সরকার বাংলাদেশকে যত তাড়াতাড়ি সম্ভব ডিজিটালাইজড করার সিদ্ধান্ত নিয়েছে : অর্থমন্ত্রী
সোমবার সচিবালয়ে সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৫’ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন যদি দেশের এগিয়ে যেতে হয়, টেকনোলজি, ডিজিটালাইজেশনের বাইরে গিয়ে এগোনোর কোনো সুযোগ নাই। সার্ভিস ডেলিভারি বলেন, ট্রান্সপারেন্সি বলেন, কস্ট কাটিং বলেন, দৈনন্দিন জীবনের মানুষের জীবনের সময়ের সদ্ব্যবহার বলেন, সবকিছু এর মধ্যে অন্তনির্হিত।
অর্থমন্ত্রী বলেন, “আমরা চাই বাংলাদেশের সাধারণ জনগণ, ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক, শ্রমিক সবাই এর আওতায় আসতে হবে। বাংলাদেশের সব নাগরিকের কাছে এসব পৌঁছাতে হবে। আপনারা বাজেটে খেয়াল করেছেন, আমাদের বরাদ্দে কিন্তু সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেউ বাদ নাই। এই অন্তর্ভুক্তি শুধু অর্থনীতিতে আনলে হবে না। মানুষের দুয়ারে সেবা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। না হলে কিন্তু এগোনোর কোনো সুযোগ নাই।”
প্রযুক্তি খাতে বৈশ্ব...









