Wednesday, July 29

মুক্তারপুরে পুলিশের সাথে সংঘর্ষে আহত যুবদল নেতা মারা গেছেন

শাওনের মৃত্যুর খবরে ঢামেক হাসপাতালে বিএনপি নেতা মির্জা আব্বাস

মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত যুবদল নেতা শাওন (২৭) মারা গেছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাওন সদর উপজেলার মিরকাদিম পৌর যুবদল নেতা।

শাওনের বাবা সোহরাব আলী ও ভাই সোহান মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। শাওন এক ছেলে সন্তানের জনক ছিলেন।

শাওনের ভাই সোহান জানান, রাতে পরিবারের লোকজন শাওনের মৃত্যুর খবর পান। এ খবরে যুবদলের মিরকাদিম পৌরসভার মুরমা গ্রামের নিজ বাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শাওন অটোচালক ছিলেন।

শুক্রবার বাদ জুম্মা নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শাওনের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালে উপস্থিত নেতা কর্মীরা। শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ৩টায় একই স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা।

নজিবুর-রহমান/২৪/ডিএসই