Thursday, July 30

প্রচ্ছদ

জাতির পিতার প্রতিকৃতিতে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের ফুল দিয়ে শ্রদ্ধা

জাতির পিতার প্রতিকৃতিতে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের ফুল দিয়ে শ্রদ্ধা

জাতীয়, প্রচ্ছদ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার সংসদ সচিবালয়ের গণসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। সোমবার (২৯ আগস্ট) সকালে শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন তিনি। এরপর ডেপুটি স্পিকার বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সব শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি জাতীয় তিন নেতা (সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী), প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফসহ অন্যান্য জাতীয় নেতাদের কবর জিয়ারত করেন। তিনি য...
পদ্মা ব্যাকের ঋণ জালিয়াতি – এমডি সহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পদ্মা ব্যাকের ঋণ জালিয়াতি – এমডি সহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক ১০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে পদ্মা ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী সহ ১১ জনের বিরুদ্ধে আজ সোমবার (২৯ আগষ্ট) মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সকালে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন ওই কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনামুল হক। মামলার এজাহার থেকে জানা যায়, আসামিরা পারস্পরিক যোগসাজশের ক্ষমতার অপব্যবহার করে ঋণ গ্রহীতার বন্ধকী করা সম্পত্তির ফোর্সড সেল ভেল্যু কম জানা সত্ত্বেও ও পূর্বে প্রদত্ত ১৪ কোটি টাকা ঋণের অতিরিক্ত আরও ১০ কোটি টাকা ৩ মাস মেয়াদী টাইম ঋণ প্রদান করেন। ওই টাকা স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ও নগদে উত্তোলণ করে উক্ত দশ কোটি টাকা আত্মসাৎ ও সহযোগিতার অভিযোগে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ ...
বাংলাদেশ সীমান্তে মায়ানমারের মর্টারশেল নিক্ষেপ

বাংলাদেশ সীমান্তে মায়ানমারের মর্টারশেল নিক্ষেপ

জাতীয়, প্রচ্ছদ
বান্দরবান জেলার তমব্রু সীমান্তে মায়ানমারের মর্টারশেল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে জানিয়েছেন, মিয়ানমার থেকে বাংলাদেশের বান্দরবান জেলার তমব্রু সীমান্তে দুটি মর্টারশেল ছোড়ার ঘটনায় দেশটির কাছে কড়া প্রতিবাদ জানানো হবে। পররাষ্ট্র সচিব বলেন, আমরা এ ধরনের ঘটনায় সাধারণত প্রতিবাদ করে থাকি। এবারও কড়া প্রতিবাদ জানাবো— যেন বাংলাদেশ ভূখণ্ডে এ ধরনের বিষয় আর না ঘটে। মর্টারশেল পড়ার ঘটনাটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত— সেটাও খতিয়ে দেখা হবে। রোববার দুপুর আড়াইটার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উত্তরপাড়া জামে মসজিদ এলাকা থেকে মর্টারশেল দুটি উদ্ধার করা হয়। মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া একটি মর্টারশেলের গোলা তুমব্রু উত্তরপাড়া জামে মসজিদের পাশে এবং আরেকটি মর্টারশেল ওই এলাকার আনুমানিক ২০০ গজ পূর্বে জনবসতিপূর্ণ এলাকায় এসে পড়ে। তবে গোলা দ...
রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের বিজয়

রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের বিজয়

আন্তর্জাতিক, খেলাধুলা, প্রচ্ছদ
১৭ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ম্যাচ জেতানো এক ইনিংস খেলে হার্দিক দুবাইয়ে এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেট আর ২ বল হাতে রেখে হারিয়েছে ভারত। শেষ দুই ওভারে ভারতের দরকার ছিল ২১ রান। হারিস রউফের করা ইনিংসের ১৯তম ওভারটিই যেন ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ওই ওভারে রউফকে তিনটি বাউন্ডারি হাঁকান হার্দিক। ফলে শেষ ওভারে ভারতের দরকার পড়ে মাত্র ৭ রান। মোহাম্মদ নেওয়াজ শেষ ওভার করতে এসে প্রথম বলেই রবীন্দ্র জাদেজাকে (২৯ বলে ৩৫) বোল্ড করে দিলে আবারও নড়েচড়ে বসেন পাকিস্তানি সমর্থকরা। নেওয়াজ পরের দুই বলে দেন মাত্র ১ রান। শেষ ৩ বলে ভারতের দরকার তখন ৬। উত্তেজনার পারদ তুঙ্গে। সেই উত্তেজনার আগুনে জলই ঢেলে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ওভারের চতুর্থ বলটি লংঅনের ওপর দিয়ে আছড়ে ফেলেন এই অলরাউন্ডার। ১৭ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ম্য...
চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানো সংবিধান পরিপন্থি – হাইকোর্ট

চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানো সংবিধান পরিপন্থি – হাইকোর্ট

জাতীয়, প্রচ্ছদ
চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানোর বিধান বাতিল করার জন্য জাতীয় সংসদকে আদালতের পরামর্শ হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ চেক ডিজঅনার সংক্রান্ত কয়েকটি মামলা নিষ্পত্তি করে রবিবার (২৮ আগস্ট) পর্যবেক্ষণে বলেন, চেক ডিজঅনার মামলায় কোনো ব্যক্তিকে কারাগারে পাঠানো, কারাগারে রাখা সংবিধানের ৩২ অনুচ্ছেদের পরিপন্থি এবং ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের অনুচ্ছেদ ১১ এর পরিপন্থি। বাংলাদেশ এর স্বাক্ষরকারী দেশ হিসেবে চেক ডিজঅনার মামলায় কোনো ব্যক্তিকে কারাগারে পাঠাতে পারে না। আদালত নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট আইনের ১৩৮ ধারা সংশোধন করে চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানোর বিধান বাতিল করার জন্য জাতীয় সংসদকে পরামর্শ প্রদান করেছেন। এছাড়া নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট আইনের ১৩৮ ধারা সংশোধন না হওয়া পর্যন্ত চেক ডিজঅনারের মামলা নিষ্পত্তির জন্য একটি গাইডলাইন করে দিয়...
চাল ও ডিজেলের মূল্য নিয়ন্ত্রণে আনতে শুল্ক এবং কর কমিয়েছে এনবিআর

চাল ও ডিজেলের মূল্য নিয়ন্ত্রণে আনতে শুল্ক এবং কর কমিয়েছে এনবিআর

জাতীয়, প্রচ্ছদ
চাল ও ডিজেলে শুল্ক ও কর কমিয়ে প্রজ্ঞাপন জারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রবিবার রাতে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে চাল ও ডিজেলের মূল্য নিয়ন্ত্রণে আনতে পণ্য দুটির শুল্ক এবং কর কমিয়েছে। এর মধ্যে চাল আমদানির ক্ষেত্রে শুল্ক তুলে নিয়েছে সরকার। পাশাপাশি বাজারে সরবরাহ বাড়াতে চাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আর ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। চালের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, সুগন্ধি চাল ছাড়া যে কোনো চাল আমদানির ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। সুবিধাটি বহাল থাকবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এর আগে বিকেলে বাজারে চালের সরবরাহ বাড়ানোর জন্য আমদানি শুল্ক আরও কমিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ১০ শতাংশ কমিয়ে আমদানি শুল্ক ১৫ শতাংশ করে আজ রোববার রাতেই ...
শামসুল হক টুকু জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত

