকা অর্থ-সম্পদের খোঁজ পেয়েছেন তারা। সিআইডি সূত্রে জানা গেছে ইতোমধ্যে এই মামলার চার্জশিট প্রস্তুত করা হয়েছে। শিগগিরই আদালতে চার্জশিট জমা দেওয়া হবে।  সিআইডির তদন্ত সংশ্লিষ্টরা জানান, প্রেস কর্মচারী আবদুস সালাম খান ও তার খালাতো ভাই জসীম উদ্দিন ভূইয়ার পারিবারিক চক্রটিতে ছিলেন চিকিৎসক, শিক্ষক, ব্যাংকার, কোচিং সেন্টারের মালিক, শিক্ষার্থী, ছাত্রলীগ নেতা সহ অনেকেই। সিআইডির এক কর্মকর্তা জানান, চক্রের সদস্যরা পারস্পরিক যোগসাজশে ডেন্টাল ও মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষার ফাঁসকৃত প্রশ্নপত্র ১০...

মাত্র কয়েকদিনে ৬১৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ডিম সিন্ডিকেট

প্রচ্ছদ
অস্থির ডিম, মুরগির বাজার, তবুও ভালো নেই খামারি" শনিবার প্রেসক্লাবে "অস্থির ডিম, মুরগির বাজার, তবুও ভালো নেই খামারি" শীর্ষক এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের নেতারা বলেছেন, "গত ১৫ দিনে ডিম ও মুরগির বাজারে অস্থিরতা সৃষ্টি করে পোল্ট্রি খাতের সঙ্গে জড়িত কয়েকটি কোম্পানি অতিরিক্ত ৬১৮ কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে"। তারা বলেন, প্রান্তিক পোল্ট্রি খামারিদের জিম্মি করে, তাদের ওপর সব দোষ চাপিয়ে দিয়ে দেশের হাতে গোনা ১০-১২টি পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত কোম্পানি নিজেরা সিন্ডিকেট করে প্রতিটি ডিমে আড়াই থেকে তিন টাকা বাড়িয়ে গত ১৫ দিনে অতিরিক্ত মুনাফা করেছে ১১২ কোটি ৫০ লাখ টাকা। মুরগির বাচ্চাতে ২৩৪ কোটি টাকা এবং ব্রয়লার মুরগিতে বাজার থেকে তুলে নিয়েছে ২৭২ কোটি টাকা। বাংলাদেশ পোল্টি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, প্রান্তিক খামারিরা ন্যায্য মূল্য না প...
সফরে তিস্তা চুক্তি না হলেও ভারত শেখ হাসিনাকে খালি হাতে ফেরাবে না

সফরে তিস্তা চুক্তি না হলেও ভারত শেখ হাসিনাকে খালি হাতে ফেরাবে না

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
রাষ্ট্রীয় সফরে দিল্লিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছে জাতীয় নির্বাচন। এসময় প্রায় তিন বছর পর রাষ্ট্রীয় সফরে আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই সফরেও যে বহু প্রতীক্ষিত তিস্তা চুক্তি দিনের আলো দেখছে না, তা স্পষ্ট। দুই পক্ষের শীর্ষ কর্মকর্তারাই একান্ত আলোচনায় স্বীকার করেছেন, তিস্তা চুক্তির জট এই সফরেই খুলে যাবে এতটা আশা করা উচিত হবে না। তাই বলে সফরের অর্জন কম হবে এটা ভাবারও কোনও কারণ নেই বলেও জানিয়েছেন তারা।  দিল্লিতে এক শীর্ষ সরকারি কর্মকর্তার কথায়, "মনে রাখতে হবে বাংলাদেশে আগামী নির্বাচনের আগে এটাই শেষবারের মতো প্রধানমন্ত্রীর ভারতে আসা। ফলে ভারত শেখ হাসিনাকে কিছুতেই খালি হাতে ফেরাবে না। আর পরিস্থিতি যদি সেরকমই হতো, তাহলে কিন্তু এই সফরটাই হতো না।" এই সফরকে ফলপ্রসূ করে তুলতে ভারত ও বাংলাদেশ; দুইপক্ষেই জোর কূটনৈতিক...
বাংলাদেশ দলের ‘টেকনিকাল কনসালটেন্ট’ শ্রীধরন শ্রীরাম

