Wednesday, July 29

ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অর্ধশত আহত

গতকাল রাত ১২ টায় সংঘর্ষের শুরু হয়ে আজ দুপুর ১ টায় এবং বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে প্রায় ৫০ জন।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুই হলের ছাত্রলীগের নেতাকর্মীরা হলের মধ্যবর্তী রাস্তায় বাঁশ, গাছের ডাল, রড নিয়ে একে-অপরের দিকে তেড়ে যান। এছাড়া একে-অপরকে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন। পুলিশ ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে বর্তমানে সংঘর্ষ বন্ধ থাকলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কুবি ছাত্রলীগ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

সারোয়ার-ইসলাম/০৭/ডিএসই