Wednesday, July 29

Author: Rezaul Karim

পাকিস্তানে বাস খাদে পড়ে  ১৯ জন নিহত

পাকিস্তানে বাস খাদে পড়ে ১৯ জন নিহত

আন্তর্জাতিক, প্রচ্ছদ
নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাস পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৯ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। রোববার এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে। বেলুচিস্তান প্রদেশের শিরানি জেলার সহকারী প্রশাসক মাহতাব শাহ জানান, দেশটির রাজধানী ইসলামাবাদ থেকে কোয়েটা শহরে যাচ্ছিলেন বাসটি। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রবল বৃষ্টির মধ্যে বাসটি ভেজা রাস্তায় পিছলে যায় এবং চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। আল-জাজিরা/০৫/ডিএসই ...
আপাতত পর্তুগাল ও মাল্টার ভিসা পাওয়া যাবে  ঢাকায়

আপাতত পর্তুগাল ও মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকায়

জাতীয়, প্রচ্ছদ
পর্তুগাল থেকে ফিরে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আপাতত জরুরি ভাবে পর্তুগাল ও মাল্টার কনস্যুলার টিম ঢাকায় এসে ভিসা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আগামী দুই মাসের মধ্যে পর্তুগালের কনস্যুলার টিম ঢাকায় আসবে বলেও জানান তিনি। পর্তুগালে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে ৫ হাজার ভিসার আবেদন জমা পড়েছে, জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা ভিসার জন্য অপেক্ষা করছেন।’ পর্তুগালকে অনুরোধ করেছি, একটি কনস্যুলার টিম যেন ঢাকায় এসে ভিসা দেয়। তারা রাজি হয়েছেন। আগামী দুই মাসের একটি টিম আসবে।’ মাল্টার পররাষ্ট্রমন্ত্রীকেও ভিসা দেওয়ার জন্য ঢাকায় একটি কনস্যুলার টিম পাঠানোর অনুরোধ করা হয়েছে, জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনিও প্রস্তাবে সাড়া দিয়েছেন। মাল্টায় যাওয়ার জন্য ৩ হাজার বাংলাদেশি আবেদন করেছেন...
রপ্তানি আয়ে বাংলাদেশের রেকর্ড

রপ্তানি আয়ে বাংলাদেশের রেকর্ড

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
রপ্তানি আয়ের মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ ৫২.০৮ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ। করোনা মহামারির থাবা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও এ রেকর্ড গড়ে বাংলাদেশ।  রোববার সদ্য সমাপ্ত ২০২১-২০২২ অর্থবছরের পণ্য রপ্তানির প্রাথমিক তথ্য প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এতে দেখা যায়, গত অর্থবছরের ১২ মাসে বাংলাদেশে থেকে পাঁচ হাজার ২০৮ কোটি ২৬ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ দশমিক ৭৩ শতাংশ এগিয়ে এবং আগের অর্থবছরের চেয়ে ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেশি। এর আগে ২০২০-২০২১ অর্থবছরে সর্বসাকুল্যে তিন হাজার ৮৭৫ কোটি ৮৩ লাখ ডলারের পণ্য রপ্তানির ওপর ভিত্তি করে পরের বছরের জন্য চার হাজার ৩৫০ কোটি ডলারের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। রপ্তানি আয়ে সবচেয়ে বেশি গার্মেন্টস সেক্টর ২০২২ অর্থবছরে ৪২.৬১ বিলিয়ন ডলার আয় করেছে। এ খাতে আয় বেড়েছে ৩৫...
আগামী নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চায় ১৪ দেশের কূটনীতিকরা

আগামী নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চায় ১৪ দেশের কূটনীতিকরা

জাতীয়, প্রচ্ছদ
ওইসিডি প্রতিনিধি দলের পক্ষে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হাইকমিশনার চার্লস হোয়াইটলের নেতৃত্বে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে 'বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চান বলে জানিয়েছেন ১৪টি দেশের কূটনীতিক। একইসঙ্গে ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার কথাও বলেছেন তারা'। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টভুক্ত (ওইসিডি) ১৪টি দেশের কূটনীতিকদের সাথে প্রায় দেড় ঘন্টা স্থায়ী বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা ও মো. আলমগীর উপস্থিত ছিলেন।  বৈঠক সূত্র জানায়, ওইসিডি প্রতিনিধি দল আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে কি না- তা জানতে চায়। এ সময় ...
কাওরান বাজার সহ সকল পাইকারি বাজার স্থানান্তরিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

কাওরান বাজার সহ সকল পাইকারি বাজার স্থানান্তরিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ভেতরে কারওয়ান বাজারসহ সকল বড় পাইকারি বাজারগুলো স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (৩ জুলাই) এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন,জনগণসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল এই পদ্মা সেতু। দেশে সুশাসনের ফলেই পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প সফলভাবে বাস্তবায়ন হয়েছে। পদ্মা সেতু হওয়ায় এখন সকল ধরনের কাঁচামাল ঢাকা শহরে প্রবেশের সুযোগ সৃষ্টি হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, ঢাকা শহরে যাতে সব কাঁচামাল প্রবেশ করতে না পারে এবং কাঁচাবাজারগুলো যাতে ঢাকার বিভিন্ন প্রান্তে তৈরি করা হয়, সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিউল/০৯/ডিএসই ...
ওইসিডি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

