Thursday, September 17

Author: Rezaul Karim

ইউক্রেনে অস্থায়ী ব্ল্যাকআউটের জন্য প্রস্তুতি

ইউক্রেনে অস্থায়ী ব্ল্যাকআউটের জন্য প্রস্তুতি

আন্তর্জাতিক, প্রচ্ছদ
বিদ্যুৎবিহীন পুরো ইউক্রেন বৃহস্পতিবার বিদ্যুৎবিহীন দিন পার করেছে পুরো ইউক্রেনের বাসিন্দারা। রাশিয়ার বিমান হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলি মেরামত শুরু হওয়ায় সারাদেশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনা উচিত। যদি এটি না করা হয়, তাহলে অস্থায়ী ব্ল্যাকআউটের জন্য প্রস্তুতি নিতে হবে সবাইকে। বিদ্যুৎ বিভ্রাটের জন্য কোনও সময়সূচি ঘোষণা করা হয়নি। তবে রাজধানী কিয়েভ ও খারকিভের মতো বড় শহরগুলোতে বিদ্যুৎচালিত গণপরিবহন ব্যবহারে নিষেধাজ্ঞার ঘোষণা করেছে এবং মেট্রোতে ট্রেনের সংখ্যা কমানো হয়েছে। কিয়েভের একটি প্রধান বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, লোডশেডিং যাতে চার ঘন্টার বেশি স্থায়ী না হয় তা নিশ্চিত ক...
এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গেলেও ভোটার সার্ভার দেওয়ার সুযোগ নেই

এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গেলেও ভোটার সার্ভার দেওয়ার সুযোগ নেই

জাতীয়, প্রচ্ছদ
ভোটার সার্ভার ইসির সম্পদ নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ‘জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গেলেও ভোটার সার্ভার তাদের দেওয়ার সুযোগ নেই। এটা কাউকেই দেওয়ার সুযোগ নেই। এটা ইসির সম্পদ। তবে, আমরা তথ্য শেয়ার করতে পারি। এনআইডি স্বরাষ্ট্রে চলে গেলে তারা তথ্য ব্যবহার করতে চাইলে দেওয়া যাবে। এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গেলে আমরা নাগরিকদের ভোটার কার্ড দেবো।’ বৃহস্পতিবার (২০ অক্টোবর) নির্বাচন ভবনসাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।বৃহস্পতিবার (২০ অক্টোবর) নির্বাচন ভবন সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, এনআইডির জন্য নতুন আইন হচ্ছে। এটি পাস হলেই এনআইডি নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে। জন্মের পরপরই নাগরিককে এনআইডি দেওয়া হবে।  ভোটার তালিকার বাই প্র...
পাহাড়ে যৌথবা‌হিনীর অভিযানে পিছু হটেছে সশস্ত্র সংগঠনের সদস্যরা

পাহাড়ে যৌথবা‌হিনীর অভিযানে পিছু হটেছে সশস্ত্র সংগঠনের সদস্যরা

জাতীয়, প্রচ্ছদ
ফেসবুক লাইভে সশস্ত্র কেএনএফ নেতা বান্দরবান ও রাঙ্গামাটির কয়েকটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। উগ্রবাদীদের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে এই সংগঠনের সদস্যদের ধর‌তে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবান ও মিয়ানমার সীমান্তজুড়ে যৌথবা‌হিনীর সন্ত্রাসবিরোধী চিরুনি অভিযান চলছে। পিছু হটেছে সশস্ত্র এই সংগঠনের সদস্য ও নেতারা। সামা‌জিক যোগা‌যোগমাধ্যম ফেসবুকে এক‌টি ভিডিও বার্তা দি‌য়ে নিজেদের পিছু হটার কথা জানিয়েছেন সংগঠনের এক নেতা। বুধবার (১৯ অক্টোবর) বিকালে দুর্গম পাহাড়ের অজ্ঞাত স্থান থেকে দুই মিনিট ৫১ সেকেন্ডের এ ভিডিও বার্তা ফেসবুকে দেওয়া হয়। ভি‌ডিওতে একজন ব‌লেছেন, ‘আমা‌দের সঙ্গে উগ্রবাদী‌দের সম্পৃক্ততা নেই। তারপরও স্থানীয় বাসিন্দাদের ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে যৌথবাহিনীর অভিযানের কারণে পিছু হটছি। সশস্ত্র সংগঠনের ...
ডনেস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসনে মার্শাল ল জারি

ডনেস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসনে মার্শাল ল জারি

আন্তর্জাতিক, প্রচ্ছদ
দখলকৃত চারটি অঞ্চলে সামরিক আইন জারি টেলিভিশনে দেওয়া ভাষণে ইউক্রেনের কাছ থেকে দখলকৃত চারটি অঞ্চলে সামরিক আইন জারির ঘোষণা দিয়ে ইউক্রেনে মস্কোর যুদ্ধ প্রচেষ্টা জোরদারের উদ্যোগ নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন তিনি। বুধবার সামরিক আইন জারি করা অঞ্চলগুলোর একটি খেরসন। মস্কোর কাছে হারানো গুরুত্বপূর্ণ এ অঞ্চলটি পুনরুদ্ধারে মরিয়া হয়ে লড়াই চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। অঞ্চলটির পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। সম্প্রতি ইউক্রেনে নিযুক্ত রুশ বাহিনীর কমান্ডার বলেছেন, খেরসনের পরিস্থিতি গুরুতর এবং সেখানকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিতে হবে। রুশ কমান্ডার জেনারেল সের্গেই সরুভিকিন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ইউক্রেনীয় সেনারা হিমার্স ব্যবহার করে খেরসন শহরের অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানছে...
২৪ বছর পর গান্ধী পরিবারের বাইরে সভাপতি পেলো কংগ্রেস