শামসুল হক টুকু জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত

জাতীয়, প্রচ্ছদ
সংসদ সদস্য শামসুল হক টুকু রবিবার (২৮ আগস্ট) জাতীয় সংসদে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নাম প্রস্তাব করলে সরকার দলের অপর সদস্য কামরুল ইসলাম সেই প্রস্তাবে সমর্থন জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পাওয়া গেছে। পরে সংসদে কণ্ঠভোটে তাকে সর্বসম্মতিক্রমে ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। নতুন ডেপুটি স্পিকারকে আজ (রবিবার) সন্ধ্যা সাতটায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এই শপথ হবে। নিয়ম অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হলে ওই সময় যদি সংসদের অধিবেশনের থাকে, তবে সাত দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। আর অধিবেশনে না থাকলে পরের অধিবেশনের প্রথম দিন নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সেজন্য রবি...
১৫ আগস্ট ও ২১ আগস্টের রক্তের দাগ এখনও শুকায় নাই – ওবায়দুল কাদের

১৫ আগস্ট ও ২১ আগস্টের রক্তের দাগ এখনও শুকায় নাই – ওবায়দুল কাদের

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় রবিবার (২৮ আগস্ট) ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি ও তার দোসররা টাকার বিনিময়ে নানা ধরনের ফ্রন্ট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করছে। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জানে, নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না। সেজন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। বিএনপিকে বলতে চাই- এদেশে আর ক্ষমতার পরিবর্তন পেছনের দরজা দিয়ে হবে না, নির্বাচন করেই জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় যাবে।’ নির্বাচনের মাধ্যমেই ফয়সালা হবে কে ক্ষমতায় থাকবে, যোগ করেন তিনি। এদেশে আর ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া যাবে না উল্লেখ করে আওয়ামী লাগের সাধারণ সম্পাদক বলেন, ‘১৫ আগস্ট ও একুশে আগস্টের রক্তের দাগ এখনও শুকায় নাই। আমরা এখ...
রোহিঙ্গাদের মোবাইল ট্র্যাক করা হবে

রোহিঙ্গাদের মোবাইল ট্র্যাক করা হবে

জাতীয়, প্রচ্ছদ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রবিবার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার থেকে মাদক আসছে— এমন তথ্য রয়েছে সরকারের কাছে। এই মাদক চোরাচালান বন্ধ করতে ক্যাম্পের ভেতরে এবং বাইরে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রয়োজনে সেনাবাহিনী কাজ করবে। রোহিঙ্গা সংকট নিরসনে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের প্রত্যাবাসন শিগগিরই হবে বলে আশা প্রকাশ করছি। প্রত্যাবাসনের জন্য আগে থেকেই সরকার যেভাবে চেষ্টা করেছিল, এখনও সেটা অব্যাহত আছে।’ পাঁচ বছর পূর্তি উপলক্ষে বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রোহিঙ্গা শরণার্থীদের নেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রসঙ্গটি টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ অন্য যেসব দেশ রোহিঙ্গাদের তাদের ...
দিনাজপুরে এমপির বিরুদ্ধে এমপির ফেসবুক লাইভে অভিযোগ

দিনাজপুরে এমপির বিরুদ্ধে এমপির ফেসবুক লাইভে অভিযোগ

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে দিনাজপুর ৬ আসনের এমপি শিবলী সাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব পেজ থেকে লাইভে বলেন, "আমাদের বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন, বিশেষ করে আমার জেলার সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার (দিনাজপুর-৫) সাহেব; তার গাত্রদাহ ও ঈর্ষার কারণ যে, শিবলী সাদিকের প্রোগ্রামে কেন হাজার হাজার মানুষ আসে? শিবলী সাদিক কেন এত বড় প্রোগ্রাম করছে, শিবলী সাদিকের নাম কেন জেলায় শোনা যাচ্ছে?" শিবলী সাদিকের অভিযোগ, ‘জেলা কাউন্সিলকে কেন্দ্র করে আমার সঙ্গে নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যানেরও সম্পর্কের অবনতি ঘটিয়েছেন, তাকে দিয়ে অভিযোগ করিয়েছেন। প্রত্যেকটি উপজেলাতেই তিনি গ্রুপিং করছেন। অবস্থানে থাকার জন্য মানুষে মানুষে দ্বন্দ্ব সৃষ্টি করেছেন। ‘ফুলবাড়িতে আমাদের যে জমি ছিল আ...