
স্পোর্টস ডেস্ক : সান্তিয়াগো বের্নাবেউয়ে এমবাপের হ্যাটট্রিকে বুধবার ম্যাচটি ৪-১ গোলে জিতেছে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। তাদের আরেক গোলদাতা ভিনিসিউস জুনিয়র।
রিয়ালের মাঠে মৌসুমের প্রথম ম্যাচে ছোট ছোট পাসের আক্রমণে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় সোসিয়েদাদ।
১০ মিনিট পর এগিয়ে যেতে পারতো রিয়াল। এমবাপের পাস ডি-বক্সে একদম ফাঁকায় পেয়ে যান ভিনিসিউস, সামনে একমাত্র বাধা ছিলেন গোলরক্ষক। তবে তার শট পা দিয়ে রুখে দেন গোলরক্ষক আলেক্স রেমিরো।
৪০তম মিনিটেই এমবাপের নৈপুণ্যে এগিয়ে যায় রিয়াল। ফেদে ভালভের্দের দারুন এক পাস ডি-বক্সে অসাধারণ এক ছোঁয়ায় বল জালে পাঠান তিনি।
তাদের এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য চার মিনিটও স্থায়ী হয়নি। কোর্তোয়াকে পরাস্ত করেন ক্রোয়াট মিডফিল্ডার সুচিচ।
বিরতির পর আক্রমণে জোর দেয় রিয়াল এবং ৬০তম মিনিটে আবার এমবাপের গোলে এগিয়ে যায় তারা।
এর আট মিনিট পর ভিনিসিউসের গোলে জয় নিশ্চিত করে রিয়াল। গোলটিতে মূল কৃতিত্ব অবশ্য বেলিংহ্যামের।
৮০তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপে। প্রতিপক্ষের একজনের দুই পায়ের ফাঁক দিয়ে থ্রু বল বাড়ান ভিনিসিউস, আর ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি তারকা।
আর্দা গিলেরের বদলি নেমে নির্ধারিত সময়ের শেষ মিনিটে জালে বল পাঠালেও ব্রাহিম দিয়াসের গোলটি ভিএআরের সাহায্যে রেফারি অফসাইডের বাঁশি বাজায়।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে সেভিয়া ও রিয়াল বেতিস।
স্বামীম-২৭/ডিএসই-৮
