পুলিশের অভিযানে ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেফতার
কক্সবাজার : বাংলাদেশ সেনাবাহিনীর স্টিকার লাগানো একটি ল্যান্ড ক্রুজার জিপ থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ সেনাবাহিনীর সাবেক ল্যান্স করপোরাল ওবায়দুল হাসান (৪১) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত পৌনে ৯টার দিকে কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩নং গেটের সামনে সেনাবাহিনীর স্টিকার ব্যবহৃত ল্যান্ড ক্রুজারটি মাদক পাচারের কাজে ব্যবহার করা হচ্ছিল বলে নিশ্চিত করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
ঘটনার বিবরণ দিয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৯টার দিকে সন্দেহভাজন ল্যান্ড ক্রুজারটি টার্মিনাল এলাকা পার হওয়ার সময় পুলিশ থামার সংকেত দিলে চালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ ধাওয়া করে চালককে আটক করে।
গাড়িটি জব্দের পর তল্লাশি চালিয়ে জিপের সিটের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে পুলিশ ২৮ হাজার ইয়াবা উদ্ধার...








