Sunday, November 8

প্রচ্ছদ

নির্বাচন পর্যবেক্ষন করেছি, আমরা সন্তুষ্ট – সিইসি

নির্বাচন পর্যবেক্ষন করেছি, আমরা সন্তুষ্ট – সিইসি

জাতীয়, প্রচ্ছদ
সিসিটিভির মাধ্যমে নির্বাচন মনিটরিং সোমবার (১৭ অক্টোবর) দেশের ৫৭টি জেলা পরিষদ নির্বাচন শেষ হাওয়ার পর নির্বাচন ভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, কেন্দ্রে বসে সিসিটিভির মাধ্যমে নির্বাচন মনিটর করার প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ‘আমরা শুরু থেকে শেষ পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষন করেছি। আমরা সন্তুষ্ট। অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও থেকে অনিয়ম, সহিংসতা, গোলযোগ বা গণ্ডগোলের তথ্য আমাদের কাছে আসেনি।’ নির্বাচন কমিশনের অবস্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘প্রথম থেকেই বলে আসছি, আমরা স্বচ্ছ নির্বাচন চাই। আমাদের দায়িত্ব হচ্ছে— ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারছে কিনা? আপনারা দেখেছেন, আজকে ভোটকক্ষে কোনও দ্বিতীয় ব্যক্তি যায়নি। অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোটাররা ভোট দিয়েছেন। আমরা পর্যবেক্ষণটাকে আরও সমৃদ্ধ করেছি। ক্যাম...
ঢাকায় নোরা ফাতেহি

ঢাকায় নোরা ফাতেহি

জাতীয়, প্রচ্ছদ, বিনোদন
নোরা ফাতেহি গ্লোবাল এচিভারস অ্যাওয়ার্ড-২০২২ এ অংশ নিতে ১৮ নভেম্বর ঢাকার একটি কনভেনশন সেন্টারে জমকালো মঞ্চে বলিউড তারকা নোরা ফাতেহি নাচবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। অনুষ্ঠানের আয়োজক উইমেন লিডারশিপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিকা স্বর্ণা রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নোরা ফাতেহি বাংলাদেশের ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি।” মরক্কোর বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। পাঁচ বছর আগে বলিউড অভিষেক হয় তার। বলিউড সিনেমায় ‘আইটেম গার্ল’ হিসেবে এখন বেশ কদর তার।এর মধ্যে কাতার বিশ্বকাপের ‘থিম’ গানে নোরা ফতেহির সংযুক্তি তার কদর আরও বাড়িয়েছে।   সাবরিনা/৩১/ডিএসই ...
মন্ত্রী জানে না কেন মেয়াদের আগেই সচিব  অবসরে

মন্ত্রী জানে না কেন মেয়াদের আগেই সচিব অবসরে

জাতীয়, প্রচ্ছদ
তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন সোমবার (১৭ অক্টোবর) সচিবালয়ে সচিব নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপ কালে মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই অবসর দেওয়া তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন বলেছেন, জীবনে কখনো নীতি-নৈতিকতার সঙ্গে আপস করেননি। কী কারণে তাকে অবসর দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি জানেন না বলেও জানান। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এ প্রসংগে জানতে চাইলে বলেন, প্রথমত গতকাল আমি দেখেছি, মন্ত্রণালয়ের এসে শুনেছি। অন্তর্নিহিত কী কারণ সেটা আমি জানি না। অন্তর্নিহিত কারণ বলতে পারবে জনপ্রশাসন মন্ত্রণালয়। আমার অন্তর্নিহিত কারণ জানা নেই। রোমানা-আজাদ/২০/ডিএসই ...
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে সম্মত হয়েছে ব্রুনাই

