Wednesday, July 29

মেক্সিকো বিশ্বকাপের প্রথম রাউন্ডে বিদায়

শেষ মিনিটে সালেম আল দাওসারির গোল

আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হেরে যাওয়ার পর কিছুটা মুখ মলিন পোল্যান্ড ফুটবলারদের। খানিক পরই উল্লাসে মেতে উঠলেন তারা। হঠাৎ কী হলো? উল্লাস কেন? শেষ মুহূর্তে মেক্সিকোর জালে একবার বল জড়িয়ে দিয়েছে সৌদি আরব।

সৌদির এই এক গোলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হলো পোলিশদের। অন্যদিকে সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েও কোনো লাভ হলো না মেক্সিকোর। গোল ব্যবধানে পিছিয়ে পড়ে বিদায় নিতে হলো তাদের।

প্রথম দুই ম্যাচ থেকে মেক্সিকোর অর্জন মাত্র ১ পয়েন্ট। শেষ ম্যাচে সৌদি আরবকে হারাতে পারলে সম্ভাবনা টিকে থাকবে। তবে হিসাব-নিকাশেরও প্রয়োজন ছিল।

সেই জয়টা পেলোও। কিন্তু শেষ মিনিটে হজম করা গোলটিই হলো যা সর্বনাশের মূল। তাতে গোল ব্যবধানে পিছিয়ে গেলো মেক্সিকো। যার ফলে বিদায় ঘটলো তাদের।

স্পোর্টস-ডেস্ক/৪৯/ডিএসই