Thursday, September 17

Author: Rezaul Karim

ত্রিদেশীয় সিরিজ বিজয়ী পাকিস্তান

ত্রিদেশীয় সিরিজ বিজয়ী পাকিস্তান

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
হায়দার-নেওয়াজের মারমুখী ব্যাটিং এ বিজয় নিশ্চিত হয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে ৫ উইকেটে শিরোপা জিতল বাবর আজমের দল। ক্রাইস্টচার্চে শুক্রবার ফাইনালে নিউ জিল্যান্ডের ১৬৩ তিন বল বাকি থাকতেই পেরিয়ে যায় পাকিস্তান। ৩৮ বলে দুই ছক্কা ও চারটি চারে ৫৯ রান করেন উইলিয়ামসন। দলের আর কেউ যেতে পারেননি ত্রিশ পর্যন্ত। পাকিস্তানের ইনিংসে কোনো ফিফটি নেই। তবে ভীষণ প্রয়োজনের সময় ১৭০ এর বেশি স্ট্রাইক রেটে তিনটি কার্যকর ইনিংস খেলেন নাওয়াজ (২২ বলে ৩৮*), হায়দার (১৫ বলে ৩১) ও ইফতিখার (১৪ বলে ২৫*)। হ্যাগলি ওভালে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারে নাসিম শাহর প্রথম পাঁচ বলে তিনটি চার মারেন ফিন অ্যালেন। শেষ বলে জায়গা করে নিয়ে খেলতে গিয়ে ক্যাচ দেন তিনি ক্যাচ দেন নাওয়াজের হাতে। প্রথম ১০ ওভার শেষে রান ছিল ২ উইকেটে ৮৩। সেখান থেকে শেষ ১০ ওভারে মাত্র ৮০ রান করতে পারে নিউ জিল্যান্ড। শেষ ওভার...
রাশিয়ার ক্ষেপণাস্ত্র আতংকে ন্যাটো সদস্য দেশগুলো আকাশ প্রতিরক্ষায় গুরুত্ব দিচ্ছে

রাশিয়ার ক্ষেপণাস্ত্র আতংকে ন্যাটো সদস্য দেশগুলো আকাশ প্রতিরক্ষায় গুরুত্ব দিচ্ছে

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ইসরায়েলের অ্যারো থ্রি কিইভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আক্রমণের পর নিজেদের আকাশ সুরক্ষার বিষয়ে ন্যাটোভুক্ত জার্মানি সহ ১৪ টি দেশ একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। জার্মানি ছাড়াও সই করা দেশগুলো হল: যুক্তরাজ্য, স্লোভাকিয়া, নরওয়ে, লাটভিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, বেলজিয়াম, চেকিয়া, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, রোমানিয়া এবং স্লোভেনিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানায়, রেথিয়নের প্যাট্রিয়ট ইউনিটস বা অতি সম্প্রতি আধুনিকায়ন করা আইআরআইএস-টি এর মত ভূমিভিত্তিক আকাশ সুরক্ষা ব্যবস্থা পশ্চিমা অনেক দেশের হাতেই এখন প্রয়োজন অনুযায়ী নেই। জানা গেছে, আকাশ প্রতিরক্ষায় তাদের পছন্দ ইসরায়েলের অ্যারো থ্রি সিস্টেম, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এবং জার্মানির আইআরআইএস-টি। ব্রাসেলসে নেটোর সদরদপ্তরে একটি অনুষ্ঠানে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনা ল্যামব্রেখট বলেন, ‘‘এ উদ্যোগের মাধ...
প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবে

প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবে

জাতীয়, প্রচ্ছদ
গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে সিএমপি সেন্টার অ্যান্ড স্কুলে সদর দফতর ৭১ মেকানাইজড ব্রিগেড, ১৫ ও ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) এবং ৯ ও ১১ বীর (মেকানাইজড)-এর পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সেনাবাহিনী দেশের যেকোনও দুর্যোগ মোকাবিলায় জনগণের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে পেশাগত দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে আন্তরিকভাবে দেশের সেবা করবেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাসহ জাতীয় যেকোনও প্রয়োজনে বাংলাদেশ সেনা...
কর্ণফুলিতে জাহাজ ডুবে ৪ জনের মৃত্যু

