সরকারি ই-মেইল ব্যবহারের জন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশ
বাংলাদেশ ডিজিটাল টাস্কফোর্সের নির্বাহী কমিটির ১১তম সভা হয়েছে
দাফতরিক কাজে সরকারি ই-মেইল ব্যবহারের জন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইসঙ্গে তিন মাস পরপর সরকারি ই-মেইলের পাসওয়ার্ড পরিবর্তনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
এ নির্দেশনা সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) গত ৫ আগস্ট পাঠানো হয়েছে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে বাংলাদেশ ডিজিটাল টাস্কফোর্সের নির্বাহী কমিটির অনুষ্ঠিত ১১তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের দাফতরিক কাজে তথ্য আদান-প্রদানে সরকারি ই-মেইল ব্যবহার নিশ্চিত করতে হবে।
ই-মেইল সিস্টেম একটি গুরুত্বপূর্ণ দাফতরিক যোগাযোগ মাধ্যম। দাফতরিক তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ন্ত্রণাধীন দফতর/সংস্থা/কর্মকর্তার...









