যেখানেই সুযোগ থাকে, সেখানে একটি করে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী
দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান
বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে শিশুদের প্রতি গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্কুলে হোক বা বাসার আঙিনায়, যেখানেই সুযোগ থাকে, সেখানে একটি করে গাছ লাগাতে হবে। সেই গাছ কত অক্সিজেন উৎপাদন করে এবং মানুষের কী উপকারে আসে, শিশুদের তা ইন্টারনেট ঘেঁটে জানারও পরামর্শ দেন তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে কর্মসূচির সূচনা হিসেবে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। এ উদ্যোগের অংশ হিসেবে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় দুই লাখ চারা রোপণ করা হচ্ছে।
শিশুদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন...


