বিএনপি তো হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে অংশগ্রহণ করে না
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ভোটের রায় পক্ষে না গেলে নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার মানসিকতা পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি তো হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে অংশগ্রহণ করে না। আর কখনো কখনো করলেও তারা নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার দুরভিসন্ধিমূলক অভিপ্রায়ে অংশগ্রহণ করে।’
‘আমরা চাই, দেশের সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক এবং তাদের জনপ্রিয়তা যাচাই করুক। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক, এটাই আমাদের প্রত্যাশা। পাশাপাশি জনগণের রায় গ্রহণ করার মানসিকতা গড়ে উঠুক।’
শনিবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় একটি অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু নির্বাচনের পক্ষে এবং আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্...









