Wednesday, July 29

‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার’ নির্বাচন ও অ্যাওয়ার্ড

নির্দেশিকা এবং আবেদনপত্রের ফরম ট্রাস্টের ওয়েবসাইটে

দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার’ নির্বাচন ও অ্যাওয়ার্ড প্রদানের জন্য আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অ্যাওয়ার্ডের প্রাইজমানি হিসেবে রয়েছে ৩ লাখ টাকা। সঙ্গে সার্টিফিকেট, ক্রেস্টও দেওয়া হবে নির্বাচিত শিক্ষার্থীদের।

সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা, আইন, ভৌত বিজ্ঞান, গাণিতিক বিজ্ঞান, জীববিজ্ঞান, কৃষি বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান/পরমাণু বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি/এমার্জিং টেকনোলজি, শিক্ষা ও উন্নয়ন, চিকিৎসা বিজ্ঞান, চারু ও কারু এবং ধর্মীয় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা এ অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন।

সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, চিকিৎসা বিজ্ঞান এবং কৃষি বিজ্ঞান অধিক্ষেত্রে দুই জন এবং অবশিষ্ট অধিক্ষেত্রগুলোতে একজন করে মোট ২২ জন চূড়ান্তভাবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার’ হিসেবে নির্বাচন এবং অ্যাওয়ার্ড প্রদান করা হবে। 

বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার নির্বাচন ও অ্যাওয়ার্ড প্রদান নির্দেশিকায়’ বর্ণিত শর্ত, যোগ্যতা এবং অন্যান্য বিষয়াদি অনুসরণ করে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। এ নির্দেশিকা এবং আবেদনপত্রের ফরম ট্রাস্টের ওয়েবসাইটে (www.pmeat.gov.bd) পাওয়া যাবে।

রওশন-আরা/০২/ডিএসই