Thursday, July 30

প্রজ্ঞাপন জারি করে প্রশাসনে বদলি ও পদোন্নতি

ঢাকা : বৃহস্পতিবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের চাকরির বয়স ৫৯ হওয়ায় তাকে অবসরে পাঠানো হয়েছে।

কানিজ-৩০/ডিএসই-৭