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে সম্মত হয়েছে ব্রুনাই

জাতীয়, প্রচ্ছদ
ছবিসংগৃহিত রোববার (১৬ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহের দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতা করতে সম্মত হয়েছে ব্রুনাই। বিশেষ করে এলএনজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য বাংলাদেশে যোগানের জন্য দীর্ঘমেয়াদী সহযোগিতা নিয়ে আলোচনা করবে দেশটি। ব্রুনাই এ অঞ্চলে একটি স্থিতিশীল জ্বালানি যোগানদার। জ্বালানি খাত বিশেষ করে, এলএনজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য বাংলাদেশে যোগানের জন্য দীর্ঘমেয়াদী সহযোগিতার ভিত্তিতে নতুন উপায় খুঁজে বের করার জন্য সম্মত হয়েছেন উভয় নেতা। বিবৃতিতে উল্লেখ করা হয়, স্বচ্ছ, নিয়মতান্ত্রিক ও সঠিকভাবে অভিবাসনের প্রক্রিয়ার বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে। বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে সম্মত হয়েছে ব্রুনাই। স্বাস্থ্য খাতে বাংলাদেশ অনেক...
জাতীয় গ্রিড বিপর্যয়ে দুই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

জাতীয় গ্রিড বিপর্যয়ে দুই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

জাতীয়, প্রচ্ছদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ রবিবার সাংবাদিকদের জানান, জাতীয় গ্রিড বিপর্যয়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তদন্ত প্রতিবেদন জমা হয়েছে। প্রাথমিকভাবে সংস্থাটির দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে। দায়ী বাকিদেরও এক সপ্তাহের মধ্যে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। দায়ী ওই কর্মকর্তাদের একজন উপ-সহকারী প্রকৌশলী ও আরেকজন সহকারী প্রকৌশলী পদমর্যাদার কর্মকর্তা বলে জানা গেছে। আজ পিজিসিবির তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পিজিসিবির বাইরেও আমরা একটি টিমকে তদন্ত করার দায়িত্ব দিয়েছি। সেটি আসতে কিছুটা সময় লাগবে। এর সাথে সাথে আরও একটি সংস্থাকে দিয়েছি, কী ভুলের কারণে এটা হলো। গ্রিড বিপর্যয়ের ঘটনায় তিনটি ইস্যু আছে জানিয়ে তিনি বলেন, কিছু ব্যক্তির...
বিএন‌পির বিভাগীয় সমা‌বেশ ফ্লপ নয়, লা‌খের উপর জনসমা‌গম হ‌য়ে‌ছে

বিএন‌পির বিভাগীয় সমা‌বেশ ফ্লপ নয়, লা‌খের উপর জনসমা‌গম হ‌য়ে‌ছে

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
সংবাদ সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএন‌পির বিভাগীয় সমা‌বেশগু‌লো‌তে লোক সমাগম নি‌য়ে আওয়ামী লী‌গের অনেক নেতা স‌ঠিক তথ্য তু‌লে ধর‌ছেন না। আমি মনে করি বিএন‌পির বিভাগীয় সমা‌বেশ ফ্লপ নয়, সেখা‌নে এক লা‌খের মতো জনসমা‌গম হ‌য়ে‌ছে। বিএন‌পি গত ক‌য়েক বছ‌রে যেভা‌বে লোক সমাগম ক‌রে‌ছে সে তুলনায় এটা‌কে ফ্লপ বলা আমার ম‌নে হয় স‌ঠিক নয়। আমরা শুধু তা‌দের ব‌লি শা‌ন্তিপূর্ণ থা‌কেন। রোববার (১৬ অক্টোবর) দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, আমি প্রধানমন্ত্রীর স‌ঙ্গে টে‌লি‌ফো‌নে ব‌লে‌ছি, লা‌খের কা‌ছে লোক হ‌য়ে‌ছে। সত্যকে আড়াল ক‌রে তো লাভ নেই, সত্য আড়াল করব কেন? এটা আওয়ামী‌ লী‌গের বহু লোক স...
বাস র‍্যাপিড ট্রানজিট প্রকল্প আমাদের গলার কাটা – ওবায়দুল কাদের

