Thursday, September 3

Tag: সংসদীয় স্থায়ী কমিটি

১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে

১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে

জাতীয়, জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে কৃষি, শিক্ষা, মহিলা ও শিশু, সড়ক পরিবহন, তথ্য ও সম্প্রচার এবং ধর্মসহ বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি সংসদীয় স্থায়ী কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে। সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম (বরগুনা-২) সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী পর্যায়ক্রমে কমিটি গঠনের প্রস্তাবগুলো উত্থাপন করেন। কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩)। কমিটির অন্য সদস্যরা হলেন— সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, মোহাম্মদ সহিদুজ্জামান (ফরিদপুর-৪), মো. মোস্তাফিজুর রহমান (নওগাঁ-১), মো. ফরিদুল কবির তালুকদার (জামালপুর-৪), মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (ময়মনসিংহ-৪), ...
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক : দুই সদস্যের ওয়াকআউট

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক : দুই সদস্যের ওয়াকআউট

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : আজ ( ৩০ আগষ্ট ) ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপি’র সভাপতিত্বে আজ কমিটির দ্বিতীয় বৈঠক হয়েছে। বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে বিলটি সংসদে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনার এক পর্যায়ে কমিটির সদস্য মোঃ নূরুল ইসলাম, এমপি (৪৫ চাঁপাইনবাবগঞ্জ -৩) এবং মোঃ আব্দুল বাতেন, এমপি (১৮৯ ঢাকা-১৬) ওয়াকআউট করেন। এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, “কমিটির সদস্য হিসেবে কোনো সংশোধনী বা মতামত থাকলে তা সভায় উপস্থাপন করা, পরামর্শ দেওয়া এবং প্রয়োজন হলে বিরোধিতা করার সুযোগ রয়েছে। তবে সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।” বৈঠকে আরও উল্লেখ করা হয় যে, গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি। একই সময়ে মব তৈরির চেষ্টা চললেও কোন...
স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ কমিটিগুলোর দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে

স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ কমিটিগুলোর দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বুধবার (২৬ আগস্ট) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট, শিল্পকারখানা বন্ধ এবং অর্থনৈতিক চাপসহ নানা সমস্যা দেখা দিয়েছে। তারা বলেন, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলের সদস্যদের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে এবং গুরুত্বপূর্ণ কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে। জোটের নেতারা বলেন, মানবাধিকার কমিশন, বিচারব্যবস্থা ও অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়েও তাদের উদ্বেগ রয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী, কার্যকর ও জবাবদিহিমূলক করা প্রয়োজন। বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে তারা বলেন, দেশের বিভিন্ন এলাকা...
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : রোববার ( ২৩ আগষ্ট ) ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে পরিচিতির পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, কার্যপরিধি ও চলমান কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। গত ছয় মাসের কার্যক্রম ও অর্জন পর্যালোচনার পাশাপাশি আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এসময় কমিটির সদস্যবৃন্দ মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন। কমিটি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরসহ পররাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের অর্জন ও সক্রিয় অংশগ্রহণকে সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করে। তাছাড়া সংযুক্ত আরব...
জাতীয় সংসদ গবেষণা নীতিমালা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদ গবেষণা নীতিমালা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদ, প্রচ্ছদ
ঢাকা : আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সাঈদ আল নোমান এমপি'র সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬ এর গবেষণা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিটির সদস্য সংসদ সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া, মহাপরিচালক আ.ন.ম. খলিলুর রহমান খান, পরিচালক (যুগ্মসচিব) মোঃ নাজমুল হক, উপসচিব মোঃ ফয়সাল মোর্শেদ, উপসচিব ড. মোঃ ওহিদুজ্জামান এবং উপপরিচালক মোঃ আলী আকবর অংশগ্রহণ করেন। শুরুতে কমিটির সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে জাতীয় সংসদের গবেষণা বরাদ্দ ও গবেষণা নীতিমালার আলোকে গবেষণা কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেন। বৈঠকে গবেষণার জন্য প্রস্তাব আহ্বানের লক্ষ্যে একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সুপারিশ করা হয়। একইসঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬-এর উদ্দেশ্য ও লক্ষ্য অনুসারে জাতীয় সংসদে...
সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদ, প্রচ্ছদ
ঢাকা : আজ (১৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সভাপতি মোঃ মনিরুল হক চৌধুরী, এমপি’র সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। পরিচিতির পর বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর এর প্রধানগণ কর্তৃক তাঁদের কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। বৈঠক শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত জুলাইযোদ্ধাদের স্মরণে এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় সভাপতি নিজেই মুনাজাত পরিচালনা করেন। কমিটির সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি, মোঃ ফজলুর রহমান, এমপি, মোঃ আবদুল হান্নান, এমপি, আমীর এজাজ খান, এমপি, এবং রোকেয়া বেগম, এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। তাছা...