Thursday, July 30

প্রচ্ছদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাপোর্ট

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাপোর্ট

অর্থ-বাণিজ্য, প্রচ্ছদ
৮ কোটি মার্কিন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক ডলার মার্কেট স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে মঙ্গলবার (১৬ আগস্ট) আন্তঃব্যাংকে (বিভিন্ন ব্যাংকের কাছে) প্রতি ডলার ৯৫ টাকা দরে মোট ৮০ মিলিয়ন বা ৮ কোটি মার্কিন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংকগুলো যে দামে ডলার কিনবে, তার চেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি দামে এই ডলার বিক্রি করতে পারবে। একই সঙ্গে রপ্তানি আয় দ্রুত দেশে এনে তা নগদায়ন করতে হবে। বাজার স্থিতিশীল করতে ব্যাংকগুলোর জন্য ডলারের ক্রয়-বিক্রয় হারের মধ্যে ১ টাকার ব্যবধান নির্ধারন করে দেয় বাংলাদেশ ব্যাংক। রিপন-পাটোয়ারি/১১/ডিএসই ...
ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ পুলিশের বাড়াবাড়ি – স্বরাষ্ট্র মন্ত্রী

ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ পুলিশের বাড়াবাড়ি – স্বরাষ্ট্র মন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বরগুনায় ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনাকে পুলিশের বাড়াবাড়ি বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এ ঘটনা পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) খতিয়ে দেখতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে সাক্ষাতের পর সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বরগুনায় বাড়াবাড়ি হয়েছে। সেখানে এ ঘটনা কেন ঘটেছে- সেই বিষয়ে খতিয়ে দেখতে বলা হয়েছে। উল্লেখ্য, সোমবার (১৫ আগস্ট) বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের সাথে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।   রউফ/১৮/ডিএসই ...
কাতার বিশ্বকাপে অন্চল হিসাবে ইসরায়েলকে তালিকাভুক্ত করা হয়নি

কাতার বিশ্বকাপে অন্চল হিসাবে ইসরায়েলকে তালিকাভুক্ত করা হয়নি

আন্তর্জাতিক, খেলাধুলা, প্রচ্ছদ
দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিন নামেই ওই অঞ্চলকে তালিকাভুক্ত করা হয়েছে কাতার বিশ্বকাপ দেখতে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে অন্চল নির্ধারনের ক্ষেত্রে ইসরায়েলের অধিবাসীদের ফিলিস্তিনকে নিজ দেশ হিসেবে নির্বাচন করতে হবে। দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিন নামেই ওই অঞ্চলকে তালিকাভুক্ত করা হয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, ইসরায়েলকে ইউরোপীয় অঞ্চলেও তালিকাভুক্ত করা হয়নি। এই খবরে রীতিমত তোলপাড় চলছে বিশ্ব মিডিয়ায়। কাতার বিশ্বকাপের জন্য এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের টিকিট বিক্রির অনুমতি পেয়েছে উইন্টারহিল হসপিটালিটি নামের একটি বিক্রয় কোম্পানি। একজন লেবানিজ আরব নিউজকে বলেছেন, ‘আসলে ইসরায়েল নামে কোনও কিছুর যে অস্তিত্ব আছে, কাতার সেটাকে স্বীকৃতি দেয় না। এমনকি আরব অঞ্চলের কোনও ইভেন্টেও তাদের অংশগ্রহণ দেখতে নারাজ।’ আন্তর্জাতিক-ডেস্ক/৩৭/ডিএসই ...
১৮ আগস্ট থেকে চীনে বাংলাদেশ বিমানের যাত্রী পরিবহন শুরু

১৮ আগস্ট থেকে চীনে বাংলাদেশ বিমানের যাত্রী পরিবহন শুরু

জাতীয়, প্রচ্ছদ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিমান জানিয়েছে, আগামী ১৮ আগস্ট থেকে চীনের গুয়াংজু রুটে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া ঢাকা-কুনমিং রুটেও ফ্লাইট পরিচালনার বিষয়ে প্রস্তুতি নিচ্ছে বিমান। বিমান জানিয়েছে, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. যাহিদ হোসেন সাক্ষাৎ করেন। ঢাকাস্থ চীনা দূতাবাসে অনুষ্ঠিত এ সাক্ষাতে ঢাকা-গুয়াংজু রুটে বিমানের যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। এ ছাড়াও বিমানের এমডি ও সিইও চীনের রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকা-কুনমিং রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিমান জানিয়েছে, ১৮ আগস্ট স্থানীয় সময় সকাল ১১টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিজি৩৬৬ ফ...
দায়ীদের শাস্তির আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

দায়ীদের শাস্তির আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী ক্ষুদ্ধ হয়েছেন এবং দায়ীদের দ্রুত শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ঢাকার উত্তরায় বাস ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কংক্রিটের গার্ডার আছড়ে পড়ে হতাহতের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ঢাকার উত্তরায় বাস ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কংক্রিটের গার্ বৈঠকের পর ব্রিফিংয়ে এসে পরিকল্পনামন্ত্রী বলেন, “বিআরটি প্রকল্পের দুর্ঘটনায় প্রধানমন্ত্রী ক্ষুদ্ধ হয়েছেন। এবং দায়ীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।” মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ প্রকল্পের কাজ বন্ধ ...
হট্টগোলের মুখে শিক্ষক সমিতির আলোচনা সভা পণ্ড

