Thursday, September 3

ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত অবহেলা করেছে

ঝটিকা সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন- ছবি:সংগৃহিত

হবিগঞ্জ : শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টায় কোনো পূর্ব ঘোষণা ছাড়া হবিগঞ্জে সদর হাসপাতালে ঝটিকা সফরে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত অবহেলা করেছে।

এসময় রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা এবং রোগীদের সাথে কথা বলে সুযোগ-সুবিধার বিষয়ে সরাসরি খোঁজখবর নেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবর পেয়ে সেখানে উপস্থিত হন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব, জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার, হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জাভেদ জিল্লুল বারী সহ কর্মকর্তারা।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালে ৫ বছর আগের একটি জেনারেটর ফেলে রেখেছে। কোনো কার্যক্রম করেনি। আজ আমি নির্দেশনা দিয়েছি এটি খুলে দেখার জন্য। যেনো কাজে লাগানো যায়।

ফ্যাসিস্ট সরকারের সময় প্রতিটি কাজে অবহেলা করেছে। শয্যা সংখ্যা বৃদ্ধি করেনি। নতুন ভবন করেনি। বিভিন্ন খাত থেকে প্রচুর লুটপাট করেছে।

নওরিন-২৯/ডিএসই-৮