কেন্দ্রীয় কমিটির সদস্য ছাড়া কেউ কি আওয়ামী লীগের নেতা না ?
মোমেন তো দলের কেন্দ্রীয় কমিটির কেউ না !
সম্প্রতি বিভিন্ন বিব্রতকর মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে নিয়ে আওয়ামী লীগের নেতাদের মধ্যেই ক্ষোভ তৈরি হয়েছে। এ নিয়ে ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন আওয়ামী লীগের কেউ নন।
আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সরকারের এক মন্ত্রী বলেছেন, দলের বিষয় নিয়ে কথা বলার তিনি কেউ নন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, ‘তিনি (পররাষ্ট্রমন্ত্রী) তো আমাদের দলের কেউ না।
কিন্তু জানা গেছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সিলেট জেলা আওয়ামী লীগের এক নাম্বার সদস্য ও জেলা কমিটির উপদেষ্টা।
প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় কমিটির সদস্য ছাড়া কেউ কি আওয়ামী লীগের নেতা না ?
আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের মধ্যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, সভাপতিমণ্ডলীর...