হট্টগোলের মুখে শিক্ষক সমিতির আলোচনা সভা পণ্ড

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রহমত উল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ৪৭তম বার্ষিকীতে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব মিলনায়তনে এক আলোচনার সভার আয়োজন করে শিক্ষক সমিতি। সভার শুরুতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া অধ্যাপক মো. রহমত উল্লাহকে অনুষ্ঠানের সভাপতিত্ব করার আমন্ত্রণ জানালে অধিকাংশ শিক্ষকের আপত্তি জানিয়ে তা ‘প্রত্যাখ্যান’ করেন। এসময় অধ্যাপক রহমত উল্লাহর সমর্থক কয়েকজন শিক্ষক বিরোধিতা করলে হট্টগোলের মুখে আলোচনা সভা পণ্ড হয়ে যায়। উল্লেখ্য যে, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গত ১৭ এপ্রিল টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনা সভায় অধ্যাপক রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসেবে বক্তব্য দিতে গিয়ে মুজিবনগর সরকারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর এক পর্যায়ে খন্দকার মোশতা...
নতুন এমডি পেয়েছে রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংক

নতুন এমডি পেয়েছে রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংক

জাতীয়, প্রচ্ছদ
অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নতুন নিয়োগ পাওয়া ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকগণ সরকার রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে।  রোববার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ব্যাংকগুলোর এমডি নিয়োগ দেওয়া হয়। সোনালী ব্যাংক এমডি পদে নিয়োগ পেয়েছেন মো. আফজাল করিম। তিনি বর্তমানে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এমডি পদে দায়িত্ব পালন করছেন। রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীরকে পদোন্নতি দিয়ে এমডি পদে নিয়োগ দেওয়া হয়েছে।  অগ্রণী ব্যাংকের এমডি পদে নিয়োগ পেয়েছেন মো. মুরশেদুল কবীর। তিনি বর্তমানে সোনালী ব্যাংকের ডিএমডি পদে কর্মরত আছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা আলাদা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের নতুন এমডিদের ৩ ব...
জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর  গভীর শ্রদ্ধা নিবেদন

জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা নিবেদন

জাতীয়, প্রচ্ছদ
গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৬টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। সশস্ত্র বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয় বার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা এরপর বঙ্গবন্ধু ভবন এলাকা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ ব...
বিরোধীদের আন্দোলনে খবরদার কাউকে যেন গ্রেফতার করা না হয় – প্রধানমন্ত্রী

বিরোধীদের আন্দোলনে খবরদার কাউকে যেন গ্রেফতার করা না হয় – প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বিরোধীরা আন্দোলন করুক, কাউকে যেন গ্রেফতার করা না হয়, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির চলমান আন্দোলনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের বিরোধীরা একটা সুযোগ পাচ্ছে। তারা আন্দোলন করছে। সেটা করুক আমি তো চাচ্ছি। আমি নির্দেশ দিয়েছি, তারা আন্দোলন করছে, করতে দাও। খবরদার কাউকে যেন গ্রেফতার করা না হয়। বিরোধী দলের আন্দোলনের সফলতা নিয়ে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, ‘আন্দোলন করে তারা কতটুকু সফল হবে, সেটা জানি না। কিন্তু যেটা করছে তাতে দেশের জন্য আরও ক্ষতি হবে। আমরা সেটা সামাল দিতে পারবো, সেই বিশ্বাস আমার আছে।’ রবিবার (১৪ আগস্ট) আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমি নির্দেশ দিয়েছি—তারা আন্দোলন করছে, করতে দাও। খবরদা...
গুম বলে আমাদের দেশে কোনও শব্দ নেই – পররাষ্ট্রমন্ত্রী

গুম বলে আমাদের দেশে কোনও শব্দ নেই – পররাষ্ট্রমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাংলাদেশে কোনও গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নেই— সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রবিবার (১৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মিশেলের সঙ্গে বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কোনও আলোচনা হয়নি। গুম নিয়ে আমরা কথা বলেছি। তাদের তথ্য পেলে অবশ্যই আমরা তদন্ত করবো— জানিয়ে তিনি বলেন, ‘এদের বিষয়ে পরিবার কোনও তথ্য দেয় না। তারা ভয়ে তথ্য দেয় না।’ মন্ত্রী বলেন, আমেরিকায় প্রতি বছর পুলিশ হাজারখানেক লোককে মেরে ফেলে। আমাদের দেশে আগে হতো – ২০০২ বা ২০০৩ বা পরে– এবং ওই সময় হার্টফেল হতো কিন্তু এখন আর হার্টফেল নেই। আমেরিকার ইস্যুটি হাইকমিশনারকে বলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, বলেছি এবং তিনি কিছু বলেননি।’ ব...