Monday, August 3
আওয়ামী লীগ ও বিএনপির চরিত্রগত পার্থক্য নেই – চুন্নু

আওয়ামী লীগ ও বিএনপির চরিত্রগত পার্থক্য নেই – চুন্নু

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের জাতীয় সম্মেলনে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগ ও বিএনপির আদর্শগত পার্থক্য থাকলেও চরিত্রগত পার্থক্য নেই। তিনি বলেন, দল দুটি ক্ষমতার জন্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। দেশের মানুষ এখন আতঙ্কে আছে। মানুষ মুক্তির জন্য জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। জাপা মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগ আর বিএনপি দুই দলই দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস করেছে। দেশের মানুষ আজ তাদের ওপর বিরক্ত। মানুষ চায় না বিএনপি বা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে। মানুষ তৃতীয় একটি দল চায়। সেই দল হচ্ছে জাতীয় পার্টি। তিনি বলেন, বিএনপির অভিযোগ তাদের আন্দোলন করতে দিচ্ছে না আওয়ামী লীগ। আমরা মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করি। বিএনপি ১৯৯...
দুদকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার হুশিয়ারী

দুদকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার হুশিয়ারী

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় আদালত বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনার তিন মামলায় ব্যাংকটির কর্মকর্তা মোহাম্মদ আলীর জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে মঙ্গলবার (২৯ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী ৩ মাসের মধ্যে বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় করা মামলাগুলোর তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে দুদককে নির্দেশ দিয়েছেন। অন্যথায় দুদকের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও সতর্ক করেছেন আদালত। মোহাম্মদ আলী বেসিক ব্যাংকের শান্তিনগর শাখায় ম্যানেজারের দায়িত্ব পালনকালে এই ব্যাংক থেকে বিভিন্নভাবে ৩৬২ কোটি ৭০ লাখ ৮১ হাজার টাকা আত্মসাতের ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় তিনটি মামলা করে দুদক। কিন্তু সে মামলার তদন্ত শেষ না হওয়ায় মোহাম্মদ আলী জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান। আবেদনের শুনানি শেষে জামিন প্...
কাতার সফর শেষে সেনাপ্রধান দেশে ফিরেছেন

কাতার সফর শেষে সেনাপ্রধান দেশে ফিরেছেন

জাতীয়, প্রচ্ছদ
সফরকালে সেনাপ্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের সাথে (ছবি - আইএসপিআর) সোমবার (২৮ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাতার সফর শেষে রোববার (২৭ নভেম্বর) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বিজ্ঞাপ্তিতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আল-আকীল আল-নাবেত এবং ‘কমান্ডার অব এমিরি গার্ড’ লেফটেন্যান্ট জেনারেল হাজ্জা বিন খলিল আল শাওয়ানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দু'দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যতে এ সম্পর্কের ক্রমাগত উন্নতির বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এছাড়া সফরকালে সেনাপ্রধান কাতার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। গত ৬ জুন সেনাবাহিনী প্রধান জে...
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে

জাতীয়, প্রচ্ছদ
পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ ছিল। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেয়। মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ। শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এসএসসির ফল জানা যাবে। ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে জানা যাবে ফল। আর মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমেও ফলাফল জানা যাবে। মুঠোফোনের ...
যেদিকে তাকাবেন খালি চুরি আর চুরি

যেদিকে তাকাবেন খালি চুরি আর চুরি

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ( সংগৃহিত ) শনিবার (২৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বিভাগীয় গণসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন বাংলাদেশের মানুষ আপনাদের বিদায় দেখতে চায়। সময় থাকতে কেটে পড়ুন। তা না হলে এ দেশের মানুষ আপনাদের বিদায় করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার আমাদের সব অর্জন ধ্বংস করেছে। যেদিকে তাকাবেন খালি চুরি আর চুরি। দেশের মানুষ আওয়ামী লীগের বিদায় দেখতে চায়। মির্জা ফখরুল আরও বলেন, এ সরকার রিজার্ভ চিবিয়ে খেয়েছে। আগামী তিন মাসের আমদানি-রপ্তানির জন্য ডলার নেই। এতো রিজার্ভ কোথায় গেলো? বিএনপির এই নেতা বলেন, তারা (আওয়ামী লীগ) জোর করে দুবার নির্বাচন করেছে। ২০১৪ সালে কেউ ভোট দিতে কেন্দ্রে যায়নি। ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ২০১৮ সালে তো আগের রাতে ভোট শেষ হয়ে গেছে। ...
আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ শনিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।  এক পর্যায়ে আওয়ামী লীগের পার্টি অফিসে হামলা হয়। সেখানে চেয়ার, টেবিল ভাঙচুর করা হয়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। উত্তেজনাকর পরিস্থিতিতে আদিতমারী বাজারে দোকানপাট বন্ধ হয়ে যায়। ঢাকা-বুড়িমারী মহাসড়কের যানবাহন বন্ধ থাকে। সন্ধ্যা ৭টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়। মাকসুদ/১৮/ডিএসই ...
মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা

মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
মেহের আফরোজ চুমকি ও শবনম জাহান শিলা শনিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন নেতাদের নাম ঘোষণা করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শবনম জাহান শিলা। ষষ্ঠ জাতীয় সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া মহিলা আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি নির্বাচিত হয়েছেন সাহেদা খানম দিপ্তী, সাধারণ সম্পাদক হাসিনা রাবী চৌধুরী। আর দক্ষিণের সভাপতি সাবেরা বেগম স্বপদে বহাল রয়েছেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পারুল আক্তার। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে সিমিন হোসেন রিমি ও মহিলাবিয়ষক সম্পাদক হ...
প্রযুক্তির কৌশলে আড়ালে-আবডালে মেজর জিয়া

প্রযুক্তির কৌশলে আড়ালে-আবডালে মেজর জিয়া

জাতীয়, প্রচ্ছদ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত ‘দ্বিতীয় শেখ কামাল সার্ক স্নোকার চ্যাম্পিয়নশিপ-২০২২’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আনসার আল ইসলামের প্রধান সমন্বয়ক মেজর জিয়া আধুনিক যন্ত্রপাতি এবং প্রযুক্তি ব্যবহার করে কৌশলে আড়ালে-আবডালে অবস্থান করছেন। তবে আমরা তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত নয় বছর ধরেই আনসার আল ইসলামের প্রধান সমন্বয়ক মেজর (চাকরিচ্যুত মেজর) সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়ার নাম শোনা যাচ্ছে। কিন্তু তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। এটি কি আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলে মনে করছেন? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে ধরা হচ্ছে না এটা ঠিক নয়। মেজর জিয়ার অবস্থান কি এখন পর্যন্ত শনাক্ত করা গেছে? এমন প্রশ্নের জবাবে মন্...
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হলে শাসকগোষ্ঠী পছন্দ করবে না – আনোয়ার ইব্রাহিম

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হলে শাসকগোষ্ঠী পছন্দ করবে না – আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক, প্রচ্ছদ
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২৫ নভেম্বর) সংবাদ সম্মেলনে বলেন,‘আমার অগ্রাধিকার এখন জীবনযাত্রার ব্যয়ের সমাধান করা’। বৃহস্পতিবার দেশটির দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ৭৫ বছর বয়সী আনোয়ার ইব্রাহিম। ছাত্রনেতা থেকে মন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী, বারবার কারাবরণ এবং মালয়েশিয়ার কয়েক দশকের শাসনকারী দলকে ক্ষমতা থেকে উৎখাতের নায়ক আনোয়ার ইব্রাহিম ফরেন পলিসি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে আনোয়ার এর আগে বলেন, ‘আপনি যদি অপরাধের বিরুদ্ধে কঠোর হন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হন, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর হন, সম্পদের পাহাড়গড়া কিছু পরিবারের বিরুদ্ধে কঠোর হন তাহলে শাসকগোষ্ঠীর কাছে তো জনপ্রিয় হতে পারবেন না। এ সম্পর্কে আমি পূর্ণ ওয়াকিবহাল।’ তার প্রতিদ্বন্দ্বী, সাবেক প্রধানমন্ত্রী মুহিউ...
ফেবারিটের মতোই বিশ্বকাপ শুরু করলো ব্রাজিল

ফেবারিটের মতোই বিশ্বকাপ শুরু করলো ব্রাজিল

আন্তর্জাতিক, খেলাধুলা, প্রচ্ছদ
রিচার্লিসনের দূর্দান্ত বাইসাইকেল কিক দ্বিতীয়ার্ধের ব্রাজিলকে দেখেই মনে হলো এই দলটি বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে। রিচার্লিসনের অসাধারণ জোড়া গোলে ২-০ ব্যবধানে সার্বিয়াকে হারিয়ে ফেবারিটের মতোই বিশ্বকাপ শুরু করলো ব্রাজিল। ফিফা য়ে ১ নম্বর দল ব্রাজিল। ২১ নম্বরে সার্বিয়া। কাগজে-কলমে ব্যবধান স্পষ্ট। মাঠের খেলায় প্রথমার্ধে সেই ব্যবধান দেখাতে নো পারলেও দ্বিতীয়ার্ধে ঠিকই ব্রাজিল দেখিয়েছে, তারা কতটা দুর্ধর্ষ। বল দখলের লড়াইয়ে ৫৯ ভাগ ছিল ব্রাজিলের, ৪১ ভাগ সার্বিয়ার। দ্বিতীয়ার্ধে সার্বিয়া খুব কমই বল পেয়েছে। সার্বদের ডিফেন্স ভেদ করে একের পর এ বল নিয়ে প্রবেশের চেষ্টা করে ব্রাজিলিয়ানরা। তবে সার্বিয়ান ডিফেন্ডাররাও ছিল তৎপর। ব্রাজিলের মুহুর্মুহু আক্রমণ প্রতিরোধ করেছে তারা। ব্রাজিলেরও দুর্ভাগ্য, দুটি শট ফিরে এসেছে সাইড বারে লেগে। স্পোর্টস-ডেস্ক/৪১/ডিএসই ...