Thursday, November 5
যুক্তরাষ্ট্রের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করার হুমকী

যুক্তরাষ্ট্রের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করার হুমকী

আন্তর্জাতিক, প্রচ্ছদ
উত্তর কোরিয়া হসং-১৭ নামের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র শুক্রবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কয়েক ঘন্টা পরে উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন যুক্তরাষ্ট্রের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করার হুমকী দিয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংয়ের কর্মকাণ্ডের বিষয়ে একটি জরুরি অধিবেশন আহ্বান করার প্রস্তুতি নিচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে আলোচনা করতে সোমবার একত্রিত হবে। শুক্রবার উত্তর কোরিয়া হসং-১৭ নামের একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এটি ১৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত হানতে সক্ষম। পিয়ংইয়ংয়ের সরকারি বার্তা সংস্থা...
পশ্চিমাদের সমালোচনার বিপক্ষে ফিফা সভাপতি

পশ্চিমাদের সমালোচনার বিপক্ষে ফিফা সভাপতি

জাতীয়, প্রচ্ছদ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নানা বিধি-নিষেধের বেড়াজালের কারনে ইউরোপীয় ও পশ্চিমাদের সমালোচনার শিকার হচ্ছে বিশ্বকাপ আয়োজক দেশ কাতার। তবে কাতারের সমালোচনা করার বিষয়টি ভালোভাবে নেননি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। নানামুখী সমালোচনায় তিনি রীতিমতো ক্ষুব্ধ। শনিবার কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি সমালোচনাকারীদের একহাত নিয়েছেন। জানিয়েছেন কাতারের সমালোচনা করার আগে নিজেদের ৩ হাজার বছরের কৃতকর্মের জন্য ক্ষমা চাও। তিনি বলেন, ইউরোপীয় ও পশ্চিমা ব্যবসায়ীরা কাতার থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে নিয়েছেন। তখনতো শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেনি। তবে আমরা (ফিফা) করেছি। তাদের ক্ষতিপূরণ দিচ্ছি। অথচ ফিফা ইউরোপীয় ও পশ্চিমা ব্যবসায়ীদের চেয়ে অনেক কম লাভ করেছে।’ অভিযোগ কিংবা সমালোচনা, অপমান করা বাদ দিয়ে এখন সমঝোতা করুন। এবং এটাই আমাদের এখন করা উচ...
অনেক সমালোচনা শুনতে হয়, কষ্ট লাগে

অনেক সমালোচনা শুনতে হয়, কষ্ট লাগে

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১৯ নভেম্বর) গণভবনে দলের উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে রিজার্ভ নিয়ে সমালোচকদের জবাব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার রিজার্ভ রেকর্ড পরিমাণ বাড়িয়েছে এবং পর্যাপ্ত রিজার্ভ হাতে রেখেই সব কাজ করছে। তিনি বলেন, রিজার্ভ নিয়ে তো খুব আলোচনা, আমরা কী করেছি? আমাদের জ্বালানি তেল কিনতে হয়েছে। তেল, গম, ভুট্টা, খাদ্যশস্য কিনেছি। করোনার টিকা স্পেশাল বিমান পাঠিয়ে কিনে এনেছি। চিকিৎসায় হাসপাতাল ডেডিকেটেড করেছি। বিনা পয়সায় চিকিৎসা নিশ্চিত করেছি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তারা রিজার্ভ রেখে গিয়েছিল মাত্র দুই দশমিক নয় বিলিয়ন ইউএস ডলার, যেটা তিন মাসের খাবার বা আমদানি করার পয়সা হতো না। সে অবস্থা আমরা ক্ষমতায় এসে (১৯৯৬) রিজার্ভ বাড়িয়েছি। ২০০৮-এ যখন আসি তখন পাঁচ বিলিয়নের বেশি ছিল না, সেখান থেকেও ৪৮ বিলিয়ন...
ঋণ খেলাপীর শীর্ষে জনতা ব্যাংক

