Monday, November 2

Tag: জাতীয় সংসদ

সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্তকরণ

সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্তকরণ

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : সোমবার (২৮ সেপ্টেম্বর) সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্তকরণের সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশের আনাচেকানাচে মৎস্য চাষের ধারাবাহিকতায় সংসদ ভবন লেকে পর্যায়ক্রমে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে। অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি, এমপি'র সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়া। স্পীকার বলেন, সংসদ ভবন লেকে মাছ চাষের মাধ্যমে গ্রামাঞ্চলের জনগণকে উৎসাহিত করা হচ্ছে। এর মাধ্যমে এদেশের জনগণ মৎস্য সম্পদ উৎপাদনে আগ্রহী হবেন। জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি, এমপি বলেন, প...
স্পীকারের সাথে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পীকারের সাথে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : আজ (১৬ সেপ্টেম্বর) স্পীকারের কার্যালয়ে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। এসময় স্পীকার বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত। সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জার্মানির পর্যবেক্ষক দলের উপস্থিতি দুই দেশের মধ্যে প্রচলিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিয়েছে। তিনি বলেন, জার্মানি ও বাংলাদেশ উভয়েই গণতান্ত্রিক ক্ষেত্রে ভ্রাতৃপ্রতিম দেশ। তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘসময় ধরে শোষণের শিকার হয়েছে। পাকিস্তান আমলে আমাদের গণতান্ত্রিক বৈষম্য প্রকট আকার ধারণ করেছিল। পরবর্তীতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও আমাদের গণতান্ত্রিক উত্তরণ বারংবার ক্ষুণ্ণ হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের অপশাসনে এদেশের মানুষ অ...
বিএনপি এবং বিরোধী দলগুলোর সমঝোতা হলে জনগণের কাংখিত মুক্তি আসবে

বিএনপি এবং বিরোধী দলগুলোর সমঝোতা হলে জনগণের কাংখিত মুক্তি আসবে

জাতীয়, জাতীয় সংসদ, প্রচ্ছদ
ভোলা : সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোলায় চার দিনের সফরের শেষ দিনে ঢাকায় ফেরার পথে ভোলা সার্কিট হাউজে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। স্পিকার বলেন, পতিত সরকারের প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা) ভারতে আশ্রয় দেওয়া এবং সেখানে বসে রাজনীতি করার সুযোগ দেওয়া সৎ প্রতিবেশীসুলভ আচরণ নয় বলেও মন্তব্য করেন স্পিকার। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশেরও কিছু রিজার্ভেশন বা আপত্তি রয়েছে। আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে ‘স্বামী-স্ত্রীর সম্পর্ক’ হিসাবে উল্লেখ করেছিলেন মন্তব্য করে স্পিকার বলেন, বাংলাদেশ এমন সম্পর্ক চায় না। দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে ধরনের বন্ধুত্বপূর্ণ ও সমমর্যাদার সম্পর্ক থাকা উচিত, সেই সম্পর্কই চায়। স্পিকার বলেন, ভারতের সঙ্গে বাংলাদ...
আরও ১০টি স্থায়ী কমিটি গঠন এবং একটি কমিটি পুনর্গঠন

আরও ১০টি স্থায়ী কমিটি গঠন এবং একটি কমিটি পুনর্গঠন

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ আরও ১০টি স্থায়ী কমিটি গঠন করেছে এবং একটি কমিটি পুনর্গঠন করেছে। লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেনকে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়েছে। তিনি গয়েশ্বর চন্দ্র রায়ের স্থলাভিষিক্ত হয়েছেন। প্রধান হুইপ নুরুল ইসলাম মনি পৃথকভাবে কমিটিগুলো গঠন ও পুনর্গঠনের প্রস্তাব সংসদে উপস্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো অনুমোদন করা হয়। জাতীয় সংসদে মোট ৫০টি স্থায়ী কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি বিভিন্ন মন্ত্রণালয়-সম্পর্কিত এবং ১১টি সংসদ-সম্পর্কিত কমিটি। এ পর্যন্ত মোট ৩৬টি কমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে ৩০টি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি। মন্ত্রণালয়-সম্পর্কিত নয় - এমন ছয়টি কমিটির মধ্যে এখন পর্যন্ত শুধু সরকারি হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে বিরোধী দলের একজন সংসদ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার গঠি...
ই-পার্লামেন্ট সিস্টেম চালুর উদ্যোগ

