বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের প্রতিবাদ ও মন্তব্য সাংবিধানিক অধিকার
বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী হেফাজতের সমাবেশ
বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী হেফাজতের আন্দোলন, হামলা, ঘৃণা বিদ্বেষ ছড়ানো ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে অভিযোগ অযৌক্তিক উল্লেখ করে হেফাজতের আন্দোলনকে সাংবিধানিক অধিকার বলে আদালতে দেওয়া মামলার চূড়ান্ত প্রতিবেদনে দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
২০২০ সালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল একটি রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন। মামলায় আসামি করা হয়– হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক, চরমোনাইয়ের পীর সৈয়দ ফয়জুল করিম ও হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরীকে।
মামলায় আমিনুল ইসলাম বুলবুল অভিযোগ করেন, ‘এই তিন ব্যক্তি তাদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও সংবিধানের বিরুদ্ধে মানুষের মধ্যে বিদ্বেষ ও ঘৃণা ছড়িয়েছেন। যা রাষ্ট্রোদ্রোহিতার অপরাধের শামিল।’
এই ম...









