Wednesday, July 29

সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামালকে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন

নিহত বিএনপি নেতা আ ফ ম কামাল

রোববার (৬ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে সিলেটের আম্বরখানা বড়বাজার এলাকায় বিএনপি নেতা আ ফ ম কামালকে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

আ ফ ম কামাল সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সিলেট ল কলেজের জিএস ছিলেন।

সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, কে বা কারা তাকে খুন করেছে এখনও জানা যায়নি। তবে পুলিশ জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে। ইতোমধ্যে এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

আ ফ ম কামালের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। 

রুমি/১৯/ডিএসই