বাস র‍্যাপিড ট্রানজিট প্রকল্প আমাদের গলার কাটা – ওবায়দুল কাদের

জাতীয়, প্রচ্ছদ
সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের রোববার (১৬ অক্টোবর) সচিবালয়ে এক সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের বিভিন্ন জেলায় নির্মিত ১০০টি সেতু উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রীর কাছে ইতিমধ্যে সামারি পাঠানো হয়েছে। তিনি যখন সময় দেবেন, তখন সেতুগুলো উদ্বোধন করা হবে। মন্ত্রী বলেন, একটা প্রকল্প আমাদের গলার কাটা হয়েছে। সেটি হলো বাস ট্রানজিট (বিআরটি)। এটা আমি আসার আগেই নেওয়া হয়েছিল। এই প্রকল্প কতটা বাস্তবসম্মত তা নিয়ে ভাবনার ঘাটতি ছিল।  ইভা/২১/ডিএসই ...
উত্তর বঙ্গের সাথে রেলযোগাযোগ বন্ধ

উত্তর বঙ্গের সাথে রেলযোগাযোগ বন্ধ

জাতীয়, প্রচ্ছদ
বাংলাদেশ রেলওয়ে রোববার (১৬ অক্টোবর) সকাল থেকে চাকরি স্থায়ী করাসহ বিভিন্ন দাবিতে নাটোর রেল স্টেশনে তৃতীয় শ্রেণির কর্মচারীরা ধর্মঘট পালন করছেন। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নাটোরের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। অসীম-কুমার/৩১/ডিএসই
নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার – যারা তদারকিতে রয়েছেন তারাও জড়িত

নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার – যারা তদারকিতে রয়েছেন তারাও জড়িত

জাতীয়, প্রচ্ছদ
চলছে বেপরোয়া মা ইলিশ নিধন স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থা, প্রভাবশালী রাজনীতিবিদ ও প্রশাসনের সাথে যোগ সাজসে রাতের অন্ধকারে মা ইলিশ মাছ ধরে বিক্রি করছে জেলেদের অসাধু একটা চক্র। জানা যায় এক থেকে দুই কেজির ইলিস ৭/৮'শ টাকায় পাওয়া যাচ্ছে। জানা যায় স্থানীয় প্রভাবশালী ও পুলিশ সদস্যরা এই ইলিশের প্রধান ক্রেতা। বরিশালের শায়েস্তাবাদ উপজেলার আড়িয়াল খা শাখা নদী থেকে শুরু করে মুলাদী, উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, হিজলা, মেহেন্দীগঞ্জসহ বিভিন্ন এলাকায় রাজনৈতিক মদদে এভাবে প্রতি রাতে মা ইলিশ নিধনে মহোৎসবে মেতেছে জেলেদের একটা অংশ। ইলিশের সঙ্গে ইতিমধ্যে আড়িয়াল খাঁ নদী থেকে জেলেদের জালে ধরা পড়েছে বড় বড় সাইজের পাঙাশ। এসব পাঙাশ আবার খালের পাড়ের পানিতে বেঁধে রেখে ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। সবচেয়ে বেশি মা ইলিশ নিধন চলছে হিজলা উপজেলার মেঘনা নদী থেকে। সেখানে দলবদ্ধ হয়ে জেলেরা...
ঢাকায় ব্রুনাইয়ের সুলতান

ঢাকায় ব্রুনাইয়ের সুলতান

জাতীয়, প্রচ্ছদ
ঢাকায় ব্রুনাইয়ের সুলতান - দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ। শনিবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন তিনি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। সুলতানের প্রথম বাংলাদেশ সফরে ঢাকা ও বন্দর সেরি বেগাওয়ানের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) ও একটি চুক্তি সই হবে। বিমানবন্দরে অভ্যর্থনা অনুষ্ঠান শেষে একটি সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে সুলতানকে সাভারে জাতীয় স্মৃতি সৌধে নিয়ে যাওয়া হবে। পরে ব্রুনাইয়ের সুলতান ১৯৭১ সালে বাংলাদেশের ৯ মাসের স্বাধীনতা যুদ্ধ...