বাংলাদেশ দলের ‘টেকনিকাল কনসালটেন্ট’ শ্রীধরন শ্রীরাম

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
শ্রীধরন শ্রীরাম বিসিবি সভাপতি নাজমুল হাসান শুক্রবার দুপুরে জানিয়েছেন, বাংলাদেশ দলের ‘টেকনিকাল কনসালটেন্ট’ হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ও বিশ্ব ক্রিকেটের পরিচিত কোচ শ্রীধরন শ্রীরাম। “শ্রীরামকে আমরা শর্ট লিস্ট করেছিলাম, সে ওই লিস্টে ছিল। আামাদের এখানে ২১ তারিখ দুপুরবেলা আসার কথা তার। সে কোচ হিসেবে আসছে না, নিশ্চিতভাবেই প্রধান কোচ হিসেবে আসছে না। সে আসছে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকবে সে।” শ্রীরাম ২০০০ থেকে ২০০৪ সালের মধ্যে ভারতের পক্ষে ৮টি ওয়ানডে খেলেছেন, সবশেষটি ছিল বাংলাদেশেই। বাঁহাতি এই অলরাউন্ডারের রঞ্জি রেকর্ড অবশ্য দুর্দান্ত। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫২.৯৯ গড়ে তার রান ৯ হাজার ৫৩৯, বাঁহাতি স্পিনে উইকেট ৮৫টি। ২০১২ সালে খেলা ছাড়ার পর কোচ হিসেবে দ্রুতই নিজের জায়গা করে নেন বিশ্ব ক্রিকেটে। আইপিএলে বিভিন্ন দলে নানা ভূম...
পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত, সরকার বা আওয়ামীলীগের পক্ষে না

পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত, সরকার বা আওয়ামীলীগের পক্ষে না

জাতীয়, প্রচ্ছদ
জন্মাষ্টমী মিছিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ওবায়দুল কাদের ভারতের সাথে একাত্তরের রক্তের বন্ধনে আমরা আবদ্ধ। কিন্তু তাই বলে আমরা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারত সরকারকে অনুরোধ করবো—এ ধরনের কোনও অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি এবং শেখ হাসিনার সরকারের পক্ষ থেকেও কাউকে এ ধরনের দায়িত্ব দেওয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য প্রসংগে বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) চট্টগ্রামে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’ শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমী মিছিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের আরও বলেন, আমাদের সমর্থন, ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। বাইরের কেউ আমাদের ক্ষমতা টিকিয়...
খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ সরকারের প্রশংসায় বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ সরকারের প্রশংসায় বিশ্বব্যাংক

জাতীয়, প্রচ্ছদ
বাংলাদেশ সুবিধাজনক জায়গায় আছে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাত মিলে দক্ষিণ এশিয়ায় গড় মূল্যস্ফীতি সাড়ে ১৫ শতাংশ হতে পারে। অন্যান্য দেশগুলো মূল্যস্ফীতির তোপের মুখে পড়লেও বাংলাদেশ সুবিধাজনক জায়গায় আছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সংস্থাটির প্রধান কার্যালয় খাদ্য নিরাপত্তা বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বাংলাদেশকে নিয়ে এই তথ্য দিয়েছে বিশ্বব্যাংক। এতে খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ সরকারের নেওয়া নানা পদক্ষেপের প্রশংসা করেছে আন্তর্জাতিক সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খাদ্য মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। তবে ২০২২ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশ ও নেপালে বড় ধরনের খাদ্য ঘাটতি দেখা যায়নি। পাকিস্তানে সারের অভাব এবং তাপপ্রবাহের কারণে গম ও চালের উৎপাদন কম হয়েছে। ভুটান এবং শ্রীলঙ্কা অভ্যন্তরীণ খাদ্য সরবরাহে উল্লেখযোগ্য ঘাটতি অনুভব করছে। শ্রীলঙ্কায় সারের ঘাটতির কারণে...