ওইসিডি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

জাতীয়, প্রচ্ছদ
অরগ্যানাইজেশন ফর ইকোনমিক কো অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী ১৫টি দেশের সংগঠন অরগ্যানাইজেশন ফর ইকোনমিক কো অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) এর বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (৩ জুলাই) বিকাল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়। বৈঠকে সংগঠনটির ১৪ জন প্রতিনিধি উপস্থিত রয়েছেন। ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, ওসিইডি প্রতিনিধিরা ইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। সূত্র জানায়, ১৫ সদস্যের প্রতিনিধি দল আসার কথা থাকলেও বৈঠকে উপস্থিত রয়েছেন ১৪ জন। প্রতিনিধি দলে উপস্থিত রয়েছেন, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি. হাস, কানাডার হাই কমিশনার লিলি নিকোলস, ডেনমার্কের রাষ্ট্রদূতউ ইনি ইস্ট্রুপ...
নাঃগন্জে মা-ছেলের গলাকাটা লাশ উদ্ধার

নাঃগন্জে মা-ছেলের গলাকাটা লাশ উদ্ধার

জাতীয়, প্রচ্ছদ
নিহত রাজিয়া সুলতানা কাকলী এবং তার ছেলে তালহা ইসলাম রোববার সকাল ৮টার দিকে নাঃগন্জের আড়াইহাজার উপজেলার গোপিনদি এলাকা থেকে এক নারী এবং তার ছেলের গলা কাটা লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক। নিহতরা হলেন- রাজিয়া সুলতানা কাকলী (৪২) এবং তার আট বছরের ছেলে তালহা ইসলাম। স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলেকে নিয়ে ছিল রাজিয়ার সংসার। স্থানীয়দের সূত্রে ওসি বলেন, রাতে মা ও ছেলে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সকালে প্রতিবেশীরা তাদের বাড়ির গেইট খোলা এবং ভেতর থেকে লাগানো তালা ভাঙা দেখতে পান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীরা ওই বাড়িতে ঢোকেন এবং রাজিয়ার ঘরের মেঝেতে তার লাশ এবং পাশেই খাটের ওপর ছেলের গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ওসি আজিজুল বলেন, “ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক বিভাগের সদস্যরা আলামত সংগ্রহ করেছেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে...
ফায়ার সার্ভিসের ৮ জন উপসহকারী পরিচালকের পদন্নোতি

ফায়ার সার্ভিসের ৮ জন উপসহকারী পরিচালকের পদন্নোতি

জাতীয়, প্রচ্ছদ
ফায়ার সার্ভিস অধিদপ্তরের সম্মেলন কক্ষে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যাজ পরানো অনুষ্ঠান সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৮ জন উপসহকারী পরিচালক।  রোববার( ৩ জুলাই)  সকালে ফায়ার সার্ভিস অধিদপ্তরের সম্মেলন কক্ষে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন বাহিনীটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।  প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, ‘পদোন্নতি শুধু সম্মান, সুবিধা আর ক বৃদ্ধি করে না, এটির মাধ্যমে দায়িত্বও বৃদ্ধি পায়। আশা করি, সবাই তাদের নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জ সততা ও স্বচ্ছতার সঙ্গে যথাযথভাবে পালন করবেন। ফায়ার সার্ভিসের মূল লক্ষ্য বাস্তবায়নে পদোন্নতিপ্রাপ্তরা সচেষ্ট হবেন।' পরে তিনি পরিচালক, প্রকল্প পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালককে সঙ্গে নিয়ে পদোন্নতিপ্রাপ্ত ...
৫১ বছরেও স্বীকৃতি পায়নি শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল সরদার – অর্ধাহারে অনাহারে বেঁচে আছে তার  পরিবার

৫১ বছরেও স্বীকৃতি পায়নি শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল সরদার – অর্ধাহারে অনাহারে বেঁচে আছে তার পরিবার

জাতীয়, প্রচ্ছদ, মুক্তমত
সাজিউদ্দিন কামাল মুক্তিযোদ্ধা আব্দুল সরদারের বয়োবৃদ্ধা স্ত্রী জোহুরা বেগম স্বাধীনতার ৫১ বছরেও স্বীকৃতি পায়নি ভারত থেকে ট্রেনিং নিয়ে দেশে ফেরার পথে পাক বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল সরদার। সেই বেদনা বয়ে বেড়াচ্ছেন তাঁর বিধবা বয়োবৃদ্ধা স্ত্রী জোহুরা বেগম। জোহুরা বেগমের করুণ আর্তি, জীবনের পড়ন্ত বেলায় স্বামীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেখে যেতে চাই। প্রতিবেদকের সাথে কান্নাজড়িত কন্ঠে জোহুরা বেগম বলছিলেন, ১৯৭১ সাল। চারিদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। সেদিন বসে থাকতে পারেননি সাতক্ষীরার তালা উপজেলার খলিল নগর ইউনিয়নের মহন্দীর নিভৃত পল্লীর মৃত কাতার আলী সরদার ও গুলজান বিবির ছেলে দেশপ্রেমিক আব্দুল সরদার। স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের সাথে ট্রেনিং নিতে চলে যান ভারতে। সেখান থেকে ট্রেনিং নিয়ে দেশে ফেরার পথে সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় পৌছালে পাকিস্তানী সেনারা অ...

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

প্রচ্ছদ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরিফ হোসেন নামে এক যুবক মারা গেছে রাজধানীর হাজারীবাগে একটি ভবনে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরিফ হোসেন (২৫) নামে এক যুবক মারা গেছেন।  শনিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাজারীবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ কমল বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আরিফ হোসেনের বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া থানার বাকলিয়া গ্রামে। তানভির/০৩/ডিএসই ...