Monday, August 3
গণতন্ত্র মঞ্চের আন্দোলনের কর্মসূচী ঘোষনা

গণতন্ত্র মঞ্চের আন্দোলনের কর্মসূচী ঘোষনা

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চ শনিবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য গণমিছিল ও সমাবেশ পালনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, গণতন্ত্র মঞ্চ অতীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেছে। তাই ঢাকায় কেন্দ্রীয়ভাবে আগামী ৩০ ডিসেম্বর বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করব এবং এখান থেকে গণমিছিল শুরু করব। সরকার পতনের দাবিতে লাগাতার কর্মসূচি দেবেন কি না— এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, এখন পর্যন্ত লাগাতার কর্মসূচিতে আন্দোলনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। পরবর্তী কর্মসূচি যথাসময়ে জানানো হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্ব...
আকাশপথে সক্ষমতা বাড়াতে পুলিশের দুটি হেলিকপ্টার আসছে

আকাশপথে সক্ষমতা বাড়াতে পুলিশের দুটি হেলিকপ্টার আসছে

জাতীয়, প্রচ্ছদ
আকাশপথে সক্ষমতা বাড়ানো হয়েছে - স্বরাষ্ট্র মন্ত্রী শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সীমান্ত এলাকায় বিচ্ছিন্নতাবাদ ও জঙ্গি তৎপরতার জন্য টহল বাড়াতে আকাশপথে সক্ষমতা বাড়ানো হয়েছে। বিজিবির দুটি হেলিকপ্টার আছে, পুলিশের দুটি হেলিকপ্টার আসছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় কতগুলো বর্ডার লাইন আছে, অত্যন্ত দুর্গম। পায়ে হাঁটা ছাড়া সেখানে যাওয়ার উপায় নেই। প্রধানমন্ত্রী বিজিবিকে দুটি হেলিকপ্টার দিয়েছেন। সেগুলো দিয়ে সীমান্ত রক্ষা করে চলেছি। ফারদিন ইস্যুতে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফারদিনের মৃত্যুর ঘটনা র‍্যাব-ডিবি সুন্দর করে বিশ্লেষণ করে বলেছে। তাদের ওপর আস্থা রাখুন। জঙ্গিবাদ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা বিশ্বেই জঙ্গ...
রাজধানীসহ সারা দেশে বিজয় দিবস উদযাপিত

রাজধানীসহ সারা দেশে বিজয় দিবস উদযাপিত

জাতীয়, প্রচ্ছদ
বিজয় দিবস উদযাপিত নয় মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। রাজধানী ঢাকাসহ সারা দেশে এবং বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে দিবসটি উদযাপিত হয়েছে। ভোরের সূর্য ওঠার আগেই ফুল, মাথায় বিজয় দিবস লেখা ব্যান্ড, জাতীয় পতাকা নিয়ে স্মৃতিসৌধে নেমেছিল জনতার ঢল। বিনম্র চিত্তে সমগ্র জাতি ৩০ লাখ শহিদকে আরও একবার জানিয়ে দিল, ‘আমরা তোমাদের ভুলব না।’ দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। জাতীয় প্যারেড গ্রাউন্ডে ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৬ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে স্মৃতিস্তম্ভের বেদিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শুরু হয় শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। পরে শেখ হাসিন...
সামরিক খাতে জাপানের ৩২ হাজার কোটি টাকা ব্যয়ের প্রকল্প

সামরিক খাতে জাপানের ৩২ হাজার কোটি টাকা ব্যয়ের প্রকল্প

আন্তর্জাতিক, প্রচ্ছদ
চীনকে মোকাবেলায় সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনা সামরিক শক্তি বাড়াতে ৩২ হাজার কোটি মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা প্রকাশ করেছে জাপান। দেশটি। চীনকে মোকাবেলায় সামরিক শক্তি বাড়ানোর এই পরিকল্পনা নিয়েছে দেশটি। পঞ্চবার্ষিক এ পরিকল্পনা অনুযায়ী, জাপান চীনে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র কিনবে এবং সংঘাতে টিকে থাকার জন্য নিজেদের প্রস্তুত করে তুলবে। আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ার পাশাপাশি ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন থেকে অন্যান্য দেশেও যুদ্ধের আশঙ্কা বাড়ার মধ্যে জাপান এমন পদক্ষেপ নিচ্ছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের পর সামরিক ব্যয়ে তৃতীয় বৃহত্তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে জাপান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ জাপান সরকারে উদ্বেগ বাড়িয়েছে। তাদের ধারণা, ইউক্রেইনে হামলা চালিয়ে রাশিয়া যে নজির স্থাপন করেছে, তাতে চীন তাইওয়ানে আগ্রাসন চালাতে উৎসাহিত হবে। এতে হুমকির মুখে পড়বে জাপানের ...
স্বাধীনতা দিবসে  রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিএনপি

স্বাধীনতা দিবসে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিএনপি

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন হাতে বিএনপির শুক্রবার বিকাল ৩টায় লাল সবুজ পতাকা, রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন হাতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকীতে রাজধানীতে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলো। বিএনপির র‍্যালি ঘিরে নয়া পল্টন, কাকরাইল, বিজয়নগর সড়ক, শান্তিনগর ও মালিবাগের সড়কে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। মালিবাগ মোড়ে ব্যারিকেড বসায় পুলিশ। বিএনপির শোভাযাত্রার প্রথম সারিতে ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা। এরপর মহিলা দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জাসাস, মৎস্যজীবী দল, তাঁতী দল, শ্রমিক দল, যুব দল ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড তুলে ধরে তারা মিছিলে অংশ নেন। বিএন...
আইজিপির সাথে সাক্ষাৎ করতে পুলিশ সদরদপ্তরে বিএনপির প্রতিনিধি দল