ই-পার্লামেন্ট সিস্টেম চালুর উদ্যোগ

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : আজ (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি, কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদ এবং এ বি এম মোশাররফ হোসেন স্পীকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সংসদের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রস্তাবিত এ ব্যবস্থায় বাংলা ও ইংরেজি ভাষার সংস্করণ থাকবে। এর মাধ্যমে সংসদীয় নথি ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ ও আদান-প্রদান আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে। ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে ডেপুটি স্পীকারকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠনের জন্য স্পীকার নির্দেশনা দিয়েছেন। কমিটি প্রস্তাবিত সিস্টেমের কাঠামো, বাস্তবায়ন প্রক্রিয়া, প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা ...
শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থাতেই দেশের অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব : প্রধানমন্ত্রী

শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থাতেই দেশের অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব : প্রধানমন্ত্রী

জাতীয়, জাতীয় সংসদ, প্রচ্ছদ
ঢাকা : আজ (১ সেপ্টেম্বর) ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি বলেছেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি। গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছি। তিনি আরো বলেন, ‘আমাদের দলের অসংখ্য নেতা-কর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং প্রা...
আইপিইউ মহাসচিব আন্দা ফিলিপ ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

আইপিইউ মহাসচিব আন্দা ফিলিপ ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদ, প্রচ্ছদ, রাজনীতি
সংসদ : আজ জাতীয় সংসদে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি'র সঙ্গে বাংলাদেশে সফররত ইন্টারন্যাশনাল পার্লামেন্টারী ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ (Anda Filip) সৌজন্য সাক্ষাতে মিলিত হন। জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সৌহার্দপূর্ণ বৈঠকে আইপিইউ এর সেক্রেটারি জেনারেলের সাথে উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ এ্যাংগোরো। সাক্ষাৎকালে তারা জাতীয় সংসদকে আরও কার্যকর করে তোলা এবং সকল গুরুত্বপূর্ণ আলোচনা ও সংলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বিরোধীদলীয় নেতা এ সময় সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে বিরোধী দলের ভূমিকা এবং সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় গুরুত্বপূর্ণ জাতীয় ...
স্পিকারের সাথে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

স্পিকারের সাথে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এই সময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইপিইউ প্রতিনিধিদলের সদস্য এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের জনগণ চিরকালই গণতন্ত্রকামী এবং তারা গণতন্ত্রের মহান আদর্শ রক্ষায় বারবার জীবন উৎসর্গ করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এদেশের মানুষ নিজেদের অধিকার আদায় ও সুশাসন প্রতিষ্ঠায় আত্মত্যাগ করতে পিছপা হননি। ইতিহাস সাক্ষী দেয়, এ দেশের সাধারণ মানুষ কখনোই কোনো স্বৈরাচারী শাসনকে মেনে নেয়নি বা সমর্থন করেনি। সম্প্রত...
চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে

চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে

জাতীয়, জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আজ (৩০ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি চারটি সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব করলে সংসদ তা গ্রহণ করে। পুনর্গঠিত কমিটিগুলো হচ্ছে- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি; শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি; বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। পুনর্গঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুব এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে জহরত আদিব চৌধুরীকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রেজা-৩...
আইপিইউ সেক্রেটারি জেনারেল ঢাকায়

আইপিইউ সেক্রেটারি জেনারেল ঢাকায়

জাতীয়, জাতীয় সংসদ, প্রচ্ছদ
ঢাকা : রোববার (৩০ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ। তিনি বিমানবন্দরে পৌঁছালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে অভ্যর্থনা জানান। সফরকালে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সাথে আইপিইউ’র সহযোগিতা জোরদার এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। আগামী ২ সেপ্টেম্বর তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। হামিম-৩১/ডিএসই-৮...