এখনও বাংলাদশের টিকে থাকার আশা
পাওয়ার প্লের ৬ ওভারেই জয় তুলে নেয় ভারত
ভারতের জয়ে বাংলাদেশের সেমির আশা বেঁচে রইলো। ৫ ম্যাচে ২ জয় নিয়ে এখন পাঁচ নম্বরে নিগার সুলতানার দল। ৬ ম্যাচে ৩ জয়ে চারে থাইল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে জিতলেই শেষ চারে চলে যাবে টাইগ্রেসরা।
তখন থাইল্যান্ডের সমান ৩ জয় হবে বাংলাদেশের। কিন্তু রানরেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠবে নিগার সুলতানার দলই।
সিলেটে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটামুটি খারাপ ছিল না থাইল্যান্ডের। একটা সময় ১ উইকেটে ছিল ২০ রান। সেখান থেকে আর মাত্র ১৭ রান তুলতে বাকি ৯ উইকেট হারিয়ে বসে থাই মেয়েরা। ওপেনার নানাপথ (১২) ছাড়া বাকিদের কেউ দুই অংকের ঘরও ছুঁতে পারেননি।
ভারতের স্নেহা রানা ৯ রানে নেন ৩টি উইকেট। এছাড়া দুটি করে উইকেট পান রাজেশ্বরী গাঁয়কদ ও দীপ্তি শর্মা।
জবাবে পাওয়ার প্লের ৬ ওভারেই জয় তুলে নেয় ভারত। ব্যক্তিগত ...