ঋণ খেলাপীর শীর্ষে জনতা ব্যাংক

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
জনতা ব্যাংক লিমিটেড খেলাপি ঋণে শীর্ষ দশে থাকা জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স, ক্রিসেন্ট, নূরজাহানসহ অন্যান্য গ্রুপ মিলে হাতিয়ে নিয়েছে ১১ হাজার কোটি টাকার বেশি। বর্তমানে ব্যাংকটির মোট ঋণের মধ্যে খেলাপি হয়েছে ২৭ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ গত এক বছরে জনতা ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার ৫০২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে ব্যাংকটিতে চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২০ হাজার ৩৩৩ কোটি টাকা। অন্যদিকে রাষ্ট্রিয় অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৪ হাজার ৩১৫ কোটি টাকা। আর রূপালী ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ২ হাজার ৮৯২ কোটি টাকা। কেন্দ্রিয় ব্যাংকের তথ্য মতে, পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) খেলাপি ঋণের হার প্রায় ৬৭ শতাংশ। ব্যাংকটির বিতরণ করা ৫ হাজার ৮৪৩ কোটি টাকার মধ্যে ৩ হাজার ৮৪০ কোটি টাকাই খেলাপি। উল্লেখ্য যে পদ্মা ব্যাংকের পরিচালনা পর...
কংগ্রেসের নিম্নকক্ষ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে

কংগ্রেসের নিম্নকক্ষ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক, প্রচ্ছদ
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে জয় পেয়েছে রিপাবলিকান পার্টি। ফলে নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হারালো প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষের ঘোষিত ফলে ২১৮টি আসনে জয়ী হয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। কংগ্রেসের ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসন প্রয়োজন।  কংগ্রেসের প্রতিনিধি পরিষদে খুবই অল্প ব্যবধানে রিপাবলিকান পার্টি জয় পেলো। তবে নিম্নকক্ষে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের বাকি দুই বছর তার এজেন্ডা বাস্তবায়ন ঠেকানোর জন্য এই সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট। সর্বশেষ ফলাফল অনুযায়ী প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে রিপাবলিকানরা ২১৮ আসনে ও ডেমোক্র্যাটরা ২০৯টি আসনে জয়ী হয়েছে। এছাড়া অন্য আসনগুল...
পোল্যান্ডে ক্ষেপনাস্ত্র দুইটি  ইউক্রেনীয় বাহিনী ছুড়েছে

পোল্যান্ডে ক্ষেপনাস্ত্র দুইটি ইউক্রেনীয় বাহিনী ছুড়েছে

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ক্ষেপণাস্ত্র হামলা পোল্যান্ডে আঘাত হানা দুটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনীয় বাহিনী ছুড়েছিল। বুধবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খারসন থেকে গত সপ্তাহের শুরুতে নিজেদের বাহিনী প্রত্যাহার করে রোববার থেকেই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়া। মঙ্গলবার রাজধানী কিয়েভে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো। এর মধ্যেই বুধবার , ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় গ্রাম সেবোদুফে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। প্রাথমিকভাবে অভিযোগের তীর রাশিয়ার দিকে তোলা হয়েছিল। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পোল্যান্ডের যে ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছে সেটি ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে হয়েছে। রাশিয়া এই হামলা চালায়নি। এপি/০৪/ডিএসই ...
নোরা ফাতেহি প্রশ্নে এনবিআর – তথ্য মন্ত্রনালয় মুখোমুখি