আইজিপির সাথে সাক্ষাৎ করতে পুলিশ সদরদপ্তরে বিএনপির প্রতিনিধি দল

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
পুলিশ সদর দপ্তরে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর ১২ টা ৫০ মিনিটে বিএনপি'র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ স্থলের জটিলতা নিরসনে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সাক্ষাৎ করতে পুলিশ সদর দপ্তরে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন বরকত উল্লাহ বুলু, মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে গত মঙ্গলবার ডিএমপি ২৬ শর্তে বিএনপিকে ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়। পরে বিএনপির পক্ষ থেকে বলা হয়, নয়া পল্টনে বিভাগীয় সমাবেশ করার জন্য তারা অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছিলো। সোহরাওয়ার্দী উদ্যোনে তারা চায়নি। ১০ ডিসেম্বর নয়া পল্টনে সমাবেশের ব্যবস্থা গ্রহণ করার আহ্বান...
রান্নার সামগ্রী নিয়ে রাজশাহীতে সমবেত হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

রান্নার সামগ্রী নিয়ে রাজশাহীতে সমবেত হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
রাজশাহীতে পরিবহন ধর্মঘটে কারনে সমাবেশের তিনদিন আগেই বিএনপি নেতাকর্মীরা বুধবার সন্ধ্যার পর থেকে মাদরাসা মাঠের দিকে ঢল নামতে শুরু করেছে বিএনপি নেতাকর্মীদের। কারন রাত পোহালেই রাজশাহীতে শুরু হচ্ছে পরিবহন ধর্মঘট। যে কারনে সমাবেশের তিনদিন আগেই চাল ও রান্নার সামগ্রী নিয়ে রাজশাহীতে সমবেত হচ্ছেন তারা। সমাবেশস্থলে অবস্থান নেওয়া নেতাকর্মীদের বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, আজ থেকে তাদের অবস্থান শুরু। সমাবেশ শেষ করেই নেতাকর্মীরা ঘরে ফিরবেন। পরিবহন ধর্মঘটের কারণে অনেক নেতাকর্মী আজ রাজশাহীতে চলে এসেছেন। তিনি বলেন, রাতেই মাদরাসা মাঠে মঞ্চ প্রস্তুতের কাজ শুরু হয়েছে। পাশাপাশি টানানো হচ্ছে তাঁবু। বাইরের জেলা থেকে আসা কর্মীরা যেন সেখানে অবস্থান নিতে পারেন। লেনিন/০১/ডিএসই ...
মেক্সিকো বিশ্বকাপের প্রথম রাউন্ডে বিদায়

মেক্সিকো বিশ্বকাপের প্রথম রাউন্ডে বিদায়

আন্তর্জাতিক, খেলাধুলা, প্রচ্ছদ
শেষ মিনিটে সালেম আল দাওসারির গোল আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হেরে যাওয়ার পর কিছুটা মুখ মলিন পোল্যান্ড ফুটবলারদের। খানিক পরই উল্লাসে মেতে উঠলেন তারা। হঠাৎ কী হলো? উল্লাস কেন? শেষ মুহূর্তে মেক্সিকোর জালে একবার বল জড়িয়ে দিয়েছে সৌদি আরব। সৌদির এই এক গোলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হলো পোলিশদের। অন্যদিকে সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েও কোনো লাভ হলো না মেক্সিকোর। গোল ব্যবধানে পিছিয়ে পড়ে বিদায় নিতে হলো তাদের। প্রথম দুই ম্যাচ থেকে মেক্সিকোর অর্জন মাত্র ১ পয়েন্ট। শেষ ম্যাচে সৌদি আরবকে হারাতে পারলে সম্ভাবনা টিকে থাকবে। তবে হিসাব-নিকাশেরও প্রয়োজন ছিল। সেই জয়টা পেলোও। কিন্তু শেষ মিনিটে হজম করা গোলটিই হলো যা সর্বনাশের মূল। তাতে গোল ব্যবধানে পিছিয়ে গেলো মেক্সিকো। যার ফলে বিদায় ঘটলো তাদের। স্পোর্টস-ডেস্ক/৪৯/ডিএসই ...
বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়

বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার (৩০ নভেম্বর) তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, প্রতিবেশী দেশগুলোর জন্য ভারতের একটি নীতি রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়। যেকোনো বিষয়ে সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় বাংলাদেশ। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান। প্রণয় ভার্মা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশকে ভারতের ‘খুব ভালো বন্ধু’ উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, এই অঞ্চলে সন্ত্রাস দমনে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ...
সমাবেশে খালেদা জিয়া যোগ দিলে তার জামিন কি বাতিল হবে?

সমাবেশে খালেদা জিয়া যোগ দিলে তার জামিন কি বাতিল হবে?

জাতীয়, প্রচ্ছদ
রাজারবাগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ১০ ডিসেম্বর বিএনপি’র সমাবেশে খালেদা জিয়া যোগ দিলে তার জামিন বাতিল হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ বিষয়ে আদালত ব্যবস্থা নেবেন।  বুধবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগে ‌‘নারী পুলিশের গৌরবময় যাত্রা ও অর্জন ১৯৭৪-২০২২’ প্রতিপাদ্যে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের বার্ষিক প্রশিক্ষণ সম্মেলন-২০২২ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিকে ১০ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউয়ে বিএনপি সমাবেশের দাবি করেছিল বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী।  তিনি বলেছেন, তাদের দাবি লক্ষ্য রেখেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে তিনি বলেছেন, সমাবেশের নামে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে তবে তারা ভুল করবে...