
চলছে বেপরোয়া মা ইলিশ নিধন
স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থা, প্রভাবশালী রাজনীতিবিদ ও প্রশাসনের সাথে যোগ সাজসে রাতের অন্ধকারে মা ইলিশ মাছ ধরে বিক্রি করছে জেলেদের অসাধু একটা চক্র।
জানা যায় এক থেকে দুই কেজির ইলিস ৭/৮’শ টাকায় পাওয়া যাচ্ছে। জানা যায় স্থানীয় প্রভাবশালী ও পুলিশ সদস্যরা এই ইলিশের প্রধান ক্রেতা।
বরিশালের শায়েস্তাবাদ উপজেলার আড়িয়াল খা শাখা নদী থেকে শুরু করে মুলাদী, উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, হিজলা, মেহেন্দীগঞ্জসহ বিভিন্ন এলাকায় রাজনৈতিক মদদে এভাবে প্রতি রাতে মা ইলিশ নিধনে মহোৎসবে মেতেছে জেলেদের একটা অংশ।
ইলিশের সঙ্গে ইতিমধ্যে আড়িয়াল খাঁ নদী থেকে জেলেদের জালে ধরা পড়েছে বড় বড় সাইজের পাঙাশ। এসব পাঙাশ আবার খালের পাড়ের পানিতে বেঁধে রেখে ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
সবচেয়ে বেশি মা ইলিশ নিধন চলছে হিজলা উপজেলার মেঘনা নদী থেকে। সেখানে দলবদ্ধ হয়ে জেলেরা ইলিশ শিকারে নামে।
মুলাদী উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, প্রশাসন থেকে অভিযান চালাতে গেলে উল্টো তাদের ওপর হামলা চালায়।
স্থানীরা বলেছেন নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার বন্ধে যারা তদারকিতে রয়েছেন তারাও এই অবৈধ মা ইলিশ শিকারের সাথে জড়িত। এ জন্য আইনটির কঠোরতা বাড়ানো দরকার বলে তারা মনে করছেন।
ইমরান-সরকার/৩৪/ডিএসই