নোরা ফাতেহি প্রশ্নে এনবিআর – তথ্য মন্ত্রনালয় মুখোমুখি

জাতীয়, প্রচ্ছদ, বিনোদন
নোরা ফাতেহি বুধবার (১৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের পর্যটন আকর্ষণ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ অনুষ্ঠান বন্ধ করার কোনো এখতিয়ার রাখে না। তথ্যমন্ত্রী বলেন, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে নিয়ে বাংলাদেশে অনুষ্ঠান করার জন্য সংশ্লিষ্টদের অনুমতি দেয়া হয়েছে। এনবিআর ট্যাক্স বা ভ্যাট আদায়ের বিষয়ে পদক্ষেপ নিতে পারলেও অনুষ্ঠান বন্ধ করার কোনো এখতিয়ার রাখে না। এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) এনবিআরের ভ্যাট বিভাগ এক চিঠির মাধ্যমে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির স্টেজ শো বন্ধ করার নির্দেশ দেয়। আগামী ১৮ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ স্টেজ শো হওয়ার কথা। এরই মধ্যে ওই অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্তু ভ্যাট বিভাগে...
নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলের মধ্যে সংলাপ শুরু করা দরকার

নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলের মধ্যে সংলাপ শুরু করা দরকার

জাতীয়, প্রচ্ছদ
তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বুধবার (১৬ নভেম্বর) রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা - সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) চেষ্টার পরও বিরোধী দল নির্বাচনে অংশ না নিলে তা গ্রহণযোগ্য হবে না। তুরস্কের রাষ্ট্রদূত বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য এখনই বাংলাদেশের সব রাজনৈতিক দলের মধ্যে সংলাপ শুরু করা দরকার। মুস্তাফা ওসমান তুরান বলেন, সরকারের একার পক্ষে নির্বাচনের সব সমস্যার সমাধান সম্ভব নয়। বিরোধী দলগুলোকেও এগিয়ে আসতে হবে। আলোচনার টেবিলে বসতে হবে নির্বাচনকে সফল করার জন্য। রাষ্ট্রদূত বলেন, কাছের বন্ধু হিসেবে আমরা মতামত দিচ্ছি; কিন্তু তার মানে এটি নয় যে আমরা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছি। বন্ধুত্ব থাকলে এমনটা হতেই পারে। রাজনৈতিক দলগুলোর উদ...
রিজার্ভ চুরির তদন্তে ৬৮ বার সময় নেয়া হয়েছে

রিজার্ভ চুরির তদন্তে ৬৮ বার সময় নেয়া হয়েছে

জাতীয়, প্রচ্ছদ
রিজার্ভ চুরি ২০১৬ সালের ফেব্রুয়ারি নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত শেষ করার জন্য এখন পর্যন্ত মোট ৬৮ বার সময় নেওয়া হয়েছে।  মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান আজ ১৬ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আগামী ১ জানুয়ারি সময় পুনরায় নির্ধারণ করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (হিসাব ও বাজেট) জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলাটি করেন। এখন পর্যন্ত বাংলাদেশ আরসিবিসি থেকে ১৫ মিলিয়ন ডলার এবং শ্রীলঙ্কার একটি ব্যাংকে পাঠানো আরও ২০ মিলিয়ন ডলার উদ্ধার করেছে। তালহা-মাহমুদ/১৯/ডিএসই ...
সরকার উৎখাতের আন্দোলনে একমত  বিএনপি ও গণতন্ত্র মঞ্চ

সরকার উৎখাতের আন্দোলনে একমত বিএনপি ও গণতন্ত্র মঞ্চ

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপ মঙ্গলবার (১৫ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপ শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলমান রাজ‌নৈ‌তিক আন্দোলনে একমত হ‌য়ে‌ছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ। তিনি বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে জাতীয় আন্দোলন হবে জাতীয় ঐক্য সৃষ্টির আন্দোলন। এর মাধ্যমে আমরা একটি গণআন্দোলন গড়ে তুলবো। ফখরুল বলেন, আপাতত সরকার পতনের লক্ষে জাতীয় ঐক্য সৃষ্টি করা হবে। পরে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে এ আন্দোলনকে বেগবান করবো। জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পরাজিত করতে সক্ষম হবো। মির্জা ফখরুল আরও বলেন, জনগণের কাছে দেশের মালিকানা ফিরিয়ে দিতে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিস্ট সরকার হঠানোর আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোকে প্রস্তাব করেছি একটি জাতীয় সরকার গঠনের...