Wednesday, July 29

পশ্চিমাদের সমালোচনার বিপক্ষে ফিফা সভাপতি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

নানা বিধি-নিষেধের বেড়াজালের কারনে ইউরোপীয় ও পশ্চিমাদের সমালোচনার শিকার হচ্ছে বিশ্বকাপ আয়োজক দেশ কাতার।

তবে কাতারের সমালোচনা করার বিষয়টি ভালোভাবে নেননি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। নানামুখী সমালোচনায় তিনি রীতিমতো ক্ষুব্ধ। শনিবার কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি সমালোচনাকারীদের একহাত নিয়েছেন। জানিয়েছেন কাতারের সমালোচনা করার আগে নিজেদের ৩ হাজার বছরের কৃতকর্মের জন্য ক্ষমা চাও।

তিনি বলেন, ইউরোপীয় ও পশ্চিমা ব্যবসায়ীরা কাতার থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে নিয়েছেন। তখনতো শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেনি। তবে আমরা (ফিফা) করেছি। তাদের ক্ষতিপূরণ দিচ্ছি। অথচ ফিফা ইউরোপীয় ও পশ্চিমা ব্যবসায়ীদের চেয়ে অনেক কম লাভ করেছে।’

অভিযোগ কিংবা সমালোচনা, অপমান করা বাদ দিয়ে এখন সমঝোতা করুন। এবং এটাই আমাদের এখন করা উচিত।’ যোগ করেন তিনি।

আল-জাজিরা/১৯/ডিএসই