২৪ বছর পর গান্ধী পরিবারের বাইরে সভাপতি পেলো কংগ্রেস

আন্তর্জাতিক, প্রচ্ছদ
বিজয়ী হওয়ার পর সোনিয়া গান্ধী ফুল দিয়ে শুভেচ্ছা জানান শ্রমিক নেতা থেকে কংগ্রেসের রাজনীতিতে রাজকীয় উত্থান ঘটে মল্লিকার্জুন খাড়গের। বুধবার সাত হাজার ৮৯৭ ভোট পেয়ে নিজের জয় নিশ্চিত হওয়ার পর তিনি বলেন, ‘আমার সহযোগী শশী থারুরকে অভিনন্দন জানিয়েছি। আমি তার সঙ্গে দেখা করেছি। কীভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে সে ব্যাপারে আলোচনা করেছি। সব কর্মীদের তরফে আমি সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানাচ্ছি। তার নেতৃত্বে আমরা ফের সরকারে ফিরবো।’ কলেজ জীবন থেকে রাজনীতিতে যুক্ত হন মল্লিকার্জুন খাড়গে। শ্রমিক সংগঠন করার সময় তিনি কংগ্রেসে যোগ দেন। সোলিলাদা সর্দার নামেও পরিচিত এই রাজনীতিক। অর্থাৎ, তিনি কার্যত কোনওদিন হারেননি। ১২টি নির্বাচনের মধ্যে তিনি মাত্র একবার হেরেছিলেন। মনমোহন সিং মন্ত্রিসভায় তিনি রেলমন্ত্রী ও শ্রমমন্ত্রী ছিলেন। এক সময় রাজ্যসভার বিরোধী দলনেতার দায়িত্বও সামলেছেন। তিন পুত্র আর...
পুলিশের তিন এআইজিকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে

পুলিশের তিন এআইজিকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে

জাতীয়, প্রচ্ছদ
বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ বাহিনীর পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাধ্যতামূলকভাবে অবসর দেওয়া পুলিশ সুপারদের মধ্যে দুজন দ্বাদশ ব্যাচের এবং অন্যজন বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের। এই তিন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মধ্যে মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী ও দেলোয়ার হোসেন মিঞা বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের এবং অপরজন মির্জা আবদুল্লাহেল বাকী বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। মুহম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর), মো. দেলোয়ার হোসেন মিঞা ও মির্জা আবদুল্লাহেল বাকী অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ সুপার...
ওয়াসার ভারপ্রাপ্ত এমডি সহ অন্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ

ওয়াসার ভারপ্রাপ্ত এমডি সহ অন্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ

জাতীয়, প্রচ্ছদ
দুদক ঢাকা ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন ও কো-অর্ডিনেশন অফিসার শেখ এনায়েত আবদুল্লাহকে জিজ্ঞাসাবাদ ক‌রে‌ছে দুর্নীতি দমন ক‌মিশন (দুদক)। বুধবার (১৯ অক্টোবর) সংস্থা‌টির অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্ব একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানসহ অন্যদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখতে সহিদ উদ্দিনসহ দুই কর্মকর্তা‌কে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে, সকালে দুদকে আসেন ঢাকা ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন ও  কো-অর্ডিনেশন অফিসার শেখ এনায়েত আবদুল্লাহ। দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে বে‌রি‌য়ে যাওয়ার সময় সাংবাদিকদের ওয়াসার ভারপ্রাপ্ত এম‌ডি সহিদ উদ্দিন বলেন, আমি কোনও দুর্নীতি দেখি না। আসলে দুর্নীতির কোনও সুযোগ নেই। প...
বনানী কবরস্থানে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বনানী কবরস্থানে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়, প্রচ্ছদ
বনানী কবরস্থানে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাসেল দিবস উপলক্ষে বনানী কবরস্থানে তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আজ ৫৯তম জন্মদিন, যা সারাদেশে শেখ রাসেল দিবস হিসেবে পালিত হচ্ছে। বঙ্গবন্ধু, তার সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, তাদের তিন পুত্র- শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল- এবং বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্য ও তার নিকটাত্মীয়রা ১৯৭৫ এর ১৫ আগস্টের রাতে একদল বিপথগামী সেনা সদস্য দ্বারা নির্মম ভাবে হত্যার শিকার হন। বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা সেই সময় বিদেশে থাকায় হত্যাকাণ্ড থেকে রক্ষা পান। বাসস/৩০/ডিএসই ...
গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি বড় অন্তরায়

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি বড় অন্তরায়

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানীর বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি এদেশের রাজনীতির জন্য বিষফোঁড়া। ওবায়দুল কাদের বলেন, দেশের নিরাপত্তা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি বড় অন্তরায়। রেদোয়ান/২৪/ডিএসই ...
শীর্ষ সন্ত্রাসী হিসেবে জাতির কাছে চিহ্নিত করতে নাটক সাজানো হয়েছে – মামুনুল হক

শীর্ষ সন্ত্রাসী হিসেবে জাতির কাছে চিহ্নিত করতে নাটক সাজানো হয়েছে – মামুনুল হক

জাতীয়, প্রচ্ছদ
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক নাশকতার অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় করা মামলায় সোমবার হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকার আদালতে হাজির করা হয়। আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত হয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে জাতির কাছে চিহ্নিত করার জন্য একেক দিন একেকভাবে নাটক সাজানো হয়েছে। আমার দুই হাতে হাতকড়া পরানো হয়েছে। বর্তমানে নাশকতার এ মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। তবে সোমবার মামলার কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ হয়নি। ২০১৫ সালের ১৪ জানুয়ারি মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ এলাকায় বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় মিরপুর মডেল থানার তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খন্দকার রাজিব আহমেদ বিশে...