Wednesday, July 29

নির্বাচন পর্যবেক্ষন করেছি, আমরা সন্তুষ্ট – সিইসি

সিসিটিভির মাধ্যমে নির্বাচন মনিটরিং

সোমবার (১৭ অক্টোবর) দেশের ৫৭টি জেলা পরিষদ নির্বাচন শেষ হাওয়ার পর নির্বাচন ভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, কেন্দ্রে বসে সিসিটিভির মাধ্যমে নির্বাচন মনিটর করার প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ‘আমরা শুরু থেকে শেষ পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষন করেছি। আমরা সন্তুষ্ট। অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও থেকে অনিয়ম, সহিংসতা, গোলযোগ বা গণ্ডগোলের তথ্য আমাদের কাছে আসেনি।’

নির্বাচন কমিশনের অবস্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘প্রথম থেকেই বলে আসছি, আমরা স্বচ্ছ নির্বাচন চাই। আমাদের দায়িত্ব হচ্ছে— ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারছে কিনা? আপনারা দেখেছেন, আজকে ভোটকক্ষে কোনও দ্বিতীয় ব্যক্তি যায়নি। অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোটাররা ভোট দিয়েছেন। আমরা পর্যবেক্ষণটাকে আরও সমৃদ্ধ করেছি। ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে।’

সকাল ৯টায় নির্বাচন শুরু হলে সিইসি সহ অন্য কমিশনাররা ঢাকায় বসে সিসিটিভির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করেন।

রুবেল/১৯/ডিএসই