জনগণ সেবা নিয়ে যেন অভিযোগ তুলতে না পারে, তা নিশ্চিত করতে হবে – মন্ত্রিপরিষদ সচিব
ঢাকা : মঙ্গলবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগে বর্তমান সরকারের শাসনামলে অনুষ্ঠিত প্রথম সচিব সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি বলেছেন, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
চলতি সপ্তাহে জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে দেশের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী চোর। অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা বলেছেন, দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা চোর। এসব উদাহরণ টেনে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশের প্রতিটি অফিসে অনিয়ম-দুর্নীতির ঘটনা ঘটছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সেবাপ্রত্যাশীদের কাছ থেকে ঘুস নিচ্ছেন। যেখানে সেবা পাওয়ার কথা, সেখানেই আর্থিক দুর্নীতির ঘটনা ঘটছে। ঘুস ছাড়া ফাইল নড়ে না।
তিনি আরও বাংলাদেশের পাসপোর্টের কোনো মূল্য নেই। কেউ আমাদের সম্মান করে না। এ অবস্থা আর চলতে দেওয়...





