Wednesday, July 29

গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা

আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পাবনা জেলা সদরের হিমাইতপুর ইউনিয়নের চর বাঙ্গাবাড়িয়া গ্রামের মসজিদের পাশে সায়দার রহমান (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

সায়দার রহমান পাবনা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তার বাড়ি একই ইউনিয়নের কাবলীপাড়া গ্রামে। তিনি সোলার প্যানেলের ব্যবসা করতেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি তসলিম হাসান সুমন জানান, সায়দার রহমান পাবনা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেছেন তিনি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম জানান, জুমার নামাজের কিছুক্ষণ আগে মসজিদের বাইরে অবস্থান করছিলেন সায়দার রহমান। এ সময় কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

তায়েফুর-রহমান/১১/ডিএসই