কর্ণফুলিতে জাহাজ ডুবে ৪ জনের মৃত্যু

জাতীয়, প্রচ্ছদ
কর্ণফুলী নদীতে ডুবন্ত ‘এফবি মাগফিরাত’ কর্ণফুলী নদীতে ‘এফবি মাগফিরাত’ নামে একটি জাহাজডুবির ঘটনায় বুধবার রাত ৩টায় জাহাজের চিফ অফিসার সাইফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়বৃহস্পতিবার আরও তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন—জাহাজের ক্যাপটেন ফারুক বিন আব্দুল্লাহ, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম ও ডক কর্মচারী রহমত মিয়া। জানা গেছে, মঙ্গলবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট সংলগ্ন এলাকায় ‘এফবি মাগফিরাত’ ডুবে যায়। এরপর বঙ্গোপসাগরের বহির্নোঙরে বুধবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় ‘এমভি সুলতান সানজা’ নামে পাথরবাহী লাইটার জাহাজ ডুবে যায়। ওই জাহাজের নাবিকসহ ছয় জন নিখোঁজ রয়েছেন। চট্টগ্রামের সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানিয়েছেন, ‘এফবি মাগফিরাত জাহাজটি ডুবে যাওয়ার সময় সাত জন নিখোঁজ হন। এই জাহাজে মোট ২১ জন ছিলেন। ১৩...
নাইজেরিয়ায় বন্যায় ৫০০ জনের মৃত্যু, বাস্তুচ্যুত ১৪ লাখের বেশি মানুষ

নাইজেরিয়ায় বন্যায় ৫০০ জনের মৃত্যু, বাস্তুচ্যুত ১৪ লাখের বেশি মানুষ

আন্তর্জাতিক, প্রচ্ছদ
নাইজেরিয়ায় প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এনডিটিভি’র এক প্রতিবেদনে জানানো হয়, নাইজেরিয়ায় প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন ১৪ লাখের বেশি মানুষ। নাইজেরিয়ার মানবিকবিষয়ক মন্ত্রণালয় জানায়, বন্যায় এখন পর্যন্ত ৫০০ জন মারা গেছেন। ১৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ৪৫ হাজার ২৪৯টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নষ্ট হয়েছে ৭০ হাজার ৫৬৬ হেক্টর জমির ফসল। আনামব্রা রাজ্যে গত শুক্রবার এক নৌকাডুবির ঘটনায় ৭৬ জন প্রাণ হারান। বন্যার কারণে দেশটিতে খাদ্য নিরাপত্তা ও মূল্যস্ফীতি পরিস্থিতির আরও অবনতি হতে পারে।  বিভিন্ন রাজ্যে ট্যাঙ্কারগুলো আটকে পড়ায় রাজধানীতে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এতে পেট্রোল স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। নাইজেরিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, দেশের ...
বিদ্যুতের দাম আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত

বিদ্যুতের দাম আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত

জাতীয়, প্রচ্ছদ
বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি বৃহস্পতিবার (১৩ অক্টোবর) অনলাইনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে বিদ্যুতের দাম আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংবাদ সম্মেলনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য মকবুল ই ইলাহি, বজলুর রহমান, আবু ফারুক, মো. কামরুজ্জামান, সচিব খলিলুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এসময় বিইআরসির চেয়ারম্যান বলেন, পিডিবি গত ১২ জানুয়ারি বিদ্যুতের পাইকারি দাম পুনঃনির্ধারণের প্রস্তাব জমা দেয়। এরপর ১৮ মে তাদের প্রস্তাবের ওপর গণশুনানি করা হয়েছে। ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথ...
সরকারি পূর্ত কাজের  অভিন্ন দর-তফসিল নির্ধারণ চূড়ান্ত হচ্ছে

