Monday, November 2

Tag: জাতীয় সংসদ

জনগণ অনিরাপত্তার মধ্যে রয়েছে এবং বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে

জনগণ অনিরাপত্তার মধ্যে রয়েছে এবং বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিরোধী দলের ওয়াকআউটের পর আয়োজিত এক ব্রিফিংয়ে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, সারাদেশে জনগণ অনিরাপত্তার মধ্যে রয়েছে এবং বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে। সংসদে আইনশৃঙ্খলার অবনতির কথা তুলে ধরলে তা নিয়ে কটূক্তি করা হয়েছে এবং স্পিকারও পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন বলে জানান নাহিদ ইসলাম। তাছাড়া বিচ্ছিন্নভাবে মানবাধিকার ও গুম প্রতিরোধ আইন এনে তা সরকারি দলের পছন্দমতো পাস করিয়ে নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি একে ‘সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা’ হিসেবে অভিহিত করেন এবং এর প্রতিবাদেই তাদের এই ওয়াকআউট বলে জানান। এর আগে ওয়াকআউটের প্রাক্কালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে তুচ্ছ–...
জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি'র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটি সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি, বিরোধীদলীয় নেতা ডা. মোঃ শফিকুর রহমান, এমপি; ড. খন্দকার মোশাররফ হোসেন, এমপি; গয়েশ্বর চন্দ্র রায়, এমপি; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি; ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি; চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, এমপি; আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান, এমপি; বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এমপি; এ টি এম আজহারুল ইসলাম, এমপি এবং বিরোধীদলের চীফ হুইপ মোঃ নাহিদ ইসলাম, এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে স্পীকারের বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, এমপি। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃ...
উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) নিজেকে কী মনে করেন? : সংসদে বিরোধীদলীয় নেতা 

উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) নিজেকে কী মনে করেন? : সংসদে বিরোধীদলীয় নেতা 

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদে অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্ন শুনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘স্পিকার, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি। এই কথা নিয়ে উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) নিজেকে কী মনে করেন? শুরু থেকেই তিনি সংসদে দুঃশাসন দেখিয়েছেন। শুরু থেকেই তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দিচ্ছেন। আমরা তার ছাত্র হিসেবে এখানে আসি নাই। উনি শিক্ষক হলে তিনি ইউনিভার্সিটি খুলুন, সেখানে উনি বক্তব্য দিতে পারবেন। এটা ফ্যাসিবাদের সংস্কৃতি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানিয়ে তাকে দুঃখপ্রকাশ করার আহ্বান জানিয়েছেন এর পরেই সংসদে হট্টগোল শুরু হয়। স্...
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : রোববার ( ২৩ আগষ্ট ) ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে পরিচিতির পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, কার্যপরিধি ও চলমান কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। গত ছয় মাসের কার্যক্রম ও অর্জন পর্যালোচনার পাশাপাশি আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এসময় কমিটির সদস্যবৃন্দ মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন। কমিটি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরসহ পররাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের অর্জন ও সক্রিয় অংশগ্রহণকে সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করে। তাছাড়া সংযুক্ত আরব...
সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা চলছে

সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা চলছে

জাতীয় সংসদ, প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে সংসদ সদস্যদের সভা চলছে। বুধবার বিকেল ৪টায় জাতীয় এ বৈঠক শুরু হয়। জানা গেছে, জাতীয় সংসদের চলতি অধিবেশনের সার্বিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন এবং সমসাময়িক রাজনৈতিক ও জাতীয় বিভিন্ন ইস্যুতে সরকারদলীয় এমপিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে এ সভার আয়োজন করা হয়েছে। বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন। সভায় সংসদে সরকারের বিভিন্ন কার্যক্রম, আইন প্রণয়ন এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। রেজা-১৯/ডিএসই-৮...
জাতীয় সংসদ গবেষণা নীতিমালা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদ গবেষণা নীতিমালা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদ, প্রচ্ছদ
ঢাকা : আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সাঈদ আল নোমান এমপি'র সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬ এর গবেষণা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিটির সদস্য সংসদ সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া, মহাপরিচালক আ.ন.ম. খলিলুর রহমান খান, পরিচালক (যুগ্মসচিব) মোঃ নাজমুল হক, উপসচিব মোঃ ফয়সাল মোর্শেদ, উপসচিব ড. মোঃ ওহিদুজ্জামান এবং উপপরিচালক মোঃ আলী আকবর অংশগ্রহণ করেন। শুরুতে কমিটির সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে জাতীয় সংসদের গবেষণা বরাদ্দ ও গবেষণা নীতিমালার আলোকে গবেষণা কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেন। বৈঠকে গবেষণার জন্য প্রস্তাব আহ্বানের লক্ষ্যে একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সুপারিশ করা হয়। একইসঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬-এর উদ্দেশ্য ও লক্ষ্য অনুসারে জাতীয় সংসদে...
সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদ, প্রচ্ছদ
ঢাকা : আজ (১৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সভাপতি মোঃ মনিরুল হক চৌধুরী, এমপি’র সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। পরিচিতির পর বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর এর প্রধানগণ কর্তৃক তাঁদের কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। বৈঠক শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত জুলাইযোদ্ধাদের স্মরণে এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় সভাপতি নিজেই মুনাজাত পরিচালনা করেন। কমিটির সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি, মোঃ ফজলুর রহমান, এমপি, মোঃ আবদুল হান্নান, এমপি, আমীর এজাজ খান, এমপি, এবং রোকেয়া বেগম, এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। তাছা...
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জাতীয়, জাতীয় সংসদ
জাতীয় সংসদ : ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে পরিচিতি পর্বের পর মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এগুলো নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। জাতীয় সংসদের সকল সংসদ সদস্য মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছেন উল্লেখ করে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে আরও কার্যকর ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। মাদক নির্মূলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে মোবাইল কোর্ট পরিচালনা, ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনসহ বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও বৈঠকে জানানো হয়। কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক...
কেউ দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে

কেউ দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে মঙ্গলবার জাতীয় সংসদে ব্রিফিংয়ে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন,"সংবিধানের ৭০ অনুচ্ছেদ যেহেতু সংশোধিত হয়নি, সুতরাং এটা রাষ্ট্রপতি নির্বাচনে কার্যকর হবে।” এর আগে সকাল ১১টায় জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা হয়, যেখানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। সভায় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং হুইপদের মধ্যে মো. জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ, মো. আখতারুজ্জামান মিয়া ও এ. বি. এম আশরাফ উদ্দিন নিজান অংশগ্রহণ করেন। চিফ হুইপ ৭০ অনুচ্ছেদ তুলে ধরে বলেন, দলের সিদ্ধান্তের বাইরে এমপিরা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। কেউ দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। ক্ষমতাসীন বিএনপির পাশাপাশি ১১ দলীয় জোটেরও যেহেতু প্রার্থী থাকছ...