
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একনায়কতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার জন্যই রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো মুখ থুবড়ে পড়েছে। বাকশালী ইতিহাসের পুনর্লিখনে নতুন অধ্যায় যুক্ত হচ্ছে। বিচার, প্রশাসন, জাতীয় সংসদ ও নির্বাচন কমিশন সবাই মুখোশের আড়ালে বাকশালী চেতনা ধারণ করে আওয়ামী সরকারের পক্ষে কাজ করে চলছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বিরোধী রাজনীতির কর্মসূচিতে সহিংস আক্রমণ কোন গণতান্ত্রিক রীতির আওতায় পড়ে? আমরা আওয়ামী গণতন্ত্রের আরেকটি নমুনা দেখলাম গতকাল, মুন্সিগঞ্জে পুলিশের সহিংস তাণ্ডবে। পুলিশ এবং পুলিশের ভেতর থেকে খালিগায়ে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে বৃষ্টির মতো গুলি করছিল বিএনপির সমাবেশে, তারা কারা?
একতরফা নির্বাচন, বিরোধী কণ্ঠস্বরকে দমন, গুম বিচারবহির্ভূত হত্যা আওয়ামী লীগের প্রকৃত উন্নয়নের নমুনা বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী।
তারেক-জামিল/৩১/ডিএসই
