
আজিমপুর গার্লস স্কুলে বিনামূল্যে সেনিটারি নেপকিন ভেন্ডিং মেশিন স্থাপন
দেশের প্রথম ফ্রি সংবাদপত্র দৈনিক স্টেট এক্সপ্রেসের উদ্যোগে এবং জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বীর মুক্তিযোদ্ধা মো আব্দুস সালাম আজাদের অনুদানে বয়ঃসন্ধিকাল থেকে নারীদের মেনস্ট্রুয়াল হাইজিন নিশ্চিত করতে বিনামূল্যে সেনিটারি নেপকিন ভেন্ডিং মেশিন বিতরন করা হচ্ছে।
ইতিমধ্যেই আজিমপুর গার্লস হাই স্কুল, লালমাটিয়া গার্লস হাই স্কুল এবং সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে একটি করে সেনিটারি নেপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। যেখানে ছাত্রীরা মাত্র ৫ টাকা একটি কয়েন ব্যবহার করে জরুরি মূহুর্তে একটি স্বাস্থ্য সম্মত সেনিটারি নেপকিন সংগ্রহ করতে পারবেন।
উদ্যোগক্তারা বলছেন, প্রাথমিক পর্যায়ে ঢাকার ৬ টি গার্লস স্কুল, বাংলাদেশ সচিবালয় ও জনতা ব্যাংক ভবনে নারীদের নিরাপদ মেনস্ট্রুয়াল হাইজিন নিশ্চিত করতে সেনিটারি নেপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে।
ওয়াটার এইডের সহযোগিতায় বাংলাদেশ ব্যুরো অব স্টেটিসটিক্স (বিবিএস) এর ন্যাশনাল হাইজিন সার্ভে ২০১৮ অনুযায়ী দেশে নারীদের মাত্র ৩০ শতাংশ মেনস্ট্রুয়াল হাইজিন সচেতন। তথ্য অনুযায়ী কম-বেশি প্রায় ৬০ শতাংশ নারী গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত।
আইসিডিডিআরবির মতে দীর্ঘদিন নিরাপদ পিরিয়ডকালীন স্বাস্থ্যসেবা বঞ্চিত হওয়ার কারনে নারীদের ক্রনিক বিভিন্ন রোগ সহ বন্ধ্যাত্বের মত জটিলতা তৈরি হয়। যা পরিবার থেকে শুরু করে সমাজে গভীর প্রভাব ফেলে।
নারীদের মেনস্ট্রুয়াল হাইজিনের বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ বিবেচনায় সরকার ইতিমধ্যেই ২০২১-২২ অর্থ বছরে সেনিটারি নেপকিন উৎপাদন পর্যায়ে রাজস্ব মওকুফ করেছে। কিন্তু যথাযথ মনিটরিং এর কারনে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো রাজস্ব ছাড়ের সুবিধা ভোগ করলেও তা ভোক্তা পর্যায়ে পৌঁছায়নি।
রুবেল-হাওলাদার/০৯/ডিএসই
