Wednesday, September 16

Author: Rezaul Karim

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ

জাতীয়, প্রচ্ছদ
সাভার : আজ ২২ আগস্ট ২০২৬, শনিবার সকাল ১০টা ২৭ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি স্মৃতিসৌধের পরিদর্শন-বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, জাতীয় ঐক্য, গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরিদর্শন-বইয়ের মন্তব্যে রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরিদর্শন শেষে রাষ্ট্রপতি উদয় পদ্ম বৃক্ষের একটি চারা রোপণ করেন। পরে তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন। নওরিন-২২/ডিএসই-৮...
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন জানায়, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিনন্দন বার্তায় জারদারি আস্থা প্রকাশ করেন যে, রাষ্ট্রপতি ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং জনগণের কল্যাণে আরও অগ্রগতি অর্জন করবে। পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, অভিন্ন ইতিহাস, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক গতি স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগি...
সালমান শাহ্ হত্যা মামলায় ডলি জহুর ও ডিপজলকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন : নীলা চৌধুরী

সালমান শাহ্ হত্যা মামলায় ডলি জহুর ও ডিপজলকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন : নীলা চৌধুরী

আইন - আদালত, প্রচ্ছদ, বিনোদন
ঢাকা : অভিনেতা ডিপজল, অভিনেত্রী ডলি জহুর ও চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি শিবা শানুকে মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছেন চিত্রনায়ক সালমান শাহ'র মা নীলা চৌধুরী। নীলা চৌধুরী বলেন, ‘ডিপজলকেও ডাকা দরকার। সে (ডন) যে দেশ ছাড়ছে, সেটা তো সে জানত। অপরাধী মনে না করলে তো সে ধরিয়ে দিত না। ইমনকে (সালমান শাহ) যখন হত্যা করা হয়, তখন তো ডিপজলরা নিয়মিত কাজ করছিলেন। সিনেমার অনেক ঘটনাই তো তাদের জানা ছিল। সে তো আগের পরের অনেক কিছুই জানতে পারে। যে কারণে ভালো-মন্দ যা-ই হোক, সে কিছু জানতে পারে। আমার প্রশ্ন, যদি কিছু জেনে থাকে, তাহলে সেটা সাক্ষী হয়ে কথা বলুক। এটা তো মামলার জন্য সহায়তা করা হয়। শুধু ডিপজল নয়, মামলার তদন্তে অভিনেত্রী ডলি জহুরের নামও উল্লেখ করেছেন তিনি। নীলা বলেন, ‘যেদিন ইমনকে হত্যা করা হয়, সেদিন ডলি জহুরও তো ঘটনা সম্পর্কে অনেক কিছু জানত। ওই দিন কী কী হয়...
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে মন্ত্রণালয় বণ্টন

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে মন্ত্রণালয় বণ্টন

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সরকারের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারেন আব্দুল মঈন খান। এর আগে এই দায়িত্বে ছিলেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দালিভ রহমান পার্থ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। এই দায়িত্বে ছিলেন জহির উদ্দিন স্বপন। তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে পারে। রশিদুজ্জামান মিল্লাত বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারেন। আর মন্ত্রীর দায়িত্বে থাকা আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এই মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে গত ১ জুন পদত্যাগ করেছিলেন দীপেন দেওয়ান। আর মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার কথা রয়েছে। এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে আছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোব...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ডিপ্লোমেটিক ডেস্ক : শুক্রবার (২১ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাচ্ছে। আগামী দিনগুলোতে ঢাকা-বেইজিং সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং দুই দেশের নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। লিন জিয়ান আরও বলেন, চীন উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নিতে, বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ করতে এবং নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গঠনে নতুন অগ্রগতি অর্জনের জন্য কাজ করবে। রেজা-২১/ডিএসই-৮...
মন্ত্রিপরিষদের নতুন ছয় সদস্য শপথ গ্রহণ করেছেন

মন্ত্রিপরিষদের নতুন ছয় সদস্য শপথ গ্রহণ করেছেন

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বঙ্গভবনে মন্ত্রিপরিষদের নতুন ছয় সদস্য শপথ গ্রহণ করেছেন। তাঁদের মধ্যে চারজন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী রয়েছেন। শপথ পাঠকরান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির শপথগ্রহণের পরপরই মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের শপথ পাঠ শুরু হয়। প্রথমে চার মন্ত্রী, এরপর দুই প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। নতুন শপথ নেয়া মন্ত্রীরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এমপি, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, সাচিং প্রু জেরী এমপি ও এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। প্রতিমন্ত্রীরা হলেন, শামীম কায়সার লিংকন এমপি ও হুমায়ুন কবির। রেজা-২১/ডিএসই-৮...
ছুটির দিনে পৃথক প্রজ্ঞাপনে তিন সচিব পদে রদবদল

ছুটির দিনে পৃথক প্রজ্ঞাপনে তিন সচিব পদে রদবদল

প্রচ্ছদ, প্রশাসন
ঢাকা : শুক্রবার (২১ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তিন সচিব পদে রদবদল করেছে সরকার। কৃষি মন্ত্রণালয় থেকে ১১ দিন আগে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব হিসেবে বদলি করা রফিকুল আই মোহাম্মদকে আবারও বদলি করা হয়েছে। চুক্তিভিত্তিতে নিয়োজিত এ কর্মকর্তাকে এখন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। এ ছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাৎ শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে। আর ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়েছে। এর আগে ১০ আগস্ট কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে পরিবর্তন করেছিল সরকার। চুক্তি ভিত্তিতে নিয়োজিত কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব...
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা সাতটা আটত্রিশ মিনিটে বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। এর আগেই অনুষ্ঠানস্থলে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ডা. জোবায়দা রহমান, অন্তবর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস সহ সরকারের মন্ত্রিসভার সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা। সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিটে অনুষ্ঠানস্থলের মূলমঞ্চে আসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এবং জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নওরিন-২১/ডিএসই-৮...
সেলিনা সুলতানা কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) প্রথম নারী  মহাপরিচালক

সেলিনা সুলতানা কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) প্রথম নারী মহাপরিচালক

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : পৃথক প্রজ্ঞাপনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর অঞ্চল ও গোয়েন্দা ইউনিটের প্রধানসহ ১২জন অতিরিক্ত কর কমিশনারকে প্রথমে কর কমিশনার হিসেবে চলতি দায়িত্ব দেয়; পরে তাদের সহ অন্যান্য আরো ১০ জনকে পদায়ন করা হয় বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটগুলোতে। ঢাকার কর অঞ্চল-৪ এ কমিশনারের দায়িত্ব পালন করা সেলিনা সুলতানাকে প্রথম কোনো নারী হিসাবে সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্বে আনা হয়েছে। সিআইসির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে দেওয়া হয়েছে ঢাকার কর অঞ্চল-৮ এর দায়িত্ব। নওরিন-২০/ডিএসই-৮...
প্রত্যক্ষ ভোটে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

প্রত্যক্ষ ভোটে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

জাতীয়, প্রচ্ছদ
  ঢাকা : আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটগ্রহণ শুরু হয় দুপুর ২টায় এবং শেষ হয় বিকেল ৫টায়। নির্বাচনে প্রার্থী ছিলেন দুইজন— বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট সমর্থিত এলডিপি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট এবং কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন। এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন, যাদের প্রত্যেকেই সংসদ সদস্য। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। ফলাফল ঘোষণার পর মির্জা ফখরুলকে গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঢা...