Monday, August 3
পুলিশ অনুমতি না দিলেও ঢাকার সমাবেশ মহানগরেই হবে – বিএনপি

পুলিশ অনুমতি না দিলেও ঢাকার সমাবেশ মহানগরেই হবে – বিএনপি

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
ঢাকায় সমাবেশকে ঘিরে বিএনপি - ডিএমপি মুখোমুখি অবস্থানে রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিষয় ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। ১০ ডিসেম্বরে গণসমাবেশ করার জন্য রাজধানীতেই অনুমতি পাওয়ার আশা নিয়ে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। যদিও বিএনপি ঘোষিত এই কর্মসূচিকে কেন্দ্র করে নির্দিষ্ট জায়গার অনুমতি বিষয়ে এখনও অফিসিয়ালি কিছু জানায়নি ডিএমপি। বিএনপির সূত্র জানিয়েছে, বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শহরে না করে টঙ্গী ইজতেমা মাঠ, পূর্বাচল বাণিজ্য মেলার মাঠ কিংবা মিরপুরের কালশীতে করার জন্য দলটিকে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। পুলিশের এমন প্রস্তাবনার সমালোচনা করে বিএনপি নেতাকর্মীরা বলছেন, ঢাকার মহাসমাবেশ যেকোনো মূল্যে মহানগরের মধ্যেই করতে দিতে হবে। পুলিশ অনুমতি না দিলেও সেটা করা হবে।  মঙ্গলবার (১৫ নভেম্বর) সমাবেশের অনুমতির জন্য বিএনপির প্রতিনিধি দল ঢাকা ম...
বিজিবি ও মিয়ানমারের বিজিপি’র মধ্যে সীমান্ত সম্মেলন শুরু

বিজিবি ও মিয়ানমারের বিজিপি’র মধ্যে সীমান্ত সম্মেলন শুরু

জাতীয়, প্রচ্ছদ
পাঁচদিনব্যাপী অষ্টম সীমান্ত সম্মেলন শুরু বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর মধ্যে পাঁচদিনব্যাপী অষ্টম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মিয়ানমারের রাজধানী নেপিতোয় স্থানীয় সময় সকাল ৯টায় আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে এ সম্মেলন শুরু হয়। অষ্টম সীমান্ত সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদের নেতৃত্বে ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নিয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত রয়েছেন। সীমান্ত সম্মেলনে মিয়ানমারের ডেপুটি চিফ অব মিয়ানমার পুলিশ ফোর্স-এর পুলিশ মেজর জেনারেল অং নেইং থু-এর নেতৃত্বে ১৫ সদস...
জাপানের কাছে জার্মানীর পরাজয় !

জাপানের কাছে জার্মানীর পরাজয় !

আন্তর্জাতিক, খেলাধুলা, প্রচ্ছদ
২৭ ঘণ্টার ব্যবধানে কাতার বিশ্বকাপে ঘটলো দুটি অঘটন। দূর্ঘটনার নায়ক এশিয়ার দুই দল সৌদি আরব ও জাপান। চারবার বিশ্বকাপ জয়ী জার্মানীকে ২-১ গোলে হারিয়েছে জাপান। সৌদি আরবও আর্জেন্টিনাকে হারিয়েছিলো ২-১ গোলের ব্যবধানে। জয়ের নায়ক ডোয়ান গ্রুপ ‘ই’ থেকে নিজেদের প্রথম ম্যাচে আল খলিফা স্টেডিয়ামে বুধবার (২৩ নভেম্বর) রাতে ফেভারিট জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে ডোয়ান ও আসানোর গোলে। জার্মানির পক্ষে একমাত্র গোলটি করেন গুন্ডোগান। প্রথমবারের মতো জার্মানিকে হারিয়েছে জাপান। অথচ ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে খেলেছিল জার্মানি। আক্রমণের পর আক্রমণে বিপর্যস্ত ছিল জাপানি ডিফেন্স। তবে দ্বিতীয়ার্ধে সৌদি আরবের মতই চমক দেখিয়েছে জাপান। প্রথমার্ধে ১টি আক্রমণ করা জাপান দ্বিতীয়ার্ধে আক্রমণ করে ১১টি! জয়ের দুই নায়ক ডোয়ান ও আসানো। আসানো এর আগে বেশ কয়েকবার গোলের চেষ্টা করেও পাননি। শেষ পর্যন...
নন-ক্যাডার কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে

নন-ক্যাডার কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে

জাতীয়, প্রচ্ছদ
জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয়ের প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের (এও-পিও) জন্য সহকারী সচিব পদের এক-তৃতীয়াংশ সংরক্ষণের নিয়ম আছে। তবে এই নীতি মানার ব্যাপারে আমলাদের মধ্যে রয়েছে অনীহা। গত ২৫ এপ্রিল সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) পদ সংরক্ষণের বিষয়ে মত দিতে ১১ সদস্যের একটি কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর প্রায় ৯ মাস অতিবাহিত হলেও এ বিষয়ে কোনো মতামত দেওয়া হয়নি। ফলে পদোন্নতিবঞ্চিত নন-ক্যাডার কর্মকর্তাদের মধ্যে বাড়ছে ক্ষোভ ও অসন্তোষ। জনপ্রশাসন মন্ত্রনালয় সূত্রে জানা যায়, পদ সংরক্ষণের বিষয়ে মতামত প্রদানের লক্ষ্যে গঠিত কমিটি আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) আব্দুস সবুর মণ্ডলের সভাপতিত্বে বৈঠক বসবে। এর আগে গত ৩০ মে ও ২১ সেপ্টেম্বর এই কমিটির সভা অনুষ্ঠিত হলেও কোনো মতামত দিতে পারেনি। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে...
ওয়ালমার্টের স্টোরে গোলাগুলি – ১০ জন নিহত

ওয়ালমার্টের স্টোরে গোলাগুলি – ১০ জন নিহত

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ওয়ালমার্টের স্টোরে গুলি (ছবি - নিউয়র্ক টাইমস) স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চেসাপিক শহরে অবস্থিত মার্কিন বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একটি স্টোরে গোলাগুলির ঘটনায় ১০ জন নিহত হয়েছে। বন্দুকধারী নিজেও মারা গেছেন। ঘটনার পর দেশটির পুলিশের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার আচমকাই ওয়ালমার্টের স্টোরে হামলা চালায় ওই ব্যক্তি। পরে হামলাকারীর মৃত্যু হয়। তবে ওই ব্যক্তি আত্মহত্যা করেছে নাকি পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে -তা স্পষ্ট নয়। কী কারণে হামলা, তাও খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দারা। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ১০ জন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। গুজব ছড়ানো থেকে জনসাধারণকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন স্থানীয় গভর্নর লুইস লুকাস। ওয়ালমার্ট জানিয...
দেশটা কি কারও বাপ দাদার সম্প‌ত্তি?

দেশটা কি কারও বাপ দাদার সম্প‌ত্তি?

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
বিএন‌পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ নয়াপল্টনেই হবে এবং সেই সমা‌বেশ থেকে সরকার পতনের এক দফার আন্দোলন শুরু হবে বলে পরিস্কার ভাবে জা‌নি‌য়ে দি‌য়ে‌ছেন বিএন‌পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশটা কি কারও বাপ দাদার সম্প‌ত্তি? ১০ ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ হবে। এটা জনগণের ঘোষণা। এখনো তো আসল ঘোষণা দেইনি, আসল ঘোষণা আসবে ১০ তারিখ। সেদিন থেকে শুরু হবে এক দফার আন্দোলন।’ মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করবো। আমাদের দাবিও পরিষ্কার। জ্বালানি তে‌লের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এ গণসমাবেশ। শাওন, নূরে আলম, আব্দুর রহিম হত্যার প্রতিবাদ, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি, দেশের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ...
সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে ২-১ গোলে!

সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে ২-১ গোলে!

আন্তর্জাতিক, খেলাধুলা, প্রচ্ছদ
সৌদি আরবের কাছে পরাজিত আর্জেন্টিনা বিশ্বকাপের মঞ্চে প্রথম দেখায় ৫১তম অবস্থানে থাকা সৌদি আরব ফিফা তিনে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে ২-১ গোলে!বিশ্বকাপের মঞ্চে প্রথম দেখায় ৫১তম অবস্থানে থাকা সৌদি আরব ফিফা ২০১৪ বিশ্বকাপের সালের ফাইনালিস্ট লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের মতো তারকাবহুল দল আর্জেন্টিনা। টানা ৩৬ ম্যাচে অপরাজিত তারা। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোলের সুযোগ তৈরি করেছিলেন মেসি। তার নেওয়া শট অবশ্য ফাঁকি দিতে পারেনি সৌদির গোলরক্ষক মোহাম্মেদ আল-ওয়াইসকে। তবে গোল পেতে বেশি দেরি করতে হয়নি তাদের। ৮ মিনিটে বক্সের মধ্যে লিয়েনাদ্রো পারদেসকে ফাউল করলে পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে মেসি গোল করে এগিয়ে নেন দলকে। এরপর ২২ মিনিটে মেসি আরও একবার বল জালে জড়ান। কিন্তু অফসাইডের দোষে দুষ্ট হওয়ায় বাতিল হয় সেটি। এরপর ২৭ ও ৩৫ মিনিটে দুই দুইবার লাওতারো মার্টিনেজ বল ...
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৫ জন ডিএমডিকে বদলী

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৫ জন ডিএমডিকে বদলী

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
অর্থ মন্ত্রনালয় সোমবার (২১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নির্দেশনা জারি করে রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৩ জন মহাব্যবস্থাপককে (জিএম) ডিএমডি পদে পদোন্নতি ও ১৫ জনকে বদলী করেছে। তাদের মধ্যে সোনালী ব্যাংকের সুভাষ চন্দ্র দাস, জনতা ব্যাংকের মোহাম্মদ সাইফুল আলম, দেলওয়ারা বেগম, শ্যামল কৃষ্ণ সাহা, আইসিবির (ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ) আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংকের জাহাঙ্গীর হোসেন, বেসিক ব্যাংকের খান ইকবাল হাসান, আবুল কালাম আজাদ, রূপালী ব্যাংকের কাজী ওয়াহিদুল ইসলাম, তাহমিনা আখতার, পারসুমা আলম, গোলাম মুরতুজা এবং কর্মসংস্থান ব্যাংকের মেহের সুলতানা। এ ১৩ ডিএমডির পাশাপাশি আরও দুজনকে অন্য প্রতিষ্ঠানে বদলি অথবা পদায়ন করা হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি মীর মোফাজ্জল...
প্রতিহিংসায় রাতে অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে – মির্জা ফখরুল

প্রতিহিংসায় রাতে অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে – মির্জা ফখরুল

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএন‌পি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১০ ডি‌সেম্ব‌রে ঢাকায় আ‌য়ো‌জিত বিএনপির সমাবেশেকে কেন্দ্র করে রাতের বেলায় অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেছেন বিএন‌পি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তি‌নি দা‌বি ক‌রেছেন, বিএনপির সমাবেশে যেন লোকসমাগম কম হয়, তার জন্য সরকার ইতোমধ্যে সারা দেশে নেতাকর্মী‌দের বিরু‌দ্ধে মিথ্যা ও গা‌য়েবী মামলা দেওয়া শুরু করেছে। বিনা কারণে রাতের বেলায় অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।  সোমবার (২১ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।  ২২ আগস্ট থেকে ২১ নভেম্বর পর্যন্ত সারা দেশে বিএনপির নেতাকর্মীদের নামে ৯৬টি মামলা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, এসব মামলায় ৪৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আ...
পদ ও কমিটি বানিজ্য প্রসংগে ছাত্রলীগ-আওয়ামীলীগ মুখোমুখি

পদ ও কমিটি বানিজ্য প্রসংগে ছাত্রলীগ-আওয়ামীলীগ মুখোমুখি

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন ছাত্রলীগের পদবাণিজ্য, কমিটি বাণিজ্য, মাদকসেবী-কারবারি ও অনুপ্রবেশকারীদের পদায়ন নিয়ে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের দেওয়া বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও ভুয়া বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ সোমবার দুপুরে ডিসেম্বর মাসের ৮ ও ৯ তারিখে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন সফলভাবে আয়োজন ও প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব বলেন। ছাত্রলীগ সভাপতি জয় বলেন, বিভিন্ন সময় যে পদবাণিজ্যের অভিযোগ তোলা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা। অর্থের বিনিময়ে আমরা কোনো ইউনিটের কমিটি দেইনি। আমরা বার বার বলেছি, কেউ যদি পদবাণিজ্যের অভিযোগ প্রমাণ করতে পারে, আমরা সেই শাস্তি মাথা পেতে নেব। ফাঁস হওয়া ফোনআলাপ প্রসংগে ছাত্রলীগের সাধারণ সম্পাদ...