সরকারি পূর্ত কাজের অভিন্ন দর-তফসিল নির্ধারণ চূড়ান্ত হচ্ছে

জাতীয়, প্রচ্ছদ
অভিন্ন দর তফসিলে (শিডিউল অব রেট) নিয়ে আসা হবে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি পূর্ত কাজের জন্য অভিন্ন দর-তফসিল নির্ধারণ চূড়ান্ত করা হচ্ছে। পূর্ত কাজের অভিন্ন দর নির্ধারণের জন্য ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে কয়েক দফা সভা হয়েছে। বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আওতায় বাস্তবায়নাধীন একই ধরনের কাজে ভিন্ন ভিন্ন দর নির্ধারিত রয়েছে। এখন এই দরগুলো একটি অভিন্ন দর তফসিলে (শিডিউল অব রেট) নিয়ে আসা হবে। দর নির্ধারণ কাজ চূড়ান্ত করার জন্য অর্থ বিভাগের আওতায় একটি কমিটি গঠন করা হয়েছে। ছয় সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি করা হয়েছে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনার অতিরিক্ত সচিবকে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন-পরিকল্পনা কমিশনের একজন প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্ম সচিবের নিচে নয়), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয...
জাতিসংঘে রাশিয়ার বিপক্ষে বাংলাদেশের ভোট

জাতিসংঘে রাশিয়ার বিপক্ষে বাংলাদেশের ভোট

জাতীয়, প্রচ্ছদ
বাংলাদেশসহ ১৪৩টি দেশ এতে রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছে ইউক্রেনের অখণ্ডতা ও জাতিসংঘ সনদ নীতি’ শীর্ষক এক জরুরি অধিবেশন আহ্বান করে জাতিসংঘ। এতে ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে যুক্ত করার বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি নিন্দা প্রস্তাব পাস হয়েছে। বাংলাদেশসহ ১৪৩টি দেশ এতে রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছে। সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান, সমস্ত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি, জাতিসংঘ সনদ এবং অন্যান্য মৌলিক নীতি বিবেচনায় নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নিন্দা প্রস্তাবে ভারত ও চীনসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল। রাশিয়াসহ এই প্রস্তাবের বিরোধিতা করেছে বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া ও নিকারাগুয়া। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়ার বিরুদ্ধে এটি সর্বোচ্চ ভোট। চারটি রেজু...
‘আন্দোলন শুরু করেছি, সরকারকে পদত্যাগ করতে হবে’ – বিএনপির মহাসচিব

‘আন্দোলন শুরু করেছি, সরকারকে পদত্যাগ করতে হবে’ – বিএনপির মহাসচিব

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
চট্রগ্রামের সমাবেশে বিএনপির নেতৃবৃন্দ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে বলেছেন, চট্টগ্রামের কালুরঘাট থেকেই শহীদ জিয়া স্বাধীনতার প্রথম ঘোষণা দিয়েছিলেন। এখানেই জিয়াউর রহমানের প্রথম সমাধি। এ চট্টগ্রাম থেকেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করছি। বুধবার বিকালে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে হয় প্রথম বিভাগীয় গণ-সমাবেশ, যাতে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব ফখরুল। তিনি বলেন, আমরা আন্দোলন শুরু করেছি। এর লক্ষ্য হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। সে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠিত হবে। সমাবেশে চট্টগ্রাম ছাড়াও তিন পার্বত্য জেলা, কক্সবাজারসহ চট্টগ্রামের আশেপাশের মোট ১০ জেলা থেকে থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা যোগ দেন। দুপুরে সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই নেতা-কর্মীরা ...
বিএনপি এখন গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে – ওবায়দুল কাদের

বিএনপি এখন গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে – ওবায়দুল কাদের

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর সেতু ভবনে বুধবার ব্রিফিংকালে বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে জানিয়ে আগুন নিয়ে খেললে পরিণতি ভালো হবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে। যেকোনো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে স্বাগত জানাই ৷ তবে আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে মানুষের জান-মাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে। তিনি বলেন, আওয়ামী লীগ সংযমী তবে সতর্কতার জন্য প্রস্তুত রয়েছে রাজপথে। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি এখন আন্দোলনের নামে সরকার হটানোর চক্রান্ত করছে। বিএনপি এখন গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণঅভ্যুত্থান আর আন্দোলনের ভয় বিএনপ...