Wednesday, July 29

বাংলাদেশের মহাদুর্যোগের নাম বিএনপি – ওবায়দুল কাদের

কুমিল্লা মহানগর ত্রি-বার্ষিক সম্মেলনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় নগরীর টাউন হল মাঠে কুমিল্লা মহানগর ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে, তারাই গণতন্ত্র ধ্বংস করেছে।

তিনি বলেন ডিসেম্বর আসল খেলা হবে, মাঠে খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, আগামী নির্বাচনে খেলা হবে।

সেতুমন্ত্রী বলেন, জিয়াউর রহমান যদি ১৫ আগস্টে হত্যাকাণ্ডে জড়িত না হতো, তাহলে শক্ররা বঙ্গবন্ধুকে খুন করার সাহস পেতো না। খুনিদের পুরস্কার ও বিদেশি দূতাবাসে চাকরি দিয়েছে সেনাপতি জিয়া। 

বিএনপি কাছে কোনো জবাব নেই, কোনো ১৫ আগস্টে হত্যাকাণ্ড ও ২১ আগস্ট গ্রেনেট হামলা হলো। ১৫ আগস্ট হত্যাকাণ্ড সরাসরি জিয়াউর রহমান জড়িত। হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমানের নির্দেশে বঙ্গবন্ধু এ্যভিনিউতে গ্রেনেড হামলা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের মহাদুর্যোগের নাম বিএনপি। দেশে কোনো দুর্যোগে নেই। দুর্যোগের সৃষ্টিকারী একমাত্র দল বিএনপি। তারা রিজার্ভের কথা বলে। বিএনপি আমলে কত রির্ভাজ ছিল দেশের মানুষ জানে।

ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

জাহাঙ্গির/২১/ডিএসই