Wednesday, September 16

প্রচ্ছদ

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলো সর্বাত্মকভাবে কাজ করছে

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলো সর্বাত্মকভাবে কাজ করছে

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত জাতীয় টাস্কফোর্স কমিটির জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী আবদুল মঈন খান বলেন, মশার লার্ভার উৎস ধ্বংসের পাশাপাশি মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা বাড়াতে গবেষণা ও কারিগরি সক্ষমতা জোরদার করা হচ্ছে। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং গাজীপুরের মতো বড় ও ঘনবসতিপূর্ণ এলাকায় মশা নিয়ন্ত্রণে নানা চ্যালেঞ্জ রয়েছে। সীমিত সম্পদের মধ্যেও সিটি করপোরেশনগুলো সর্বাত্মকভাবে কাজ করছে। মন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদেরও এ কাজে সম্পৃক্ত করা হয়েছে। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনসচেতনতার পাশাপাশি কারিগরি সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়...
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম।

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম।

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে রবিবার (৩০ আগস্ট) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের বিভাগীয় প্রধান (যুগ্মসচিব) মো. নাজমুল আলম। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপপরিচালক মোহাম্মদ নূর-এ-আলম। প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা মো. নাজমুল আলমকে বদলিপূর্বক প্রেষণে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। কানিজ-৩১/ডিএসই-৮...
চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে

চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে

জাতীয়, জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আজ (৩০ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি চারটি সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব করলে সংসদ তা গ্রহণ করে। পুনর্গঠিত কমিটিগুলো হচ্ছে- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি; শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি; বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। পুনর্গঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুব এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে জহরত আদিব চৌধুরীকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রেজা-৩...
আইপিইউ সেক্রেটারি জেনারেল ঢাকায়

আইপিইউ সেক্রেটারি জেনারেল ঢাকায়

জাতীয়, জাতীয় সংসদ, প্রচ্ছদ
ঢাকা : রোববার (৩০ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ। তিনি বিমানবন্দরে পৌঁছালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে অভ্যর্থনা জানান। সফরকালে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সাথে আইপিইউ’র সহযোগিতা জোরদার এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। আগামী ২ সেপ্টেম্বর তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। হামিম-৩১/ডিএসই-৮...
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক : দুই সদস্যের ওয়াকআউট

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক : দুই সদস্যের ওয়াকআউট

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : আজ ( ৩০ আগষ্ট ) ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপি’র সভাপতিত্বে আজ কমিটির দ্বিতীয় বৈঠক হয়েছে। বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে বিলটি সংসদে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনার এক পর্যায়ে কমিটির সদস্য মোঃ নূরুল ইসলাম, এমপি (৪৫ চাঁপাইনবাবগঞ্জ -৩) এবং মোঃ আব্দুল বাতেন, এমপি (১৮৯ ঢাকা-১৬) ওয়াকআউট করেন। এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, “কমিটির সদস্য হিসেবে কোনো সংশোধনী বা মতামত থাকলে তা সভায় উপস্থাপন করা, পরামর্শ দেওয়া এবং প্রয়োজন হলে বিরোধিতা করার সুযোগ রয়েছে। তবে সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।” বৈঠকে আরও উল্লেখ করা হয় যে, গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি। একই সময়ে মব তৈরির চেষ্টা চললেও কোন...
মধু বানিজ্যের নিয়ন্ত্রণে সশস্ত্র মৌমাছিদের হামলা-ভাংচুর

মধু বানিজ্যের নিয়ন্ত্রণে সশস্ত্র মৌমাছিদের হামলা-ভাংচুর

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
ঢাকা : অভিযোগ পাওয়া গেছে, মধু (ময়লা) বাণিজ্যের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে কয়েকটি গ্রুপ। গত ২৩ থেকে ২৯ আগস্ট, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ২১, ৩৭, ৩৮, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মী ও ময়লার ট্রাকের ড্রাইভারকে নামিয়ে পিটাচ্ছে সশ্রস্ত্র সন্ত্রাসীরা। মহল্লায় অস্ত্রের মহড়া দিচ্ছে মধু সন্ত্রাসীরা, ভাঙচুর করা হচ্ছে ময়লার গাড়ি। এই পরিস্থিতিতে পাঁচটি ওয়ার্ডে চারদিন ধরে বর্জ্য অপসারণ প্রায় বন্ধ। ফলে জমছে ময়লার স্তূপ। সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের সাথে এক পরিচ্ছন্নতাকর্মী বলেছেন, ‘৪/৫ জনকে আসতে দেখে আমরা সরে পড়তে যেতে চাচ্ছিলাম। ওরা দৌঁড়ে আমাকে ধরে ওয়ালের সাথে ধাক্কা দিয়ে পিস্তলের বাট দিয়ে মাথায় দু–তিনটা বাড়ি দিয়েছে। আমার কানের কাছে ফেঁটে গেছে।’ তাছাড়া কালকে থেকে কাজ না করার হুমকি দিয়ে বলে যে, এটা বড় ভাইয়ের নির্দেশ।’ ময়লার ঠিকাদারের দাবি, এসটিএসের কাজ দখল...
ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত অবহেলা করেছে

ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত অবহেলা করেছে

প্রচ্ছদ, স্বাস্থ্য
হবিগঞ্জ : শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টায় কোনো পূর্ব ঘোষণা ছাড়া হবিগঞ্জে সদর হাসপাতালে ঝটিকা সফরে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত অবহেলা করেছে। এসময় রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা এবং রোগীদের সাথে কথা বলে সুযোগ-সুবিধার বিষয়ে সরাসরি খোঁজখবর নেন তিনি। স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবর পেয়ে সেখানে উপস্থিত হন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব, জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার, হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জাভেদ জিল্লুল বারী সহ কর্মকর্তারা। সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালে ৫ বছর আগের একটি জেনারেটর ফেলে রেখেছে। কোনো কার্যক্রম করেনি। আজ আমি নির্দেশনা দিয়েছি এটি খুলে দেখার জন্য। যেনো কাজে লাগান...
সরকার শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে – প্রধানমন্ত্রী

সরকার শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে – প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বিগত স্বৈরাচার আমলে গুম-খুনের শিকার ও জুলাই শহীদদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শত সীমাবদ্ধতার মধ্যেও শহীদদের পরিবারের পাশে ছিলো আছে এবং থাকবে সরকার। এসময় দেশ ও জাতিকে ঘিরে জুলাই শহীদদের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, তাদের ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে সরকার শহীদ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এছাড়া যতোদিন পর্যন্ত বিএনপিকে জনগণ ক্ষমতায় দেখতে চায় ততোদিন শহীদ পরিবারের সদস্যদের সমর্থন চান তিনি। তাদের প্রত্যাশা পূরণে সরকারের উদ্যোগ আরও এগিয়ে নিতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। হামিম-২৮/ডিএসই-৮...
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার

লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার

আইনশৃঙ্খলা, জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : আজ (২৯ আগস্ট) সকালে রাজধানীর রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুলিশ হেডকোয়ার্টার্স আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদানের পর প্রেস ব্রিফিংয়ে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি দেখাতে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন এবং পুলিশ বাহিনীকে জনবান্ধব ও জনপ্রত্যাশিত সংস্থায় পরিণত করে এর ভাবমূর্তি উজ্জ্বল করতে নিয়মিত কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে ইতোমধ্যেই বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশে...
প্রিমিয়ার লিগের শুরুতে ৪-১ গোলে জয় ম্যানচেস্টার সিটির

প্রিমিয়ার লিগের শুরুতে ৪-১ গোলে জয় ম্যানচেস্টার সিটির

খেলাধুলা, প্রচ্ছদ
স্পোর্টস ডেস্ক : রায়ান চেরকি ও আরলিং হালান্ডের জোড়া জোড়া গোলে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের দারুণ শুরু করেছে সিটি। ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। শুক্রবার সেলর্হাস্ট পার্কে ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হালান্ড ১৭ মিনিটে প্রথম গোলের দেখা পান। হেড থেকে করা তার গোলেই এগিয়ে যায় সিটি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে চেরকি গোল করলে ব্যবধান হয় ২-০। প্যালেসের পাঁচ খেলোয়াড়কে কাটিয়ে কাছ থেকে বল জালে পাঠান তিনি। মিনিট দুয়েক পর ম্যাচের ৫৬ মিনিটে ব্যবধান কমায় প্যালেস। তবে নিজেদের প্রচেষ্টায় নয়। অতিথিদের আত্মঘাতী গোলে কমে এক গোলের ব্যবধান। ইয়েরেমি পিনোর ফ্রি-কিক বারে লেগে ফিরে এসে সিটি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার পিঠে লেগে জালে জড়িয়ে যায়। তিন মিনিট পর আবারও সিটির দুই গোলের ব্যবধান ফিরিয়ে আনেন চেরকি। প্রিমি...