Thursday, September 17

Author: Rezaul Karim

সন্ধ্যার মধ্যে উপকূলে  আঘাত হানবে সিত্রাং

সন্ধ্যার মধ্যে উপকূলে আঘাত হানবে সিত্রাং

জাতীয়, প্রচ্ছদ
উপকূলে ঘন্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে আঘাত হানবে ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে সোমবার (২৪ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, সিত্রাং সিভিয়ার সাইক্লোন হিসেবে রূপ নিয়েছে। সন্ধ্যার মধ্যে উপকূলে ঘন্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে আঘাত হানবে। কেন্দ্র আঘাত করবে আগামীকাল ভোরে। এটা পুরোপুরি বাংলাদেশ ভূখণ্ডে আঘাত হানবে। ভারতে আঘাত করার কোনো সম্ভাবনা নাই। প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর কলাপাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। দুর্যোগ এ ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, উপকূলে সাত হাজার ৩০ শেল্টার প্রস্তুত করা হয়েছে। সকাল থেকেই মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হচ্ছে। আমরা আম্ফানে ২৪ লাখ সরিয়েছিলাম। এবার ২৫ লাখ সরানোর লক্ষ্য রাখা হয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন একজন মানুষও যেন মা...
সংবাদের উৎস জানতে সাংবাদিকদের চাপ দেয়া যাবে না

সংবাদের উৎস জানতে সাংবাদিকদের চাপ দেয়া যাবে না

জাতীয়, প্রচ্ছদ
রায় প্রকাশ সাংবাদিকের সংবাদ লেখার তথ্যের উৎস কী, সেটি জানতে তাদের ওপর চাপ প্রয়োগ করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সাংবাদিকের কোনো সংবাদের বিষয়ে অভিযোগ থাকলে তা নিয়ে আদালতের আগে প্রেস কাউন্সিলের শরণাপন্ন হবার কথাও বলেছেন আদালত। গত বছরের ২ মার্চ ‘২০ কোটিতে প্রকৌশলী আশরাফুলের দায়মুক্তি! দুর্নীতি দমনে দুদক স্টাইল’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদন নিয়ে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে সস্ত্রীক এক প্রকৌশলীকে অব্যাহতি দেওয়ার বিষয়ে প্রকাশিত প্রতিবেদন নিয়ে জারি করা রুলের রায়ে এমন কথা বলেছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গটিত বেঞ্চ রুল নিষ্পত্তি করে রায় দেন। গত জুন মাসে দেওয়া রায়ের ৫১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে আজ (রোববার)। ডেপুটি অ্যাটর্নি জেনারেল...
সরকারি কর্মচারী গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

সরকারি কর্মচারী গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

জাতীয়, প্রচ্ছদ
হাইকোর্ট ফৌজদারি মামলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রায়টি স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। রোববার (২৩ অক্টোবর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। এর আগে গত ২৫ আগস্ট ফৌজদারি মামলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করেন হাইকোর্ট। আদালত বলেন, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪১(১) ধারা অনুসারে সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতির বিধান বেআইনি, সংবিধান পরিপন্থী ও মৌলিক অধিকার পরিপন্থী। ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪১ (১) ...
ধানমন্ডি লেকের পাশে রক্তাক্ত লাশ

ধানমন্ডি লেকের পাশে রক্তাক্ত লাশ

জাতীয়, প্রচ্ছদ
রক্তাক্ত লাশ শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ধানমন্ডি লেকের পাড় থেকে রক্তাক্ত অবস্থায় মো. শাহাদাত হোসেন মজুমদার (৫০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি পেশায় মেরিন ইন্জিনিয়ার ছিলেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম আলী বলেন, গতকাল রাত আড়াইটার দিকে রবীন্দ্র সরোবরের লেকের পাড় থেকে শাহাদাতের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। শাহাদাত চাঁদপুরের হাজীগঞ্জের আব্দুল বারী মজুমদারের ছেলে। এক ছেলে দুই মেয়ের জনক ছিলেন তিনি। স্ত্রীর নাম আজমির সুলতানা। ১৯ নর্থ সার্কুলার রোড কলাবাগানে পরিবারের সঙ্গে থাকতেন। রোকন/১২/ডিএসই ...
নতুন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক

নতুন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক

জাতীয়, প্রচ্ছদ
খন্দকার গোলাম ফারুক রোববার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুককে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব হারুন-অর-রশীদ। অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা। তাকে ২০২০ সালের ৯ নভেম্বর অতিরিক্ত আইজিপি গ্রেড-২ পদে পদায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ঝালকাঠি ও ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। খন্দকার গোলাম ফারুক ১৯৬৪ সালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটানদি গ্রামে জন্মগ্রহণ করেন। সাহেদ/২১/ডিএসই ...
অচিরেই আমরা ক্ষমতায় যাচ্ছি, আওয়ামী লীগকে কখনও ক্ষমা করবো না – দুদু

অচিরেই আমরা ক্ষমতায় যাচ্ছি, আওয়ামী লীগকে কখনও ক্ষমা করবো না – দুদু

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
খুলনায় বিএনপির সমাবেশে জনসমুদ্র অচিরেই আমরা ক্ষমতায় যাচ্ছি। আমরা আওয়ামী লীগকে কখনও ক্ষমা করবো না। মাত্র কয়েক দিনের মধ্যে তারা আমাদের পাঁচজনকে হত্যা করেছে। এই প্রতিশোধ নেবো।’ সমাবেশে কথাগুলো বলছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার (২২ অক্টোবর) খুলনা নগরীর ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলীয় নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের অংশ হিসেবে খুলনায় সমাবেশের আয়োজন করা হয়। তিনি আরও বলেন, ‘খুলনা থেকে শপথ, শেখ হাসিনার অধীনে আর কোনও নির্বাচন করতে দেবো না। আওয়ামী লীগের লোকেরা বলেছিল পদ্মার এপারে কোনও সমাবেশ করতে দেবে না। তারা একটু এসে দেখুক, লজ্জা পাবে। এখানে জনসমুদ্র হয়েছে।’ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএ...
আন্তর্জাতিক বাজারে গমের দাম কমছে কিন্তু  এখানে বাড়ছে কেন?

