জলবায়ুর পরিবর্তনের কারনে ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে
জার্মানির রাইন নদী শুকিয়ে যাচ্ছে
সমগ্র ইউরোপ জুড়ে জলবায়ুর পরিবর্তনের কারনে খরা এখন একসময়ের প্রমত্তা নদীগুলোর পানি প্রবাহ কমিয়ে দিয়েছে।
ফ্রান্সের দীর্ঘতম নদী লয়ারের কিছু জায়গায় এখন পায়ে হেঁটে পার হওয়া যায়। এই নদীটি এর আগে কখনও এতোটা শুস্ক হয়নি। জার্মানির রাইন নদী দ্রুত চলাচলের অনুপযোগী হয়ে উঠছে। ইতালির পো নদীর পানি প্রবাহ এখন স্বাভাবিকের চেয়ে দুই মিটার কম, যার প্রভাব পড়ছে চাষাবাদে। সার্বিয়ার দানিউব নদীতে এখন খনন শুরু হয়েছে।
গ্রীষ্মের রেকর্ড ভাঙা তাপমাত্রা এবং বারবার তাপপ্রবাহ ইউরোপের প্রয়োজনীয় জলপথগুলোতে পানিপ্রবাহ কমে গেছে। পশ্চিম, মধ্য ও দক্ষিণ ইউরোপজুড়ে প্রায় দুই মাস ধরে কোনও উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি এবং শিগগিরই বড় মাত্রায় বৃষ্টিপাত হবে তার কোনও পূর্বাভাস নেই। আশঙ্কার কথা হচ্ছে, আবহাওয়াবিদরা জানিয়েছেন, মহাদেশে এবারের খরা ৫০০ বছরেরও বেশ...









