দুগ্ধজাত খাবারের মান ও গুণ নিশ্চিত কর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
খামার ব্যবস্থাপনার উন্নয়ন এবং দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধিতে একটা বোর্ড (বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড) গঠন করছে সরকার। এজন্য ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২২’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, গরু ও ছাগলের দুধ ব্যবস্থাপনার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ আইনটি নিয়ে এসেছে। মিল্কভিটা রয়েছে সেটা পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে। সেটি সুনির্দিষ্ট কয়েকটি জায়গায়। এ আইনটি পুরো বাংলাদেশের জন্য প্রযোজ্য।
এ আইনের অধীনে একটি বোর্ড থাকবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেই বোর্ডে চেয়ারম্যান ও তার সঙ্গে সদস্যরা থাকবেন। উনারা দুগ্ধজাত খাবার...