আন্তর্জাতিক বাজারে গমের দাম কমছে কিন্তু এখানে বাড়ছে কেন?

জাতীয়, প্রচ্ছদ
এধরনের পণ্যের ক্ষেত্রে সরকারকে আলাদা নজর রাখতে হবে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান বলেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারে গমের দাম কমছে। আর দেশের বাজারে আটা-ময়দার দাম দফায় দফায় বাড়ছে, সেটা অস্বাভাবিক। এটা খতিয়ে দেখা প্রয়োজন। চালের দাম বাড়লে নিম্ন আয়ের মানুষেরা আটা খায়। সুতরাং এ ধরনের পণ্যের ক্ষেত্রে সরকারকে আলাদা নজর রাখতে হবে। সরকারকে চাল, তেল, আটার মতো নিত্যয়োজনীয় পণ্যে ভোক্তার স্বার্থকে প্রাধান্য দিতে হবে।  সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার প্রতিবেদনে অনুযায়ী, গত এক মাসে খোলা আটার দাম ৮ শতাংশ এবং বছরের ব্যবধানে ৫৯.৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। একইভাবে বেড়েছে প্যাকেটজাত আটা ও ময়দার দামও। চালের দাম বাড়ার পর এবার আটার দামও কেজিতে পাঁচ/ছয় টাকা বেড়েছে।  অথাৎ আটার বাজারে চাল ও আটার দাম এখন প্রায় সমান। বর্তমানে এক কেজি ...
গণপরিবহন বন্ধ তবু সমাবেশ স্থলে বিএনপির নেতাকর্মীদের ঢল

গণপরিবহন বন্ধ তবু সমাবেশ স্থলে বিএনপির নেতাকর্মীদের ঢল

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
একের পর এক মিছিল নিয়ে আসছে বিএনপির নেতাকর্মীর বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন জেলা থেকে ট্রাক, মাইক্রোবাস ও ট্রলারে করে রাত থেকেই খুলনা মহানগরীতে পৌঁছাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। সকালে তারা নগরীর পাওয়ার হাউজ মোড় ও রেলস্টেশনে মিলিত হচ্ছেন। সেখান থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগরীর সোনালী ব্যাংক চত্বরের সমাবেশস্থলের দিকে রওনা দিচ্ছেন তারা। শনিবার (২২ অক্টোবর) নগরীর ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। দুপুর ২টার দিকে সমাবেশ শুরুর কথা রয়েছে। অবশ্য ভোর ৬টা থেকেই সমাবেশ মঞ্চ থেকে বক্তৃতা চলছে। গণসমাবেশে যোগ দিতে গতকাল শুক্রবার রাতেই খুলনায় পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। সকালে ডাকবাংলো মোড়ে গিয়ে দেখা গেছে, সমাবেশস্থলের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে অবস্থান করছেন বিএনপি নেতাকর্মীরা। সমাবেশ মঞ্চ থেকে শিববাড়ি...
পশ্চিমারা ইরানি নারীদের অভিভাবক নয়

পশ্চিমারা ইরানি নারীদের অভিভাবক নয়

আন্তর্জাতিক, প্রচ্ছদ
জাতিসংঘে ইরানের নিযুক্ত প্রতিনিধি জাহরা এরশাদি বৃহস্পতিবার (২০ অক্টোবর) নিরাপত্তা পরিষদের নারী, শান্তি এবং নিরাপত্তা বিষয়ক সভায় জাতিসংঘে ইরানের নিযুক্ত প্রতিনিধি জাহরা এরশাদি বলেছেন,পশ্চিমারা ইরানি নারীদের অভিভাবক নয়। তাই অভিভাবকের মতো তাদের নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। খবর রয়টার্সের। দেশটিতে চলমান আন্দোলনে উস্কানি না দেয়ার আহ্বান জানান এ কূটনীতিক। জাহরা এরশাদি বলেন, ইরানের নারীরা শিক্ষিত, বুদ্ধিমতি, দেশপ্রমিক এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন। সরকারের সাথে শান্তিপূর্ণ এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে কীভাবে অধিকার আদায় করতে হয় তা তারা জানেন। তাই পশ্চিমাদের উদ্দেশে বলতে চাই, ইরানি নারীদের অভিভাবক ও রক্ষাকর্তাদের মতো আচরণ করা বা তাদের হয়ে কথা বলার প্রয়োজন নেই আপনাদের। রয়টার্স/৩৫/ডিএসই ...
রিজার্ভ আরও কমে ৩৫ বিলিয়নে

রিজার্ভ আরও কমে ৩৫ বিলিয়নে

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ৬০ মিলিয়ন ডলার বিক্রি টান পড়ছে রিজার্ভে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমে ৩৫ বিলিয়নে নেমে এসেছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ৬০ মিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে। আর এতেই রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে। এ নিয়ে চলতি অর্থবছর মোট সাড়ে ৪ বিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স এসেছে ৫৬৭ কোটি ২৭ লাখ ডলার। ২০২১-২২ অর্থবছরের একই সময়ে (প্রথম তিন মাস) যেখানে এসেছিল ৫৪০ কোটি ৮৩ লাখ ডলার। তারও আগে ২০২০-২১ অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্সে এসেছে ৬৭১ কোটি ৩২ লাখ ডলার। করোনার মধ্যেও ২০২০-২১ অর্থবছরে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবা...