
নিহত আনিকা আক্তার
বুধবার (১২ অক্টোবর) ভোরের দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গোপালপুর পূর্ব মাগুরী গ্রামে বসত ভিটায় দুর্বৃত্তের দেওয়া আগুনে মারা গেছেন আনিকা আক্তার (১৭) নামে তিন মাসের এক অন্তঃসত্ত্বা নারী।
এসময় দগ্ধ হন ওই পরিবারের আরো দুইজন। তাদের গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন আনিকার মা জোসনা বেগম ও ছোট ভাই রুপম।
খবর পেয়ে পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ ও চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে কি কারণে এবং কারা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি কেউ। এসময় ঘরের পাশে বাগান থেকে পেট্রোলের খালি বোতল, জুতা ও একটি শপিং ব্যাগ উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া আনিকা জোড় বাড়ির প্রবাসী আনোয়ারের মেয়ে এবং প্রতিবেশী রতনের স্ত্রী। তিনি গোপালপুর হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
সাজ্জাদ/১১/ডিএসই
