ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা
বাজেট ঘোষণা করেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস
২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (৪ আগস্ট) নগরভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
গত ২৬ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের পঞ্চদশ করপোরেশন সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি একই সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়।
২০২২-২৩ অর্থবছরের বাজেটে আয় অংশের প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৫৯৩.৬৯ কোটি টাকা। রাজস্ব আয় ১২০৮.৭০ কোটি, অন্যান্য আয় ৫৭.৮০ কোটি। আর সরকারি থোক ও বিশেষ বরাদ্দ ৬৫ কোটি এবং মোট সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে আনুমানিক ৪৮১৬.০৯ কোটি টাকা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত...









