
চট্রগ্রামের সমাবেশে বিএনপির নেতৃবৃন্দ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে বলেছেন, চট্টগ্রামের কালুরঘাট থেকেই শহীদ জিয়া স্বাধীনতার প্রথম ঘোষণা দিয়েছিলেন। এখানেই জিয়াউর রহমানের প্রথম সমাধি। এ চট্টগ্রাম থেকেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করছি।
বুধবার বিকালে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে হয় প্রথম বিভাগীয় গণ-সমাবেশ, যাতে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব ফখরুল।
তিনি বলেন, আমরা আন্দোলন শুরু করেছি। এর লক্ষ্য হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। সে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠিত হবে।
সমাবেশে চট্টগ্রাম ছাড়াও তিন পার্বত্য জেলা, কক্সবাজারসহ চট্টগ্রামের আশেপাশের মোট ১০ জেলা থেকে থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা যোগ দেন।
দুপুরে সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। একারণে নগরীর বিআরটিসি ও টাইগার পাস মোড় থেকে পলোগ্রাউন্ডমুখী সড়কে যান চলাচল অনেকটা স্থবির হয়ে পড়ে।
সিদ্দিকুল-আলম/১৯/ডিএসই
