গান্ধী বংশের বাইরে কংগ্রেসের শীর্ষ নেতা
১৭ অক্টোবর ভোট হবে, বলেছেন কংগ্রেসের নির্বাচনী কর্তৃপক্ষের সেক্রেটারি প্রণব ঝা
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের শীর্ষ নেতা পদে প্রায় ২৫ বছরের মধ্যে এবারই প্রথম নেহেরু-গান্ধী বংশের বাইরের কাউকে দেখা যাওয়ার জোর সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পরবর্তী নির্বাচনে লড়তে নামার আগে দলের ভেতর বড় পরিবর্তনের অংশ হিসেবেই নেতৃত্বে এ পরিবর্তন আসছে বলে দলটির একাধিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ঔপনিবেশিক ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই চলাকালে ১৩৭ বছর আগে জন্ম নেওয়া কংগ্রেস ভারতের শেষ দুটি সাধারণ নির্বাচনে মোদীর হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে বড় ব্যবধানে হেরেছে।
কংগ্রেসের অনেক প্রভাবশালী নেতা রাহুল গান্ধীর দুর্বল নেতৃত্বকে দায় দিয়ে দল ছেড়ে বিজেপিতে যোগও দিয়েছেন। শেষ পর্যন্ত রাহুলের মা,...









