অর্থনৈতিক মন্দার কারনে আঘাতটা আসবেই – প্রধানমন্ত্রী
১০০টি সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সোমবার (৭ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ২৫টি জেলায় ১০০টি সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেতু উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সারা বিশ্বে অর্থনৈতিক মন্দার কারনে এই আঘাতটা আসবেই। কারণ, বিশ্ব এখন একটি গ্লোবাল ভিলেজ। কাজেই, কোনও জায়গায় একটা সমস্যা দেখা দিলে এর অভিঘাতটা বাংলাদেশেও এসে পড়ে। পাশাপাশি প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাওয়ায় আমাদের বিদ্যুৎ ব্যবহারে খুবই সাশ্রয়ী হতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের প্রত্যেকটা এলাকায় আপনারা যত পারবেন খাদ্য উৎপাদন করবেন। তরিতরকারি যেটা পারেন উৎপাদন করবেন, হাঁস মুরগি ছাগল, ভেড়া- যেটা পারেন সেটা পালন করতে হবে। অর্থাৎ নিজেদের খাদ্য সংস্থান নিজেদের করার চেষ্টা করতে হবে। কেননা, বি...









