
দিমিত্রি মেদভেদেভ
সোমবার এক প্রতিবেদনে এ খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়া।
রুশ নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এ ধরনের যে কোনও পদক্ষেপ তেল আবিবের সঙ্গে তাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি এ কথা জানান।
আল জাজিরার খবরে বলা হয়েছে, হেলমেটসহ মানবিক সহায়তা পাঠালেও এখন পর্যন্ত ইউক্রেনে সরাসরি কোনও অস্ত্র পাঠায়নি ইসরায়েল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, মেদভেদেভের বক্তব্যের বিষয়ে তার দফতর কোনও মন্তব্য করবে না।
আলজাজিরা/২৮/ডিএসই
