জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ
দেশের ৬১ জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ
শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণভবনে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। এ আসনে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি।
এদিন দেশের ৬১ জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। সভা শেষে রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা হলেন- পঞ্চগড় জেলা পরিষদে আবু তোয়াবুর রহমান, ঠাকুরগাঁও সাদেক কোরাইশী, দিনাজপুরে আজিজুল ...








